উত্তাল মার্চ নিয়ে জয়ের জ্বালাময়ী স্ট্যাটাস
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:১৮ ১ মার্চ ২০২৩
মার্চ বাঙালির স্বাধীনতা সংগ্রাম ও ত্যাগ-তিতিক্ষার মাস। জাতির স্বপ্নপুরুষ শেখ মুজিবুর রহমানের নির্দেশে ১৯৭১ সালের এ মাসে পাকিস্তানি শোষকদের বিরুদ্ধে তীব্র সংগ্রাম গড়ে তোলে বাঙালি জাতি। বুধবার (১ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ নিয়ে স্ট্যাটাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
স্ট্যাটাসে জয় লেখেন, স্বায়ত্তশাসনসহ অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির ছয়টি দাবি নিয়ে, ১৯৬৬ সালে ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করেন তৎকালীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান। এর অল্প সময়ের মধ্যেই দলের সভাপতি নির্বাচিত হন তিনি। চষে বেড়াতে শুরু করেন বাংলার মাঠ-প্রান্তর। এ সময় ‘ছয় দফা: আমাদের বাঁচার দাবি’ শিরোনামে একটি পুস্তিকা প্রকাশ করে দেশজুড়ে বিলি করা হয়। তুমুল গণজোয়ার শুরু হয় ছয় দফার পক্ষে। তা দেখে ভয় সৃষ্টি হয় পাকিস্তানি জান্তাদের মনে।
তিনি লেখেন, ছয় দফা ঘোষণার পরের তিন মাসে দেশজুড়ে ৩২টি জনসভা করেন বঙ্গবন্ধু এবং প্রায় প্রতিবারই তাকে আটক করা হয়। অবশেষে বাঙালির জাগরণ দমানোর জন্য দীর্ঘ মেয়াদের জন্য জেলে ঢোকানো হয় জাতির স্বপ্নপুরুষ শেখ মুজিবকে। কিন্তু লাভ হয়নি। ছয় দফা ঘোষণা করে জাতীয় মুক্তির যে বীজমন্ত্র তিনি রোপণ করেছিলেন, তা ততদিনে শাখা-প্রশাখায় ছড়িয়ে গেছে প্রতিটি মানুষের হৃদয়ে।
ছয় দফাকে কেন্দ্র করেই স্বাধীনতার স্বপ্নে পুরো জাতি বিভোর হয়ে ওঠে উল্লেখ করে প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা লেখেন, এর প্রভাব পড়ে ১৯৭০ সালের নির্বাচনে। পাকিস্তানের জাতীয় পরিষদের মোট ৩১৩ আসনের মধ্যে ১৬৭ আসনে জিতে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ। নৌকা প্রতীকের কান্ডারি হিসেবে শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে হয়ে ওঠেন অখণ্ড পাকিস্তানের সর্বোচ্চ নেতা। কিন্তু পাকিস্তানি জান্তা ও নির্বাচনে পরাজিত পশ্চিম পাকিস্তানের রাজনীতিকরা ষড়যন্ত্র করতে থাকে।
জয় লেখেন, অনেক টালবাহানার পর ১৯৭১ সালের ৩ মার্চ ঢাকায় জাতীয় পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও স্বৈরাচার জেনারেল ইয়াহিয়া খান ১ মার্চ দুপুরে সেই অধিবেশন স্থগিত ঘোষণা করেন। এরপরই ফুঁসে ওঠে আপামর বাঙালি। চূড়ান্ত আন্দোলন শুরু করার নির্দেশ দেন বঙ্গবন্ধু।’
‘মূলত, মার্চের প্রথম দুপুর থেকেই এই আন্দোলনের সূচনা। প্রথমে শান্তিপূর্ণভাবে পাকিস্তানি হানাদারদের অসহেযোগিতা করার নির্দেশ দেন বঙ্গবন্ধু। কিন্তু জান্তারা সেই আন্দোলনে গুলি চালিয়ে শতাধিক মানুষের রক্তে রাজপথ রক্তাক্ত করে তোলে। ক্রমেই কঠোর থেকে কঠোর অবস্থানের নির্দেশনা দেন বাঙালির সর্বোচ্চ নেতা শেখ মুজিবুর রহমান,’ যোগ করেন তিনি।
প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা লেখেন, প্রথম সপ্তাহের মধ্যেই এই ভূখণ্ডের সরকারি-বেসরকারি প্রশাসনের একক নেতৃত্ব চলে আসে বঙ্গবন্ধুর হাতে। দ্বিতীয় সপ্তাহ শেষ হওয়ার আগেই পুরো দেশ চলতে শুরু করে বঙ্গবন্ধুর নির্দেশ মেনে। বাস্তব অর্থে, শুধু সামরিক ছাউনিগুলো ছাড়া আর কোথাও পাকিস্তানিদের নিয়ন্ত্রণ ছিল না। ভেঙে পড়ে পাকিস্তানের সরকার ব্যবস্থা। বঙ্গবন্ধুই তখন বাংলাদেশের অঘোষিত রাষ্ট্রপ্রধান এবং ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি পরিণত হয় ‘বিকল্প রাষ্ট্রপ্রধান’-এর সদর দফতরে।
তিনি লেখেন, অবস্থা বেগতিক দেখে, পাকিস্তানি জান্তা ও রাজনীতিকরা ঢাকায় এসে বঙ্গবন্ধুকে আলোচনার আহ্বান জানান। রাজনৈতিক কারণে বঙ্গবন্ধু তাদের সঙ্গে বৈঠকে বসেন, কিন্তু দেশজুড়ে অসহযোগ আন্দোলনের কার্যক্রমও গতিশীল রাখেন। পাকিস্তানিদের ষড়যন্ত্রে পা না দিয়ে, সর্বোচ্চ নেতা হিসেবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ধাপে ধাপে নির্দেশনা দিতে থাকেন বঙ্গবন্ধু।
