কড়া শাসনে আদৌ কি সন্তানের ভালো হয়!
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:৫০ ৩ আগস্ট ২০২৪
সন্তানকে বড় করতে গিয়ে অনেক সময় কঠোর আচরণ করেন বাবা-মা। কড়া শাসন ও নানা নিয়মবিধির মধ্যে ফেলে দেন সন্তানে দৈনন্দিন জীবন। অনেক সময় শিশু কথা না শুনলে, পড়াশোনা না করলে, কিংবা পরীক্ষায় আশানুরূপ ফল না করলেই শাস্তি পেতে হয়। কখনো ধমক, কখনো আবার হাতও উঠে যায় বাচ্চার ওপর। কিন্তু এতে কি আদৌ শিশুর কোনো ভালো হয়? বদলায় কি পরিস্থিতি?
মনোবিজ্ঞানীরা বলছেন, সন্তানের কাছে বাবা-মায়ের প্রত্যাশা থাকে। তার আচরণ, পড়াশোনা, বেড়ে ওঠা সমস্ত ক্ষেত্রেই। সেই প্রত্যাশা পূরণ না হলে, হতাশা থেকেই অভিভাবক সন্তানকে বকাঝকা করেন বা কখনো মারধরও করে ফেলেন। কিন্তু ভাবতে হবে, এতে লাভটা কী হলো? শিশুকে বকলে বা শাসন করলেই কি তার পরিবর্তন হবে? যত ক্ষণ না সেই শিশু নিজের ঠিক-ভুল, উপলব্ধি করতে পারছে, তত ক্ষণ কিন্তু তার আচরণ বদলাবে না।
পেরেন্টিং কনসালট্যান্টদের মত, শাস্তি দিয়ে কিন্তু শিশুকে শোধরানো সম্ভব নয়। সে যদি ভুল করে, কোথায় ভুল, কেন ভুল, সেটা শিশুর বোঝা দরকার। বোঝার আগেই ধমক খেলে সে কিন্তু শোধরাবে না। বরং তার মনে ভয় তৈরি হবে। সে ধীরে ধীরে বিভিন্ন কথা লুকোতে শুরু করবে।
শাসনে শিশুর ওপর কী প্রভাব পড়তে পারে?
পড়াশোনা হোক বা অন্য কারণ, ক্রমাগত বকাবকি বা মারধরে শিশুর মনে প্রভাব পড়তে পারে। শিশু এ ক্ষেত্রে হয় নিজেকে গুটিয়ে নিতে পারে, না হলে তার মধ্যে রাগ, ক্ষোভ, হতাশার জন্ম হতে পারে। এর প্রভাব শিশুর ভবিষ্যৎ জীবনেও পড়তে পারে। তার ব্যক্তিত্ব গঠনে সমস্যা হতে পারে। রাগ, ক্ষোভ ক্রমাগত জমতে থাকলে, একসময় সে ধ্বংসাত্মক পথে হাঁটতে পারে। নিজের ক্ষতি করে ফেলার সম্ভাবনাও সে ক্ষেত্রে উড়িয়ে দেয়া যাওয়া না। আবার কোনো কোনো শিশু আত্মবিশ্বাসের অভাবে নিজেকে গুটিয়েও নিতে পারে। বিষণ্ণতা, হতাশা গ্রাস করতে পারে।
শিশু মনোবিশেষজ্ঞর মতে, ক্রমাগত ধমক, মার খেতে খেতে শিশুরা অনেক সময় প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠতে পারে। কারণ, সে বড়দের সামনে কিছু করতে পারছে না। সেই রাগ, ক্ষোভ মনে জমছে। সেই রাগ সে অপেক্ষাকৃত দুর্বলের উপর দেখাতে পারে।
ভীতি জন্মাবে
স্কুল যাওয়া, পড়াশোনা, পরীক্ষা, এগুলো ধীরে ধীরে শিশুর জীবনে প্রবেশ করে। তবে যদি পড়া নিয়ে বেশি চাপ দেয়া হয়, অঙ্ক ভুল করলে, নামতা ভুল বললে প্রচণ্ড বকবকি করা হয়, তবে কিন্তু শিশুর মনে আগ্রহ তৈরি হওয়ার বদলে ভীতি জন্মাতে পারে।
উদ্বেগ
অতিরিক্ত শাসন শিশুর মনে আতঙ্ক তৈরি করতে পারে। যা থেকে একসময় উদ্বেগ তৈরি হওয়া অস্বাভাবিক নয়। শিশু ভুল করবে, শিখবে। তারও নিজস্ব জগৎ আছে। সেই জগতে সে যদি প্রতি মুহূর্তে শাস্তির ভয় পায় তা এক সময় মানসিক সমস্যা তৈরি করতে পারে। বাবা-মায়ের প্রত্যাশাপূরণের চাপ, বকাবকি, শাস্তির ভয় শিশুমনে গভীর রেখাপাত করতে পারে। যার ফলে উদ্বেগের সমস্যা হওয়াও অস্বাভাবিক নয়।
সিদ্ধান্ত ও মেলামেশায় সমস্যা
কোনো কোনো বাবা-মায়েরা কথায় কথায় শিশুর ভুল ধরেন। তাদের মতামতের তোয়াক্কা করেন না। অনেক সময় অন্য শিশুদের সঙ্গে তুলনা টানেন। এই ধরনের বিষয়গুলি শিশুর ভবিষ্যত জীবনে খারাপ প্রভাব ফেলতে পারে। এতে শিশুর মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে। অন্যের সঙ্গে তুলনা টানার প্রবণতায়, শিশুর মধ্যে নিজেকে গুটিয়ে নেয়ার প্রবণতা তৈরি হতে পারে। আর পাঁচ জনের সঙ্গে স্বাভাবিক মেলামেশা করার বিশ্বাসটাই হারিয়ে ফেলতে পারে সে। প্রতি মুহূর্তে কোনো কাজ করার আগে বার বার জিজ্ঞাসা করার প্রবণতা তৈরি হতে পারে।
অভিভাবকের করণীয়
দুষ্টুমি করলে, কথা না শুনলে সন্তানকে বোঝাতে হবে। পড়াশোনায় যদি শিশু অমনোযোগী হয় বা খারাপ ফল করে, তা হলে তার কারণ খোঁজার চেষ্টা করতে হবে। পড়াশোনা করতে গিয়ে সন্তানের কোথাও কোনো অসুবিধা হচ্ছে কি না, সেটা আগে জানতে হবে। যদি দেখা যায়, এমনিতে সমস্যা নেই কিন্তু সে অমনোযোগী, সে ক্ষেত্রে কেন মনোযোগের অভাব হচ্ছে তা জানার চেষ্টা করতে হবে। অনেক সময় শিশুরা খুব ছটফটে হয়। দুষ্টুমি করে। সে ক্ষেত্রে তাদের যদি মাঠে বা খোলা জায়গায় নিয়ে যাওয়া যায়, সে আনন্দে থাকবে।
- পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন
- ২০২৭ সালে চতুর্থ-ষষ্ঠ শ্রেণিতে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী
- আর্জেন্টিনার জার্সিতে মেসি অধ্যায়ের সমাপ্তি
- ডেঙ্গু: এডিস মশা সম্পর্কে যেসব তথ্য জানা জরুরি
- যেসব কারণে হঠাৎ ওজন বেড়ে যায়
- ভুট্টার পুষ্টিগুণ জানলে অবাক হবেন
- ১৭০০ ফুট উচ্চতায় সাজেক ভ্যালির মসজিদে মুগ্ধ পর্যটক
- সালমান শাহ হত্যা: খলনায়ক ডনের জামিন নাকচ
- ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী
- চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
- যেসব কারণে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল
- যেসব উপায়ে ৩০ সেকেন্ডেই দূর হবে দুশ্চিন্তা
- আমুসহ শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দ্রুতই অভিযোগপত্র
- এলপিজির দামে বড় লাফ
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- শায়েস্তা খানের আমলে সত্যিই কি টাকায় ৮ মণ চাল পাওয়া যেত?
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- যেসব উপায়ে ৩০ সেকেন্ডেই দূর হবে দুশ্চিন্তা
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- যেসব কারণে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির





