ঢাকা, ২২ জুলাই বুধবার, ২০২৬ || ৭ শ্রাবণ ১৪৩৩
good-food
৬৭৬

এলপিজির দাম আবার বাড়ছে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:১৪ ৩০ জুন ২০২১  

ভোক্তাপর্যায়ে দাম বাড়ানো হয়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) এবং অটোগ্যাসের দাম। 
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দেশিয় ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে মূল্য সমন্বয় করেছে জুলাই মাসের জন্য নতুন দাম নির্ধারণ করেছে। বৃহস্পতিবার থেকে এ দাম কার্যকর হবে।

 

বুধবার অনলাইন সংবাদ সম্মেলনে ভোক্তা পর্যায়ে এলপিজির তৃতীয়বারের মতো দামের আদেশ দেয় কমিশন। এসময় চেয়ারম্যান আব্দুল জলিল, কমিশনের সদস্য মোহাম্মদ আবু ফারুকসহ উপস্থিত ছিলেন।

 

বিইআরসি জানিয়েছে, বেসরকারি পর্যায়ে এলপিজির দাম প্রতিকেজি ৭৪ টাকা ২৪ পয়সা ধরে ১২ কেজি সিলিন্ডারের দাম মূসকসহ ৮৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। যা জুন মাসে ছিল ৮৪২ টাকা। এ হিসেবে ৪৯ টাকা দাম বেড়েছে।  প্রতি লিটার অটোগ্যাসের দাম ৪১ দশমিক ৮৪ টাকা থেকে বাড়িয়ে ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে।