এসময়ে নিয়মিত পান করুন লবঙ্গ চা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:০৬ ৬ ডিসেম্বর ২০২১
বাঙালির চা প্রেমের কথা নতুন করে বলার কিছু নেই। যেকোনো আড্ডায়, অতিথি আপ্যায়নে, ক্লাসের ফাঁকে, অফিসের মিটিংয়ে চা থাকেই। ক্লান্তি কাটাতে, কাজে মনোযোগ নিয়ে আসতে চায়ের জুড়ি নেই। এই চা হয় আবার নানা স্বাদের। অনেকে চা নিয়ে নানা ধরনের এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন। স্বাদ ও গন্ধে সেসব চা হয়ে ওঠে অনেকের কাছে প্রিয়।
আদা চা, রং চা, লেবু চা, কালোজিরা চা, এলাচ চা, তুলসি চা, দুধ চা, মালাই চা, তন্দুরি চা- এমন অসংখ্য ধরনের চা রয়েছে। কোনোটি শরীরের জন্য একটু বেশি উপকারী, কোনোটি আবার কম। এসবের পাশাপাশি আরেকটি চা আছে যা আপনার জন্য উপকার বয়ে আনতে পারে। নাম তার লবঙ্গ চা।
লবঙ্গ চায়ের নানা উপকারিতা সম্পর্কে আমরা ঠিক জানি না। আপনি যদি লবঙ্গ চায়ের উপকারিতা সম্পর্কে জানেন, তবে এটি নিয়মিত খাওয়া উচিত। কারণ এই চা নানাভাবে আপনার শরীরের জন্য উপকার নিয়ে আসবে। অনেক রোগ ও সমস্যা সমাধানে কাজ করবে লবঙ্গ চা। বৃদ্ধি পাবে রোগ প্রতিরোধ ক্ষমতাও।

কিছু মশলা তথা উপাদান রয়েছে, যা চায়ে মিশিয়ে পান করলে শরীরের বহু রোগ দূর হতে পারে। এমনই এক মশলা হল লবঙ্গ। যদি আপনি নিয়ম মেনে লবঙ্গ চা পান করেন তাহলে আপনার অতিরিক্ত ওজন হ্রাস পেতে পারে। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণ বেড়ে যায়। এমনকি ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকে। কিন্তু কেন পান করবেন লবঙ্গ চা? সেক্ষেত্রে জানতে হবে লবঙ্গের উপকারিতা।
লবঙ্গের উপকারিতা
প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর লবঙ্গ নানাভাবে আমাদের শরীরের জন্য উপকার করে থাকে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে। লবঙ্গে যে তেল থাকে তাতে ইউজেনল নামে একপ্রকার উপাদান পাওয়া যায়। এটি দাঁতের সমস্যা, মাড়িতে বা মুখের ভেতরে ঘা জাতীয় যেকোনো সমস্যার সঙ্গে লড়াই করতে সাহায্য করে। লবঙ্গ হলো অ্যান্টিসেপটিক ও অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য সম্পন্ন। এর উপকারী উপাদানগুলো গলা ব্যথা, সর্দি-কাশি কিংবা মাথা ব্যথা কমাতে কাজ করে।
আপনি যদি হজমের সমস্যায় ভুগে থাকেন তবে আপনার জন্য উপকারী পানীয় হতে পারে লবঙ্গ চা। লবঙ্গে আছে ইউজেনল। যা হজম প্রক্রিয়া কার্যকরী রাখতে সাহায্য করে। একথা নিশ্চয়ই জানা আছে যে খাবার ভালোভাবে হজম হলে শরীর সুস্থ রাখা সহজ হয়ে যায়। হজম ছাড়াও বিপাকক্রিয়া কার্যকরী রাখতে সাহায্য করে এই ইউজেনল। নিয়মিত লবঙ্গ চা পান করলে ভালো থাকবে আপনার ত্বকও।

লবঙ্গ চা যেভাবে তৈরি করবেন
এক চামচের মতো লবঙ্গ চূর্ণ করে নিন। এরপর এককাপ পানিতে লবঙ্গ মিশিয়ে ফুটতে দিন। ফোটানো হলে নামিয়ে হালকা ঠান্ডা করে নিন। এই চায়ের স্বাদ বাড়াতে পরিমাণমতো মধুও যোগ করে নিতে পারেন। প্রতিদিন সকালে পান করুন এই চা। তবে এটি প্রতিদিন এককাপই যথেষ্ট, এর বেশি পান করার দরকার নেই। উপকারী যেকোনো খাবারই অতিরিক্ত খেলে তা আর উপকারী থাকে না।
- মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কত বেতন ও কি কি সুবিধা পান
- ৪৯ মন্ত্রী-প্রতিমন্ত্রীর কে কোন মন্ত্রণালয় পেলেন
- গণতন্ত্রের ‘বিকল্প’ দর্পণ: ছায়া সরকার ও ছায়া মন্ত্রিসভা
- তারেক রহমান সংসদীয় নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত
- শপথ নিলেন বিএনপির সংসদ সদস্যরা
- দুই শপথই নিলেন জামায়াত জোটের এমপিরা
- ভোটে হেরে বাড়ি বাড়ি ঘুরে টাকা ফেরত চাইছেন প্রার্থীর লোকেরা
- আমিশার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি
- মন্ত্রিপরিষদ সচিব হলেন নাসিমুল গনি
- চাঁপাইনবাবগঞ্জে ৪১ বছর পর জামায়াতের প্রত্যাবর্তন
- প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ সেনাপ্রধানের
- মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাসা, ঠিক হয়নি প্রধানমন্ত্রীর
- পাকিস্তান জিততে নয়, অংশ নিতে এসেছে: খোঁচা হরভজনের
- ৬ মিনিটে ৬ কোটি টাকা তামান্না ভাটিয়ার
- আত্মসম্মান গড়ে তুলুন ৫ সহজ অভ্যাসে
- মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন তামিম
- শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী
- বহুল আলোচিত ‘নোট অব ডিসেন্ট’ আসলে কী?
- তারেকের শপথে আসছেন ভারতের স্পিকার-পররাষ্ট্র সচিব
- ফের ভোট গুনতে নাসীরুদ্দীন পাটওয়ারীর আবেদন
- আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত: ইসি আনোয়ারুল
- ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের দায় ইসিকেই নিতে হবে: জামায়াত
- বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী: ইসি সচিব
- ভোটের সেই অমোচনীয় কালির রহস্য
- ‘জাতীয় পার্টির দূর্গ’ দখলে নিল জামায়াত জোট
- ভোটে জয়ী হয়ে সংসদের পথে সাত নারী
- প্রতিটি কেন্দ্রে জয়ের রেকর্ড গড়লেন বাবর ও হাসনাত
- নির্বাচনে আলোচিত যারা জিতলেন, যারা হারলেন
- কাঁটায় ভরা পথ মাড়িয়ে ক্ষমতার মসনদে বসছেন তারেক রহমান?
- গণভোটে বিশাল ব্যবধানে জিতেছে ‘হ্যাঁ’
- ভোট ও রাজনীতি নিয়ে বিখ্যাতদের মজার কিছু উক্তি
- সিল মারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার
- কখন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়?
- নির্বাচনি প্রতীক যেভাবে রাজনৈতিক পরিচয় হলো
- বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী: ইসি সচিব
- কবিতার খাতা ছেড়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিদ্রোহী কবি
- কাঁটায় ভরা পথ মাড়িয়ে ক্ষমতার মসনদে বসছেন তারেক রহমান?
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- নির্বাচনে প্রতীকের ব্যবহার কীভাবে এলো?
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন তামিম
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- নির্বাচনে আলোচিত যারা জিতলেন, যারা হারলেন
- বহুল আলোচিত ‘নোট অব ডিসেন্ট’ আসলে কী?
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- নাটোরে ছেলের কোলে চড়ে ভোট দিতে এলেন ৭০ বছরের বৃদ্ধ
- ফের ভোট গুনতে নাসীরুদ্দীন পাটওয়ারীর আবেদন
- গণভোটের সহজপাঠ
- প্রতিটি কেন্দ্রে জয়ের রেকর্ড গড়লেন বাবর ও হাসনাত





