অ্যাপ্লাইড থিয়েটারে প্রথম
এখন শুধুই দেশকে দেবার পালা নবনীতা’র
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৫৩ ২৫ আগস্ট ২০১৯
তিন বছর বয়সে কবিতা আবৃত্তি দিয়ে প্রথম মঞ্চে ওঠা। এরপর মায়ের হাত ধরে নাচ শিখতে যাওয়া। অ, আ, ক, খ শেখার আগেই তাল, লয় ছন্দের তালিম নেয়া। তাই নাচের সাথেই সবচেয়ে বেশি সখ্য তার। সেই যে শুরু আজ অব্দি নাচের সাথেই পথচলা নবনীতার।
পুরো নাম নবনীতা চক্রবর্তী।
দীর্ঘ পথ পরিক্রমায় অভিজ্ঞতা লাভের সাথে সাথে প্রাপ্তিও ঘটেছে কম নয় । জাতীয় শিশু পুরস্কার ২০০৫ -২০০৮, বঙ্গবন্ধু জাতীয় শিশু পুরস্কার ১৯৯৯, জাতীয় শিক্ষা সপ্তাহ পুরস্কার ২০০৬-২০০৮, আন্তঃ বিশ্ববিদ্যালয় স্বর্ণপদক ২০১৪-২০১৫ ইত্যাদি পুরস্কারে ঝুলি ভর্তি। সব মিলিয়ে পুরস্কারের সংখ্যা দু’শতাধিক।
নবনীতা অংশগ্রহণ করেছেন দেশ বিদেশের নানা সেমিনার ও সিম্পোজিয়ামে। লেখালেখি করছেন বিভিন্ন পত্র পত্রিকা এবং জার্নালে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নাট্যকলায় স্নাতক শেষ করে ভারত সরকারের আই.সি. সি. আর বৃত্তিপ্রাপ্ত হয়ে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে নাটক বিভাগে "অ্যাপ্লাইড থিয়েটার" নিয়ে স্নাতকোত্তর করছেন এই কৃতী শিক্ষার্থী। উপমহাদেশে এই প্রথম কোন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড থিয়েটার স্নাতকত্তোর পর্যায়ে নাটকের একটি ধারা হিসেবে পঠিত হচ্ছে। এই বিষয়টি নিয়ে এম. এ. পর্যায়ে বিশেষায়িত হবার সুযোগ এই প্রথম। ছোটবেলা থেকেই আগ্রহ সবসময় ব্যতিক্রমধর্মী কিছুতে। সে আগ্রহ থেকেই অ্যাপ্লাইড থিয়েটার নিয়ে পড়াশোনা।
অ্যাপ্লাইউড থিয়েটার উপমহাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে নাটক বিভাগের তত্ত্বাবধানে প্রথম পঠিত হচ্ছে। এই বিষয়টি এতদিন শুধু ইউরোপ - আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়ানো হত। পাশ্চাত্যের নাট্যভাবনা প্রাচ্যের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে প্রথম। সেই প্রথম পঠিত বিষয় অ্যাপ্লাইড থিয়েটারে প্রথম ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকারের গৌরবটিও নবনীতা পুরে নিলেন নিজের ঝুলিতে।
কলকাতায় থাকাকালীন সময়ে ঝুলি পূর্ণ হয়েছে নানা প্রাপ্তিতে। ছাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন বিট্রিশ দূতাবাস ( ভারত) ও গবেষণামূলক সংস্থা OFR এর আয়োজনে Young Thinkers ' conference BBIN 2017 - এর ইন্টারন্যাশনাল সেমিনারে।
অংশগ্রহণ করেছেন পরম্পরা আয়োজিত world dance congress 2018 - এ ।
"বঙ্গীয় সাহিত্যও সংস্কৃতি সংসদ" আয়োজিত "বিশ্বসভা”আন্তর্জাতিক সেমিনারে নবনীতার নাট্য বিষয়ক প্রবন্ধ পঠিত হয়েছে।
