এসএসসির ফলাফলে অভাবনীয় সাফল্য ছাত্রীদের, এগিয়ে সব বিভাগেই
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:০২ ১০ আগস্ট ২০২৬
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, যেখানে পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তি উভয় ক্ষেত্রেই ছাত্রদের তুলনায় ছাত্রীরা বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। ১১টি শিক্ষা বোর্ডের গড় পাসের হার এবার ৬২.২৫ শতাংশ এবং মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। এবারের পরীক্ষায় মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন।
ছাত্রদের পাসের হার যেখানে ৫৭.৮৬ শতাংশ, সেখানে ছাত্রীদের পাসের হার ৬৬.৬৮ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছেলেদের চেয়ে ছাত্রীরা ৮.৮২ শতাংশ এগিয়ে। জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও ছাত্রীরা তাদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে। ৫২ হাজার ৭৮০ জন ছাত্রের বিপরীতে ৬৩ হাজার ৮৯৬ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে, যা ছাত্রদের তুলনায় ১১ হাজার ১১৬ জন বেশি।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডেও ছাত্রীদের এই সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। এই বোর্ডগুলোতে গড় পাসের হার ৬৪.০৫ শতাংশ এবং মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন। সাধারণ বোর্ডে ৬ লাখ ৬২ হাজার ৬৬৩ জন ছাত্রের মধ্যে ৩ লাখ ৯৫ হাজার ৮১৪ জন উত্তীর্ণ হয়েছে, যাদের পাসের হার ৫৯.৭৩ শতাংশ। অন্যদিকে, ৭ লাখ ৪১ হাজার ৮৭৬ জন ছাত্রীর মধ্যে ৫ লাখ ৩ হাজার ৭৯৬ জন পাস করেছে এবং তাদের পাসের হার ৬৭.৯১ শতাংশ। এই ৯ বোর্ডে ছাত্রীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৮ হাজার ৭০৫ জন, যেখানে ছাত্রদের সংখ্যা ৪৭ হাজার ৩০৪ জন।
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার ফলাফলেও ছাত্রীরা পাসের হারে এগিয়ে রয়েছে। দাখিলে মোট ২ লাখ ৯৬ হাজার ৯৮২ জন পরীক্ষার্থীর মধ্যে পাসের হার ৫৫.৪৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭১৬ জন। ছাত্রদের মধ্যে পাসের হার ৫১.৬৪ শতাংশ হলেও ছাত্রীদের ক্ষেত্রে এই হার ৫৯.৮৯ শতাংশ। তবে দাখিলে জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে ছাত্রদের সংখ্যা ৩ হাজার ৫৭২ এবং ছাত্রীদের সংখ্যা ৩ হাজার ১৪৪ জন।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ১ লাখ ২৭ হাজার ৯৬৪ জন অংশ নিয়ে গড় পাসের হার অর্জন করেছে ৫৮.২০ শতাংশ। এখানেও ছাত্রীদের পাসের হার ৬৭.৪৮ শতাংশ, যা ছাত্রদের ৫৫.১৯ শতাংশ পাসের হারের চেয়ে অনেক বেশি। ভোকেশনালে জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ১ হাজার ৯০৪ জন এবং ছাত্রী ২ হাজার ৪৭ জন। সামগ্রিক ফলাফলে দেখা যাচ্ছে, সাধারণ, মাদরাসা ও কারিগরি সব বিভাগেই ছেলেদের তুলনায় মেয়েরা অভাবনীয় সাফল্য অর্জন করেছে।
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- `সিনেমা আমার পেশা, লাইফস্টাইল নয়`
নিজ জমিতে চাষ করতেন নানা পাটেকর - চলচ্চিত্রের এ শূণ্যতা পূরণ হবে কি?
ঝড় তোলা এক অনন্য নানা - চট্টগ্রাম বন্দর ১৫ বছর পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড, চুক্তি সই
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- পর্দার ‘ফাটাকেষ্ট’ এবার বাস্তবেই মন্ত্রীর মর্যাদায়
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- দাঁড়িয়ে পানি পান কি আসলেই ক্ষতিকর?
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- চুলকানি বেশিদিন থাকলে ৪ ধরনের রক্ত পরীক্ষা জরুরি
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের প্রতীক বরাদ্দ
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- মেসির বিদায়ী ম্যাচে চরম অপমান ও বঞ্চনার অভিযোগ বেনিনের
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ




