আজ ভারত থেকে ৩৫ লাখ ডোজ টিকা আসছে
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৫০ ২১ জানুয়ারি ২০২১
আজ বৃহস্পতিবার দুটি পৃথক চালানের মাধ্যমে ভারত থেকে কোভিড -১৯ ভ্যাকসিনের ৩৫ লাখ ডোজ পাবে বাংলাদেশ। এছাড়া রাশিয়া এবং চীনসহ কয়েকটি দেশ এদেশে ভ্যাকসিন পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে। ডোজের মধ্যে ভারত থেকে উপহার হিসেবে ২০ লাখ ভ্যাকসিন পেয়ে যাব। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় পৃথক চালানে আরও ১৫ লাখ ভারতীয় ভ্যাকসিন আসবে।
রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে এক বক্তৃতা অনুষ্ঠানে অংশ নেয়ার পরে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। আবদুল মোমেন বলেন, চালানের পর ধারাবাহিকভাবে ভারত থেকে ভ্যাকসিন আসবে। রাশিয়া ও চীনসহ আরও কয়েকটি দেশ তাদের কোভিড-১৯ ভ্যাকসিন বাংলাদেশে প্রেরণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। সামনের দিনগুলিতে আমাদের কাছে প্রচুর ভ্যাকসিন থাকবে। আজ ভারত থেকে শিপমেন্ট পাওয়ার পরে সরকার জনগণের মধ্যে ভ্যাকসিন প্রদান শুরু করবে।
এদিকে, আজ সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, কোভিড -১৯ ভ্যাকসিনটি ১৮ উর্ধ্ব সকল বাংলাদেশী নাগরিককে বিনামূলে প্রদান করা হবে। সরকার, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড (বিপিএল) এবং সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই) এর মধ্যে গত ৫ নভেম্বর স্বাক্ষরিত একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) এবং পরবর্তী সময়ে ১৩ ডিসেম্বর স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী বাংলাদেশ প্রাথমিকভাবে এসব টিকা পাচ্ছে। চুক্তিটি অনুযায়ী বাংলাদেশ সিরাম ইনস্টিটিউট থেকে পর্যায়ক্রমে তিন কোটি ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন পাবে।
স্বাস্থ্যসেবা মহাপরিচালক (ডিজিএইচএস) প্রফেসর ড. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম মঙ্গলবার জানান, ফেব্রুয়ারির প্রথম থেকে সরকার দেশব্যাপী কোভিড-১৯ ভ্যাকসিন বিতরণ করার পরিকল্পনা গ্রহণ করেছে। তার অফিস সারা দেশে কোভিড-১৯ টিকাদান করার লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করেছে যাতে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে টিকাদান চালু করা যেতে পারে। ফেব্রুয়ারিতে প্রায় ৫০ লাখ ডোজ টিকা আসবে বলে আশা করা হচ্ছে।
চিকিৎসা পেশাদার, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, মিডিয়া কর্মী এবং স্থানীয় সরকার সংস্থা কর্মকর্তা এবং কর্মচারী, প্রবীণ লোকজন এবং অন্যান্য কোভিড-১৯ রোগীদের কাছাকাছি অবস্থানকারী ব্যক্তিদেরকে টিকা লাভের জন্য অগ্রাধিকার গ্রুপ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
প্রত্যেক ব্যক্তির জন্য দুটি ডোজ ভ্যাকসিন প্রয়োজন হবে। প্রথম ডোজ টিকা গ্রহণের আট সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ দিতে হবে। ডিজিএইচএস প্রাথমিক পর্যায়ে ৫০ লাখ লোককে টিকা প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছে। কারণ প্রতি মাসে প্রায় ৫০ লাখ কোভিড-১৯ ভ্যাকসিন আসবে।
সরকার এখন পর্যন্ত ছয় জন স্বাস্থ্যকর্মীর সমন্বয়ে মোট ৭৩৪৪ টি ভ্যাকসিন বিতরণ দল গঠন করেছে। এছাড়া, প্রায় ৪২,০০০ জন স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ

