কোন ডালে পুষ্টি বেশি?
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৩০ ২২ ডিসেম্বর ২০২১
ডালের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত। ডাল হলো উদ্ভিজ্জ প্রোটিনের ভালো উৎস। এটা শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করে ও দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। এছাড়া ডাল নানা রকম খনিজ ও পুষ্টি উপাদান সমৃদ্ধ হওয়ায় তা শরীর সুস্থ রাখতে সহায়তা করে।
এই ডালের ব্যবহার এতো বেশি যে চালের পরেই এর স্থান। হরেক রকমের ডালের উপাদেয় রান্না। ভাতের সঙ্গে তো থাকছেই, রুটিতে ডাল না হলে চলেই না। হালুয়া, চর্চরি, খিচুড়ি, বিভিন্ন সবজির সঙ্গে ডালের প্রচলন রয়েছে। স্বাদের দিক থেকে বিভিন্ন পদের ডাল বিভিন্ন স্বাদের। মুগ, মসুর, ছোলা, অড়হর, মটর- এমন আরও অনেক রকম ডাল রয়েছে। ডালের যে পুষ্টি রয়েছে তা সবাই জানেন। কিন্তু কোন ডালে কি পুষ্টিগুণ রয়েছে তা কি জানেন? এবার ডালের পুষ্টিগুণ সম্পর্কে জেনে নিন-
মুগ ডাল
উচ্চ আঁশ ও উদ্ভিজ্জ প্রোটিনের ভালো উৎস এই ডাল। কাঁচা মুগ ডালে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন-বি, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ফোলেট, ম্যাঙ্গানিজ, কপার, জিঙ্ক ও ফাইবার। তাই এই ডাল যেমন সুস্বাদু, তেমনই পুষ্টিকরও। মুগ ডাল হজম করা খুবই সহজ। তাই বিভিন্ন রোগে রোগীকে মুগ ডালের খিচুড়ি খাবারের পরামর্শ দেন ডাক্তাররা। গর্ভবতী মহিলাদের জন্যও মুগের ডাল খাওয়া খুবই উপকারী।
মসুর ডাল
মসুর ডালে প্রোটিন, পটাশিয়াম, ফাইবার, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, আয়রন, ভিটামিন-বি-১ প্রচুর পরিমাণে থাকায় এটি অত্যন্ত পুষ্টিকর। ১০০ গ্রাম রান্না করা মুসুর ডালে প্রায় ১১৬ ক্যালোরি থাকে। এছাড়া এতে ১১ শতাংশ ডায়েটারি ফাইবার, ৬৩ শতাংশ কার্বোহাইড্রেট, ২৫ শতাংশ প্রোটিন রয়েছে। গলা, অন্ত্রের বিভিন্ন রোগের ক্ষেত্রে উপকারী এবং হিমোগ্লোমিন বাড়ায় মসুর ডাল। ডায়াবেটিস রোগীদের জন্যও এই ডাল উপকারী। মসুর ডাল রক্তে শর্করা আর কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এছাড়াও এতে রয়েছে প্রোটিন ও খনিজ উপাদান।
অড়হর ডাল
অড়হর ডাল অত্যন্ত পুষ্টিকর। এই ডালে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম, ফলিক অ্যাসিড, ভিটামিন-বি আর পটাশিয়াম রয়েছে পর্যাপ্ত পরিমাণে। উচ্চ আঁশ ও প্রোটিন সমৃদ্ধ যা পেটভরা রাখে, ক্ষুধা কমায়, ওজন কমায় ও কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করে। এতে আছে ভিটামিন সি, ই, কে এবং বি-কমপ্লেক্স। এছাড়াও এতে ম্যাঙ্গানিজ, ফসফরাস, সোডিয়াম ও জিংক পাওয়া যায়।
ছোলার ডাল
ছোলার ডাল বা চানা ডালে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, আয়রন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, ফাইবার, কপার, ফোলেট, মলিবডেনামের মতো জরুরি উপাদান। যেগুলো আমাদের শরীর-স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। এই ডাল যেমন সুস্বাদু, তেমনই পুষ্টিকর। ডায়াবেটিসের রোগীদের যদি ছোলার ডাল খাওয়ানো যায়, তাহলে ভাল ফল মেলে। আর ছোলার ডালে কোলেস্টেরলের পরিমাণও কম।
বিউলির ডাল
হজমের সমস্যা কমাতে বিউলির ডাল অত্যন্ত কার্যকর। ভাতের সঙ্গে ছাড়াও পরোটা বা রুটির সঙ্গেও অনেকে এই ডাল খেতে ভালবাসেন। দোসা, বড়া বা এই জাতীয় পদ তৈরির ক্ষেত্রে বিউলির ডাল অপরিহার্য একটি উপাদান। এই ডালে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন।
রাজমা ডাল
বাড়তি ওজন নিয়ে চিন্তিত? খাবারে রাখুন রাজমা ডাল। রাজমায় রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন আর ফাইবার যা রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
তরকার ডাল
ডালের মধ্যে সবচেয়ে বেশি ক্যালসিয়াম রয়েছে তরকার ডালে। সেই সঙ্গেই এই ডালে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন আর ফ্যাট। তরকার ডালে নামমাত্র সোডিয়াম থাকায় ডায়াবেটিস রোগীদের জন্যও এটি খুবই উপকারী।
মাষকলাই ডাল
