কাকার পরামর্শ নিয়ে কাজ করবো: আইভী
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৪৬ ১৭ জানুয়ারি ২০২২
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে হ্যাট্রিক জয়ের পর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘তৈমূর কাকার বাসায় মিষ্টি নিয়ে যাবো। তার পরামর্শ নিয়ে কাজ করবো। কাকা আগেও সহযোগিতা করেছেন।’
রোববার (১৬ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ চেয়ারম্যান বাড়ীতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নারায়াণগঞ্জবাসীর জন্য জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যাবার প্রতিশ্রুতি ব্যক্ত করে আইভী বলেন, ‘আমি কৃতজ্ঞ নারায়াণগঞ্জের জনসাধারণদের প্রতি, ভোটারদের প্রতি, আমার কর্মীদের প্রতি যারা জীবনের রিস্ক নিয়ে আমার জন্য কাজ করেছে। আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত নারায়াণগঞ্জ বাসীর জন্য কাজ করে যাবো।’
ভোটের মাঠে ইঞ্জিনিয়ারিং হয়েছে, তৈমূর আলমের উদ্ধৃতি করে গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে আইভী বলেন, ‘এমন কিছু আমার জানা নেই। আপনারা (গণমাধ্যমকর্মীরা) কি এমন কিছু দেখেছেন। আমি এতো গণমাধ্যম আগে কখনো নারায়াণগঞ্জের নির্বাচনে দেখিনি। আপনারা সারাদিন নারায়ণগঞ্জ ছিলেন। ইঞ্জিনিয়ারিং কোথায় হয়েছে। আমি সকাল থেকে বলছিলাম ভোট স্লো হচ্ছে। সেটা না হলে এক লক্ষ ভোটের ব্যবধান হতো। ভোট কাস্টিং আরো দ্রুত হলে আরো ভালো হতো।’
এ সময় ১০০ কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীক নিয়ে সেলিনা হায়াত আইভীর ভোট ছিলো ৭৬ হাজার ১৩৭। অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতি প্রতীক নিয়ে তৈমুর আলম খন্দকারের ভোট ছিলো ৪৭ হাজার ৩৪৯ ভোট। ব্যবধান ছিলো ২৮ হাজার ৭৮৮ ভোট।
পরপর তিনবার জয়। কাকে এই জয় উৎসর্গ করবেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইভী বলেন, ‘এই জয় উৎসর্গ করছি জননেত্রী শেখ হাসিনাকে, এই জয় উৎসর্গিত নারায়ানগঞ্জের জনগনকে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমায় আস্থায় নিয়ে আমার সঙ্গে কাজ করেছে।’
সব ধরণের বাধা বিপত্তি অতিক্রম করে জনগণের জন্য কাজ করতে চাই উল্লেখ করে আইভী বলেন, ‘নির্বাচন মানেই প্রতিবন্ধকতা। এসব প্রতিবন্ধকতা অতিক্রম করেই জয় পেয়েছি। আমার জনস্রোত না থাকলে এই জয় পাওয়া যেতো না। আমি কখনো মানুষকে মিথ্যা বলিনি, মিথ্যা আশ্বাস দেয় নাই। যেটা পেরেছি, সেটাই বলেছি। সবচেয়ে বড় কথা আমার দল আমার সাথে থেকেছে। আমার নেত্রী আমায় নৌকা প্রতিক দিয়েছেন। শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বলবো আমি সব সময় কৃতজ্ঞ থাকবো। আমি জনগণের জন্য কাজ করবো।’
দায়িত্ব গ্রহণের পর নারায়াণগঞ্জের উন্নয়নে কাজ করার ইচ্ছে প্রকাশ করে আইভী বলেন, ‘আমাকে সুযোগ দিয়েছেন তারা। আমি কাজ করবো। উন্নয়নের চেষ্টা করবো। তৈমুর কাকা উন্নয়নের যে কথা বলেছে, তার সঙ্গে কথা বলে সেটাও করবো।’
উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন সেলিনা হায়াৎ আইভী। ২০১১ সাল থেকে তিনি নারায়ণগঞ্জের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার নিয়ে তৃতীয়।
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- কাঁচকলার কত গুণ?
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল





