সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৪২ ২৭ সেপ্টেম্বর ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় বিএনপির বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগকে ‘ঢালাও’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘‘ঘটনাস্থলের জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে, যার জেরে সেখানে ভাঙচুর হয়েছে।’’
রবিবার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
গতকাল (শনিবার) একজন কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার তার স্টুডিওতে ভাঙচুরের শিকার হওয়ার পর বলেছেন, বাংলাদেশে এ ধরনের ঘটনা খুবই স্বাভাবিক। একই সঙ্গে তিনি বিএনপিকে ‘চাঁদাবাজ দল’ বলেছেন। চাঁদা না দেওয়ার কারণেই এই ধ্বংসযজ্ঞ হয়েছে বলেও তিনি অভিযোগ করেছেন। আপনাকে (স্বরাষ্ট্রমন্ত্রী) নিয়েও কথা বলেছেন—এভাবে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘আমাকে উদ্দেশ্য করে তো বলতেই পারে, এটাই গণতন্ত্র, বাক-স্বাধীনতা।’’
মন্ত্রী বলেন, ‘‘কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যিনি এই অভিযোগটা ফেসবুকে লাইভে এসে করছেন, তিনি কি কোনো মামলা দায়ের করেছেন? করেননি।’’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘তিনি (সালমান মুক্তাদির) এক পর্যায়ে বলেছেন, তার কাছে কেউ চাঁদা চায়নি, চাইলে নাকি তিনি দিত। অডিওতেও...। তো যার কাছে সরাসরি কোনো চাঁদা দাবি করেনি, তিনি বলছেন চাইলে দিত। তাহলে এটা চিহ্নিত কেউ না এবং তিনি বিএনপিকে চাঁদাবাজ দল বলছেন, এটা ঢালাও অভিযোগ।’’
এসময় তিনি জানান, এ ঘটনায় সুনির্দিষ্ট কোনো মামলা করা হলে বিষয়টির সঠিক তদন্ত করে দেখা হবে।
সালমান মুক্তাদির ভাঙচুরের ঘটনার ভুক্তভোগী জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘এই ঘটনায় তিনি ভিকটিমাইজড (ভুক্তভোগী) হয়েছেন, তা আমরা দেখেছি। এ বিষয়ে আমরা একটি খুব সংক্ষিপ্ত প্রাথমিক তদন্ত করেছি, তবে আরও বিস্তারিত তদন্ত করতে হবে।’’
এই বিষয়ে মামলা, জিডিসহ আইনি প্রক্রিয়া চালু আছে জানিয়ে তিনি বলেন, ‘‘হয়তো খুব শিগগিরই মামলা হতে পারে। তবে এখন পর্যন্ত মামলা হয়নি।’’
ঘটনাস্থল সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘ক্যান্টনমেন্ট থানার অন্তর্গত মানিকদী নামাপাড়ায় একটা বিতর্কিত জমি আছে, সম্ভবত ৩৫ কাঠার। এই জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ আছে।’’
তিনি যতটুকু জানতে পেরেছেন, দুই পক্ষের মধ্যে একটি হলো নিউ গিনি প্রপার্টিজ নামের একটি নির্মাণ প্রতিষ্ঠান। আরেক পক্ষে আছেন একজন অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা। তাদের মধ্যে জমিটা নিয়ে বিরোধ চলছে।
প্রাথমিক প্রতিবেদনের তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, ‘‘অবসরপ্রাপ্ত ওই সামরিক কর্মকর্তার পক্ষের বেশ কিছু লোক রাতের অন্ধকারে জায়গাটি দখল করতে গিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে ওই প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় তারা।’’
তিনি বলেন, ‘‘সেখানে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের একটি টিনশেড স্থাপনা রয়েছে, যা মূলত শুটিং ও কনটেন্ট তৈরির কাজে ব্যবহৃত হতো।’’ সেখানে ভাঙচুরের ভিডিও তিনি দেখেছেন বলেও জানান।
এছাড়া বিতর্কিত জমি নিয়ে সংঘর্ষের বিষয়ে সালাহউদ্দিন বলেন, ‘‘বিতর্কিত এই জায়গা নিয়ে উভয়পক্ষের মধ্যে যে সংঘর্ষ হয়েছে, সে বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।’’
তিনি জানান, ঘটনায় জড়িত তিনজনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসাসহ বেশ কিছু দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘যেহেতু বিষয়টা তদন্তাধীন এবং মামলা দায়ের হবে বলে জেনেছি, তাই এই বিষয়ের অগ্রগতি পরে জানানো যাবে।’’
- মচমচে ফুলকপির বড়া বানানোর রেসিপি
- সেদ্ধ নাকি ডিম ভাজি: কোনটি বেশি উপকারী?
- ওজন কমাতে নাস্তায় রাখবেন যেসব পুষ্টি উপাদান
- শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি যেভাবে দেখছে দিল্লি
- নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা বেশি
- হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁই ছুঁই
- ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার: পুরস্কৃত হলেন যারা
- গবেষণা
রক্তের চেয়ে ত্বকের গন্ধেই বেশি আকৃষ্ট হয় মশা - আইপিএল নিলামে মোস্তাফিজসহ নাম লেখালেন যেসব বাংলাদেশি ক্রিকেটার
- এক বাড়িতেই ৩০০ বছরের ইতিহাস
- ধর্ষণে ১১ বছরের ছাত্রী অন্তঃসত্ত্বা, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড
- বাংলাদেশে ফিরতে পাসপোর্ট আবেদন: হাসিনার ‘গেম প্ল্যান’ কী?
- খাদ্য ও স্বাস্থ্যসেবার খরচ কমাতে বাধ্য হচ্ছেন পোশাক শ্রমিকরা
- বিশ্বজুড়ে বাড়ছে অদ্ভুত জুতার ‘কদর’
- অন্যের আচরণ ‘ব্যক্তিগতভাবে’ নেবেন না, জেনে নিন ৮ কারণ
- হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: জয়সওয়াল
- ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে এআই শিক্ষা: শিক্ষামন্ত্রী
- ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
- অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- হাসিনাকে ফেরাতে এক্সট্রাডিশন চুক্তির আওতায় ভারতকে অনুরোধ
- গেম খেলে মানুষকেও টেক্কা দিচ্ছে এসব প্রাণী!
- অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় কোন কোন খাবার খেলে ভালো?
- চলতি মাসে কপাল খুলবে ৪ রাশির
- রেনেসাঁ মানব মাইকেল এঞ্জেলো
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট পুনরুদ্ধারের সময় এসেছে: বিজেপি এমপি
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- দিনে কত কাপ চা পান করা উচিত
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার: পুরস্কৃত হলেন যারা
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- দিনে কত কাপ চা পান করা উচিত
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- চলতি মাসে কপাল খুলবে ৪ রাশির
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- গেম খেলে মানুষকেও টেক্কা দিচ্ছে এসব প্রাণী!
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- হামের টিকা: অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় কোন কোন খাবার খেলে ভালো?
- অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
- এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
- অন্যের আচরণ ‘ব্যক্তিগতভাবে’ নেবেন না, জেনে নিন ৮ কারণ
- খেলাপি সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল
- বাংলাদেশে ফিরতে পাসপোর্ট আবেদন: হাসিনার ‘গেম প্ল্যান’ কী?