সেইসাথে নৃত্য পরিবেশনের জন্য পেয়েছেন "বিশ্বসভা স্মারক সম্মাননা" ২০১৯। বাংলাদেশ উপহাইকমিশন, কলকাতা কর্তৃক আয়োজিত বিজয় উৎসব ২০১৮ অনুষ্ঠানে নৃত্য পরিবেশনার জন্য পেয়েছেন "বিজয় সম্মাননা ২০১৮"। কথা creation আয়োজিত "ভারত- বাংলাদেশ বৈশাখী উৎসব ২০১৯" এ নৃত্য পরিবেশনের জন্য পেয়েছেন "স্মারক সম্মাননা "।
এছাড়াও নিয়মিত নাট্যচর্চা চালিয়ে যাচ্ছেন। একাডেমিক থিয়েটারের পাশাপাশি কাজ করছেন গ্রুপ থিয়েটারেও। ঢাকা ও রাজশাহীর মঞ্চে অভিনয় করছেন নিয়মিত।
এতকিছুর মধ্যেও নিজ শহরে নির্মাণ করেছেন থিয়েটার স্কুল "নন্দন"। শিল্পকলাকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেবার লক্ষ্য নিয়ে" নন্দন" কাজ করে যাচ্ছে।
ইচ্ছে আছে অনেক বড় পরিসরে কাজ করবার। নাট্য ও নৃত্যের মেলবন্ধন ঘটাবার। থিয়েটারকে নিয়ে যেতে চান প্রত্যন্ত মানুষের কাছে। অর্জিত জ্ঞান কাজে লাগাতে চান দেশ ও দশের কল্যাণে। তার এই সাফল্য তাকে অনুপ্রাণিত করবে নতুন সম্ভাবনা সৃষ্টিতে। দ্রুতই দেশে ফিরছেন। এখন শুধুই দেশকে দেবার পালা কৃতী শিক্ষার্থী - নাট্য-নৃত্যশিল্পী মেধাবী নবনীতার।
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- লিটন নাকি রিজওয়ান: ১০ হাজার রানে আগে পৌঁছাবেন কে?
- ইতিকাফে নারীরা কী করতে পারবেন, কী পারবেন না
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- ফিলিং স্টেশনে পেট্রোল-অকটেন সরবরাহ বাড়ল
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- আহত মোজতবা খামেনি কেমন আছেন?
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- কখন দাঁত ব্রাশ করবেন? সকালে না রাতে?
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ট্রাম্প নয়, যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান: আইআরজিসি
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ইচ্ছাশক্তি বাড়াবেন? জেনে নিন এই বৈজ্ঞানিক পদ্ধতি
- নেপালে সরকার গঠনের পথে গণঅভ্যুত্থানকারীরা
- তেলের মজুত পর্যাপ্ত, আসছে আরো দু’টি জাহাজ: জ্বালানিমন্ত্রী
- আমেরিকার সঙ্গে কোনো আপস নয়: আরাগচি
- বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- ৬৬ বছর বয়সে মা হচ্ছেন অভিনেত্রী
- ১ কেজি আলু বেচে মিলছে না এক কাপ চায়ের দাম!
- নেইমারের বিরুদ্ধে সাবেক রাঁধুনীর মামলা
- অভ্যাসগুলো কতটা ক্ষতিকর? বিশেষজ্ঞরা যা বলছেন
- ভারতকে রাশিয়ার তেল কেনার ‘অনুমতি’, ট্রাম্পের ওপর চটলেন কমল হাসান
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- তেল বিক্রিতে কড়াকড়ি:মোটরসাইকেলে বরাদ্দ ২ লিটার, প্রাইভেটকারে ১০
- সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- ইবি শিক্ষিকা হত্যাকাণ্ড: দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত
- শঙ্কা কাটিয়ে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- মেয়ে সানা নাকি বউ ডোনা, সৌরভের বিগ বস কে?
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ‘চিকনি চামেলির’ মতো গান গাইবেন না শ্রেয়া


