৫ মিনিটেই ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শেষ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১০:৪৮ ৭ এপ্রিল ২০২৩
আসন্ন ঈদ যাত্রায় আজ শুক্রবার থেকে বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথম দিনে মাত্র ৫ মিনিটে ট্রেনের ২৪ হাজার অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে।
এবার ট্রেনের টিকিট যাত্রা শুরুর ১০ দিন আগে থেকে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারই প্রথম সব আন্ত:নগর ট্রেনের টিকিট অনলাইনে দেয়া হয়। আর এই সুবিধা গ্রহণ করেছেন সাধারণ যাত্রীরা। সকাল আটটায় টিকিট বিক্রি শুরু হবার ১ মিনিটের মাথায় আট হাজার টিকিট বিক্রি হয়ে যায়। প্রথম দিনের ২৪ হাজার ৭২৫টি টিকিট বিক্রি হতে সময় লাগে মাত্র ৫ মিনিট।
শুক্রবার সকালে কমলাপুর স্টেশনে গিয়ে দেখা যায় শুনসান নীরবতা। যাত্রীদের কোন হাকডাক নেই। কাউন্টার ফাঁকা। টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন নেই।
কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার জানান, অনলাইনে টিকিট বিক্রি সহজ হওয়ায় যাত্রীরা ঘরে বসেই টিকিট পাচ্ছে। তিনি জানান, এবার মাত্র ৫ মিনিটেই রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব ট্রেনের টিকিট বিক্রি হয়ে গেছে। তবে পূর্বাঞ্চলের কিছু টিকিট বিক্রি হয়নি।
এসময় রেলওয়ের ঢাকা বিভাগের ডিআরএম শফিকুর রহমান জানান, অনলাইনে সব টিকিট দেয়ায় যাত্রীদের ভোগান্তি কমে গেছে। এখন আর কাউকে স্টেশনে এসে রাত জেগে লাইনে দাঁড়াতে হয় না। আমাদের পরিশ্রমও অনেক কমে গেছে।
আজ বিক্রি করা হয়েছে ১৭ এপ্রিলের টিকিট। ৮ এপ্রিল বিক্রি করা হবে ১৮ এপ্রিলের, ৯ এপ্রিল পাওয়া যাবে ১৯ এপ্রিলের, ১০ এপ্রিল বিক্রি করা হবে ২০ এপ্রিলের এবং ১১ এপ্রিল বিক্রি করা হবে ২১ এপ্রিলের ঈদ যাত্রার টিকিট।
ঈদ যাত্রা শুরুর দিন ১৭ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস—এই সাতটি ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশনে থামবে না।
- খেজুরের চেয়েও বেশি ফাইবার পেতে যা যা খাবেন
- মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর ৪ কৌশল
- গোসলের আগে নাকি পরে: কখন তেল মাখবেন?
- গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৪, আহত ২০
- কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা
- হজযাত্রীদের টিকা গ্রহণের আগে করতে হবে ৭ স্বাস্থ্য পরীক্ষা
- শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ
- প্রেমিকের কাছে জেন-জি নারীদের বড় প্রত্যাশা কী?
- যে ৭ অভ্যাস অ্যাসিডিটি বাড়ায়
- ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার
- শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার
- হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে নিষিদ্ধ আ. লীগের ৪ নেতা
- এআইকে যেসব ব্যক্তিগত তথ্য দেবেন না
- ক্ষণিকেই রাগ কমাবে যে ৩ শব্দ
- চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
- বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে?
- মুর্তজা বশীর: যার চিত্রকর্ম ‘বিপ্লবের হাতিয়ার’
- ৮ দফা কমলো সোনার দাম, নেপথ্যে কারণ কী?
- শীতে সাইনাসের সমস্যা থেকে মুক্তির উপায়
- যেসব অভ্যাস বাড়াতে পারে মাইগ্রেনের সমস্যা
- রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে যেসব খাবার খাবেন
- প্রথমবার একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি জিনপিং
- মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১ শিক্ষক পদ শূন্য: শিক্ষামন্ত্রী
- বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানো হবে
- গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের তাণ্ডব চলছেই
- গ্লিসারিন নাকি পেট্রোলিয়াম জেলি: শীতে ত্বকের যত্নে কোনটি সেরা?
- ৭ দিনের রিমান্ডে সাঈদ খোকন
- টুঙ্গিপাড়া থানার পর বিএনপির এমপির বাড়িতে আগুন
- ৯৯৯-এ ফোন করে মিলবে যেসব জরুরি সেবা
- ডিসেম্বরের বেতন নতুন কাঠামোয় পাবেন পোশাক শ্রমিকরা
- শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ
- রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে যেসব খাবার খাবেন
- ৩৩৩-এ ফোন করে যেসব সেবা পাবেন
- ভুল সম্পর্কে জড়াচ্ছেন কি না, বুঝবেন যেভাবে
- শীতে সাইনাসের সমস্যা থেকে মুক্তির উপায়
- ইতিহাসে অমর হয়ে থাকবেন জননেতা ভাসানী
- গোপালগঞ্জে পরিস্থিতি থমথমে, জনমনে আতঙ্ক
- এআইকে যেসব ব্যক্তিগত তথ্য দেবেন না
- গ্লিসারিন নাকি পেট্রোলিয়াম জেলি: শীতে ত্বকের যত্নে কোনটি সেরা?
- গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের তাণ্ডব চলছেই
- যেসব অভ্যাস বাড়াতে পারে মাইগ্রেনের সমস্যা
- বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানো হবে
- টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খুলে দিলো ছাত্রলীগ
- মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১ শিক্ষক পদ শূন্য: শিক্ষামন্ত্রী
- শীতে ত্বকের যত্নে গ্লিসারিন ব্যবহার কতটা কার্যকর
- ৭ দিনের রিমান্ডে সাঈদ খোকন
- বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে?
- প্রথমবার একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি জিনপিং
- ডিসেম্বরের বেতন নতুন কাঠামোয় পাবেন পোশাক শ্রমিকরা
- টুঙ্গিপাড়া থানার পর বিএনপির এমপির বাড়িতে আগুন