মাষকলাই ডাল শুধু এমনি এমনি রান্না হয় না, মাছ-মাংস-সবজি-এসবের সঙ্গে এ ডালযোগে রান্না হয় উপাদেয় ব্যঞ্জন। দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে এর চাষ বেশি হয়ে থাকে। বিশেষজ্ঞরা বলেন, মাষকলাইয়ের ডালে শতকরা ২০ থেকে ২৩ ভাগ আমিষ থাকে।
খেসারি ডাল
বাড়তি ওজন নিয়ে চিন্তিত? খেতে পারেন খেসারির ডাল। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন আর ফাইবার যা রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
অ্যাংকর ডাল
অ্যাংকর ডাল অত্যন্ত পুষ্টিকর। এই ডালে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম, ফলিক অ্যাসিড, ভিটামিন-বি আর পটাশিয়াম রয়েছে পর্যাপ্ত পরিমাণে।
উল্লেখ্য, ঘরে তৈরি ডাল ওজন কমাতে সহায়তা করে এবং এই ডাল অন্যান্য খাবারে সঙ্গে খাওয়া হলে ফলাফল আরও ভালো হয়। সব ধরনের ডাল বিশেষ করে উপরে উল্লেখিত ডালগুলো উচ্চ আশঁ ও প্রোটিন সমৃদ্ধ যা পেট ভরা রাখে এবং বিপাক বাড়াতে সহায়তা করে। তাই প্রতিদিন খাবার তালিকায় এক বাটি ডাল যোগ করুন। এটা শরীর সুস্থ রাখার পাশাপাশি ওজন কমাতেও সহায়তা করবে।
- মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কত বেতন ও কি কি সুবিধা পান
- ৪৯ মন্ত্রী-প্রতিমন্ত্রীর কে কোন মন্ত্রণালয় পেলেন
- গণতন্ত্রের ‘বিকল্প’ দর্পণ: ছায়া সরকার ও ছায়া মন্ত্রিসভা
- তারেক রহমান সংসদীয় নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত
- শপথ নিলেন বিএনপির সংসদ সদস্যরা
- দুই শপথই নিলেন জামায়াত জোটের এমপিরা
- ভোটে হেরে বাড়ি বাড়ি ঘুরে টাকা ফেরত চাইছেন প্রার্থীর লোকেরা
- আমিশার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি
- মন্ত্রিপরিষদ সচিব হলেন নাসিমুল গনি
- চাঁপাইনবাবগঞ্জে ৪১ বছর পর জামায়াতের প্রত্যাবর্তন
- প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ সেনাপ্রধানের
- মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাসা, ঠিক হয়নি প্রধানমন্ত্রীর
- পাকিস্তান জিততে নয়, অংশ নিতে এসেছে: খোঁচা হরভজনের
- ৬ মিনিটে ৬ কোটি টাকা তামান্না ভাটিয়ার
- আত্মসম্মান গড়ে তুলুন ৫ সহজ অভ্যাসে
- মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন তামিম
- শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী
- বহুল আলোচিত ‘নোট অব ডিসেন্ট’ আসলে কী?
- তারেকের শপথে আসছেন ভারতের স্পিকার-পররাষ্ট্র সচিব
- ফের ভোট গুনতে নাসীরুদ্দীন পাটওয়ারীর আবেদন
- আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত: ইসি আনোয়ারুল
- ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের দায় ইসিকেই নিতে হবে: জামায়াত
- বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী: ইসি সচিব
- ভোটের সেই অমোচনীয় কালির রহস্য
- ‘জাতীয় পার্টির দূর্গ’ দখলে নিল জামায়াত জোট
- ভোটে জয়ী হয়ে সংসদের পথে সাত নারী
- প্রতিটি কেন্দ্রে জয়ের রেকর্ড গড়লেন বাবর ও হাসনাত
- নির্বাচনে আলোচিত যারা জিতলেন, যারা হারলেন
- কাঁটায় ভরা পথ মাড়িয়ে ক্ষমতার মসনদে বসছেন তারেক রহমান?
- গণভোটে বিশাল ব্যবধানে জিতেছে ‘হ্যাঁ’
- ভোট ও রাজনীতি নিয়ে বিখ্যাতদের মজার কিছু উক্তি
- সিল মারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার
- কখন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়?
- নির্বাচনি প্রতীক যেভাবে রাজনৈতিক পরিচয় হলো
- বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী: ইসি সচিব
- কবিতার খাতা ছেড়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিদ্রোহী কবি
- কাঁটায় ভরা পথ মাড়িয়ে ক্ষমতার মসনদে বসছেন তারেক রহমান?
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- নির্বাচনে প্রতীকের ব্যবহার কীভাবে এলো?
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন তামিম
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- নির্বাচনে আলোচিত যারা জিতলেন, যারা হারলেন
- বহুল আলোচিত ‘নোট অব ডিসেন্ট’ আসলে কী?
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- নাটোরে ছেলের কোলে চড়ে ভোট দিতে এলেন ৭০ বছরের বৃদ্ধ
- ফের ভোট গুনতে নাসীরুদ্দীন পাটওয়ারীর আবেদন
- গণভোটের সহজপাঠ
- প্রতিটি কেন্দ্রে জয়ের রেকর্ড গড়লেন বাবর ও হাসনাত