জয় লেখেন, সেসব নির্দেশ মেনে স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুত হতে থাকে মুক্তির স্বপ্নে মগ্ন সাত কোটি জনতা। অবশেষে ২৫ মার্চ কালরাতে হানাদার বাহিনী ঘুমন্ত বাঙালির ওপর আক্রমণ চালালে, বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করেন। এরপর তাকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তানে বন্দি করে রাখা হয়। কিন্তু তার নামেই পরিচালিত হতে থাকে মুক্তিযুদ্ধ।
- ১০ বছরে ‘গল্পকথা’য় পরিণত হবে ক্যান্সার-অ্যালঝাইমার্স!
- হাঁসের মাংসের উপকারিতা কত?
- শীতে নিউমোনিয়ার ঝুঁকি এড়াতে যেসব টিকা নেবেন?
- গণঅভ্যুত্থানের মীরজাফর হাসনাত-সারজিস: রাশেদ
- হাসিনাকে ফেরত দিতে দুই শর্ত ভারতের
- রসগোল্লা ভেবে মুখে দেওয়ার পর বোমা বিস্ফোরণ, নিহত ১
- মচমচে ফুলকপির বড়া বানানোর রেসিপি
- সেদ্ধ নাকি ডিম ভাজি: কোনটি বেশি উপকারী?
- ওজন কমাতে নাস্তায় রাখবেন যেসব পুষ্টি উপাদান
- শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি যেভাবে দেখছে দিল্লি
- নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা বেশি
- হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁই ছুঁই
- ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার: পুরস্কৃত হলেন যারা
- গবেষণা
রক্তের চেয়ে ত্বকের গন্ধেই বেশি আকৃষ্ট হয় মশা - আইপিএল নিলামে মোস্তাফিজসহ নাম লেখালেন যেসব বাংলাদেশি ক্রিকেটার
- এক বাড়িতেই ৩০০ বছরের ইতিহাস
- ধর্ষণে ১১ বছরের ছাত্রী অন্তঃসত্ত্বা, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড
- বাংলাদেশে ফিরতে পাসপোর্ট আবেদন: হাসিনার ‘গেম প্ল্যান’ কী?
- খাদ্য ও স্বাস্থ্যসেবার খরচ কমাতে বাধ্য হচ্ছেন পোশাক শ্রমিকরা
- বিশ্বজুড়ে বাড়ছে অদ্ভুত জুতার ‘কদর’
- অন্যের আচরণ ‘ব্যক্তিগতভাবে’ নেবেন না, জেনে নিন ৮ কারণ
- হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: জয়সওয়াল
- ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে এআই শিক্ষা: শিক্ষামন্ত্রী
- ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
- অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- হাসিনাকে ফেরাতে এক্সট্রাডিশন চুক্তির আওতায় ভারতকে অনুরোধ
- গেম খেলে মানুষকেও টেক্কা দিচ্ছে এসব প্রাণী!
- অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় কোন কোন খাবার খেলে ভালো?
- চলতি মাসে কপাল খুলবে ৪ রাশির
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার: পুরস্কৃত হলেন যারা
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- দিনে কত কাপ চা পান করা উচিত
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- চলতি মাসে কপাল খুলবে ৪ রাশির
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- গেম খেলে মানুষকেও টেক্কা দিচ্ছে এসব প্রাণী!
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় কোন কোন খাবার খেলে ভালো?
- অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
- অন্যের আচরণ ‘ব্যক্তিগতভাবে’ নেবেন না, জেনে নিন ৮ কারণ
- এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
- বাংলাদেশে ফিরতে পাসপোর্ট আবেদন: হাসিনার ‘গেম প্ল্যান’ কী?
- রেনেসাঁ মানব মাইকেল এঞ্জেলো
- টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনা নিহত
- চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট পুনরুদ্ধারের সময় এসেছে: বিজেপি এমপি
- নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা বেশি
- হাসিনাকে ফেরাতে এক্সট্রাডিশন চুক্তির আওতায় ভারতকে অনুরোধ
- ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে এআই শিক্ষা: শিক্ষামন্ত্রী











