ইন্ডাকশনে রান্নাতেও বাড়বে না বিদ্যুৎ খরচ, রইল ৫ টিপস
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:২৮ ৬ এপ্রিল ২০২৬
যে হারে গ্যাস সিলিন্ডারের দাম বাড়ছে, তাতে রান্নার অন্য বিকল্প না খুঁজে উপায় নেই। গাঁ-গঞ্জে তবু মাটির উনুন, স্টোভের দেখা মেলে। কিন্তু হাইরাইজ বিল্ডিংয়ের মডিউলার কিচেনে তো সেসব রাখার উপায় নেই। সেক্ষেত্রে বেশিরভাগেরই ভরসা এখন ইন্ডাকশন। কিন্তু মাসের শেষে ইলেকট্রিক বিল দেখে তো কপালে ভাঁজ পড়ছে অনেকেরই। তবে বিশেষজ্ঞরা বলছেন, রান্নার পদ্ধতিতে সামান্য কিছু পরিবর্তন আনলেই ইন্ডাকশনে বিদ্যুতের খরচ অনেকটা কমিয়ে আনা সম্ভব। জেনে নিন কৌশল...
১. সঠিক বাসনের ব্যবহার
ইন্ডাকশন কাজ করে তড়িৎ-চৌম্বকীয় ক্ষেত্রের মাধ্যমে। তাই রান্নার জন্য সবসময় কাস্ট আয়রন বা ম্যাগনেটিক স্টেইনলেস স্টিলের বাসন ব্যবহার করুন। বাসনের তলা যদি অসমান বা ট্যারা-বাঁকা হয়, তবে শক্তি আদান-প্রদান ব্যাহত হতে পারে। এই কারণে বিদ্যুতের অপচয় শুরু হয়।
২.হাই-পাওয়ারে রান্না নয়
ইন্ডাকশন খুব দ্রুত পানি গরম করতে পারে। এর মানে এই নয় যে পুরো রান্নাটাই ‘ফুল পাওয়ার’-এ করতে হবে। পানি ফুটে গেলে বা কড়াই গরম হয়ে গেলে পাওয়ার কমিয়ে দিন। নির্দিষ্ট তাপমাত্রায় পাওয়ার সেট করে রাখলে এনার্জি স্পাইক বা বাড়তি বিদ্যুতের অপচয় রোধ করা যায়।
৩. ঢাকা দিয়ে রান্না করা
রান্নার সময় কড়াই বা সসপ্যানে ঢাকা দিলে তাপ বাইরে বেরিয়ে যেতে পারে না। এটি একটি ‘ক্লোজড থার্মোডাইনামিক সিস্টেম’ তৈরি করে। ফলে পানি ফুটতে বা খাবার সেদ্ধ হতে অনেক কম শক্তি খরচ হয়। খোলা পাত্রে রান্না করলে পরিবেশের তাপে প্রচুর শক্তি নষ্ট হয়, সেই ঘাটতি পূরণ করতে কয়েলকে অতিরিক্ত কাজ করতে হয়।
৪. রান্নার আগে ভিজিয়ে রাখা
চাল, ডাল বা যে কোনও শস্য রান্নার অন্তত ৩০ মিনিট আগে পানিতে ভিজিয়ে রাখুন। এতে দানাগুলো আগে থেকেই নরম হয়ে থাকে। ফলে ইন্ডাকশনে বসানোর পর খুব দ্রুত রান্না হয়ে যায়। কম সময় মেশিন চললে স্বাভাবিক ভাবেই বিদ্যুতের ইউনিট কম পুড়বে।
৫. কাচের উপরিভাগ পরিষ্কার রাখা
ইন্ডাকশনের গ্লাস-সেরামিক উপরিভাগ সব সময় পরিষ্কার রাখুন। ময়লা বা পোড়া খাবারের স্তর থাকলে ইন্ডাকশন কয়েল এবং বাসনের তলার মধ্যে একটি ব্যবধান তৈরি হয়, যা চৌম্বকীয় শক্তি স্থানান্তরের পথে বাধা দেয়। পরিষ্কার সারফেস হলে এনার্জি ট্রান্সফার সহজও হয়।
৬. সময়ের আগেই সুইচ বন্ধ করা
ইন্ডাকশন বন্ধ করার পরেও রান্নার বাসনের তলায় যথেষ্ট তাপ অবশিষ্ট থাকে। তাই রান্না পুরোপুরি শেষ হওয়ার ২-৩ মিনিট আগে সুইচ বন্ধ করে দিন। ওই অবশিষ্ট তাপ বা 'রেসিডুয়াল হিট' দিয়েই রান্নার বাকি অংশটুকু সম্পন্ন হবে। এতে প্রতিদিন কিছুটা হলেও বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য


