ঋতু পরিবর্তনে জেঁকে বসে জ্বর-সর্দি-কাশি, কী করবেন?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৩৪ ২২ অক্টোবর ২০১৯
দিনের দৈর্ঘ্য কমছে। ভোরের দিকে শীত শীত লাগছে। হেমন্তের শুরু থেকেই সিলিং ফ্যানের গতি ফুলস্পিড থেকে কমের দিকে। এসময় সর্দি, কাশি, গলা ব্যথা, জ্বর জেঁকে বসে। ছোট-বড় সবাই এসময়টায় ভোগেন। এসব অসুখের জন্য ব্যাকটেরিয়া বা ভাইরাস দায়ী। এ আবহাওয়ায় তাপমাত্রা কমে যায় বলে কিছু ব্যাকটেরিয়া, ভাইরাস সক্রিয় হয়ে ওঠে।
এসব থেকে বাঁচতে হলে চিকিৎসকের পরামর্শ দরকার। কারণ, আপনার ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে নাকি ভাইরাসের আক্রমণ, সেটা চিকিৎসকরাই বলতে পারবেন। দুটির চিকিৎসা পদ্ধতিও আলাদা। এছাড়া কিছু সাধারণ নিয়ম মেনে চলতে হবে। পরিবারের লোকজনকে সচেতন করতে হবে। তাহলেই ঋতু পরিবর্তনের সময় জীবাণু আপনাকে কাবু করতে পারবে না।
রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে ঋতু পরিবর্তনের ধাক্কাটা ছোটদের সবচেয়ে বেশি লাগে। শিশুর সর্দি-জ্বর হলে ডাক্তারের পরামর্শ নিন। নিজের ইচ্ছামতো ওষুধ দেবেন না। অনেক অভিভাবকই পুরনো প্রেসক্রিপশন দেখে শিশুকে ওষুধ খাইয়ে দেন। ভুলেও এরকম করবেন না।
চিকিৎসকরা বলতে পারবেন, ঠিক কী কারণে শরীর খারাপ হয়েছে। সেজন্য কী চিকিৎসা দরকার। আপনার দেয়া ওষুধে রোগের সাময়িক উপশম হয়তো হতে পারে। কিন্তু সেটার সঙ্গে শিশুর অন্য ক্ষতিও হতে পারে।
সর্দি, কাশি ছাড়া ডেঙ্গুর প্রকোপে এখনো মানুষ আতঙ্কিত। শুধু বর্ষা নয়, অক্টোবর-নভেম্বরেও আবহাওয়া বদলের সময় ডেঙ্গু হতে পারে। বাংলাদেশে এবার অনেক মানুষ মারা গেছে ডেঙ্গুজ্বরে। সুতরাং সন্তানকে সাবধানে রাখা ছাড়া উপায় নেই। শিশুদের বেশি করে তরল খাবার দিন। এসময় শিশুদের খুব একটা ডায়রিয়া দেখা যায় না। তবে সাবধানের শেষ নেই। তেমন কিছু হলে চিকিৎসকের পরামর্শ নিতে দেরি করবেন না।
হালকা জ্বর বা গায়ে ব্যথা হলে প্যারাসিটামল খেতে পারেন। ১০০’র উপরে জ্বর হলেই প্যারাসিটামল খাওয়া যাবে। এই তথ্যের কোনো ভিত্তি নেই। অ্যান্টিবায়োটিক খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। ইনফেকশন নাকি ব্যাকটিরিয়াল অ্যাটাক, সেটা বুঝে চিকিৎসক ওষুধ দেবেন। আমাদের শরীরে অনেক ভালো ব্যাকটেরিয়াও রয়েছে। ভুল অ্যান্টিবায়োটিকে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়।
প্রতিকারের উপায়
শরীরে প্রচুর পানি প্রয়োজন। শরীর ডিহাইড্রেটেড হলেই গায়ে ব্যথা, মাথাধরা শুরু হয়। সুস্থ-অসুস্থ সবাইকেই বেশি করে পানি পান করতে হবে। ঠান্ডাতেও শরীর ডিহাইড্রেটেড হতে পারে। প্রয়োজনে স্যালাইন খান। রাতের দিকে একটু ঠান্ডা হাওয়া বয়। ছোটদের বেশি পাতলা জামা পরাবেন না। গলাব্যথা থাকলে পাতলা স্কার্ফ জড়াতে পারেন।
ফ্রিজের ঠান্ডা পানি খাবেন না। এসময় একবার ঠাণ্ডা লাগে তো একবার গরম। গলা ব্যথা হলে একটু গরম পানিতে লবণ মিশিয়ে গড়গড়া করতে পারেন। এছাড়া গরম পানীয় খান আর রাতে ঘুমানোর সময় গলা ঢেকে রাখুন। সিলিং ফ্যানের গতি আর এয়ার কন্ডিশনারের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখুন।
নিয়মিত ব্যায়াম অনেক রোগব্যাধি দূরে সরিয়ে রাখে। প্রতিদিনি সকালে হালকা কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কিন্তু আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে। রাস্তায় বের হলে অবশ্যই মাস্ক পরে নিন। না হলে সর্দি-কাশি সারবে না।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা










