করোনাভাইরাস: গণমাধ্যমে ‘গুজব’ মনিটরিংয়ে ১৫ কর্মকর্তা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:১৬ ২৬ মার্চ ২০২০
বাংলাদেশে নভেল করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় দেশের গণমাধ্যমে এনিয়ে ‘গুজব’ ছাড়ানো হচ্ছে কি না, তার তদারকিতে নেমেছে সরকার।
দেশের ৩০টি বেসরকারি টেলিভিশন ‘মনিটরিং’ করতে মন্ত্রণালয়ের ১৫ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে আদেশ জারি করেছে তথ্য মন্ত্রণালয়।
আর অনলাইন নিউজপোর্টালগুলো তথ্য অধিদপ্তর (পিআইডি) ‘মনিটর’ করছে বলে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো. মিজান উল আলম জানিয়েছেন।
করোনাভাইরাস মহামারীর এই সময়ে গুজব রটনাকারীদের প্রধানমন্ত্রী হুঁশিয়ার করে দেওয়ার দিন বুধবারই তথ্য মন্ত্রণালয়ের এই আদেশ হয়, যা বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে।
কর্মকর্তারা বলছেন, “করোনাভাইরাস নিয়ে কোনো টিভি চ্যানেলে অপপ্রচার বা গুজব ছড়াচ্ছে কি না, তা মনিটরিং করতে তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।
“শুধু টেলিভিশন নয়, অনলাইন নিউজপোর্টালগুলোও এনিয়ে কোনো গুজব ছড়াচ্ছে কি না, তা তথ্য অধিদপ্তর মনিটরিং করছে।”
কোনো গণমাধ্যম নভেল করোনাভাইরাস নিয়ে ‘অপপ্রচার বা গুজব’ ছড়ালে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অতিরিক্ত সচিব মিজান।
তথ্য মন্ত্রণালয়ের টিভি-২ শাখার আদেশে বলা হয়েছে, “২৪ মার্চ কভিড-১৯ সংক্রমণ প্রতিহতকরণ প্রচার-প্রচারণা সংক্রান্ত কমিটির প্রথম সভার সিদ্ধান্তের আলোকে বেসরকারি টিভি চ্যানেলগুলোতে সম্প্রচারিত বিশ্বব্যাপী কভিড-১৯ সংক্রমণ নিয়ে অপপ্রচার কিংবা গুজব প্রচার হচ্ছে কি না, তা মনিটরিং করার জন্য কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।”
কোনো বেসরকারি টিভি চ্যানেল করোনাভাইরাস সম্পর্কে অপপ্রচার কিংবা গুজব প্রচার হচ্ছে বলে চিহ্নিত হলে তা বন্ধ করতে সঙ্গে সঙ্গে মন্ত্রণালয়ের কর্তৃপক্ষকে অবহিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈশ্বিক মহামারী আকার ধারণা করা কভিড-১৯ রোগে সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখের কাছাকাছি পৌঁছেছে। এতে মারা গেছেন ২১ হাজারের বেশি মানুষ।
বাংলাদেশে নতুন করে আরও পাঁচজনের মধ্যে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এনিয়ে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত

