ক্যান্সার ছড়িয়ে পড়ছে, প্রতিরোধে করণীয়
ড. মুনীরউদ্দিন আহমদ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৩৫ ৪ জানুয়ারি ২০২০
ক্যান্সার ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে। তাই সবাইকে সতর্ক জীবনযাপনের আহ্বান জানাচ্ছি।
মানুষের শরীরে গড়ে প্রায় ৩০ ট্রিলিয়ন (৩০,০০০,০০০,০০০,০০০) সেল বা কোষ রয়েছে। আমাদের শরীরে প্রতি মিনিটে গড়ে ৩০ কোটি সেল মারা যায় এবং সমপরিমাণ সেল নতুনভাবে সৃষ্টি হয়। দেহে কোষের জন্মমৃত্যুর এই প্রক্রিয়া স্বাভাবিকভাবেই ঘটে থাকে। স্বাভাবিক সেলের জন্মমৃত্যুর ভারসাম্য নিয়ন্ত্রণ করে শরীরের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা। কিন্তু এক বা একাধিক সেল যদি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থার হুকুম অমান্য করে অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে বা বংশ বিস্তার অব্যাহত রাখে, তাহলে এই অনিয়ন্ত্রিতভাবে অতি দ্রুত বাড়তে থাকা সেলগুলো একটি মাংসপিণ্ডে পরিণত হয়। এই পিণ্ডকে বলা হয় টিউমার। ব্লাড ক্যান্সারের (লিউকেমিয়া) ক্ষেত্রে রক্তে অস্বাভাবিক ক্ষতিকর রক্তকণিকার সৃষ্টি হয়, যা শরীরের স্বাভাবিক কর্মকাণ্ডে বিঘ্ন ঘটায়। তার মধ্যে প্রধান সমস্যা হল শরীরের প্রতিরোধ ক্ষমতা ধ্বংস। শরীরের প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়লে বেঁচে থাকা সম্ভব নয়। এই অস্বাভাবিক ক্ষতিকর রক্তকণিকা সৃষ্টি হয় বোনম্যারো বা অস্থি মজ্জায়। টিউমারের এক বা একাধিক ক্যান্সার সেল যদি শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গকে আক্রমণ করে বংশবিস্তার করতে থাকে, তখন সেই প্রক্রিয়াকে বলা হয় মেটাস্ট্যাসিস (METASTASIS)। মেটাস্ট্যাসিস একটি ভয়ংকর অবস্থা যার চিকিৎসা অতি ব্যয়বহুল ও কষ্টসাধ্য। এই অবস্থায় রোগীর বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে পড়ে।
ক্যান্সারের কারণ সম্পর্কে আমাদের পরিষ্কার কোনো ধারণা নেই। অনেক বিজ্ঞানী মনে করেন এটি একটি ভাগ্যের ব্যাপার। কার ক্যান্সার হবে, কার হবে না, তা কেউ জোর দিয়ে বলতে পারে না। তবে ধূমপান, মদ্যপান, আর্সেনিক, এসবেস্টস, গামা-রে বা বিকিরণ, এক্স-রে, আলট্রাভায়োলেট লাইট( UV Light), গাড়ি থেকে নির্গত ধোঁয়া, অনেক রাসায়নিক যৌগ হল কার্সিনোজেন, যার কাজ হল শরীরে ফ্রি রেডিক্যাল তৈরি করা। এই কালপ্রিট ফ্রি রেডিক্যাল আরএনএ (রাইবোনিউক্লিক অ্যাসিড) ও ডিএনএ ( ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড) এর সাথে বিক্রিয়ার মাধ্যমে ক্ষতিসাধন করে ক্যান্সার সেল তৈরিতে সাহায্য করে।
প্রাথমিক পর্যায়ে ক্যান্সার নির্ণয় করা গেলে ক্যান্সার চিকিৎসা সহজ হয়। যেমন স্তন ক্যান্সার। ক্যান্সার চিকিৎসা মারাত্মক জটিল, ব্যয়বহুল ও কষ্টসাধ্য ব্যাপার। এই চিকিৎসায় সার্জারি, রেডিয়েশন ও কেমোথেরাপির দরকার হতে পারে। ওষুধ প্রয়োগের মাধ্যমে শরীরের ক্যান্সার সেলকে সমূলে বিনাশ করার নাম কেমোথেরাপি।
তাহলে আমাদের কী কিছু করণীয় আছে? কমবেশি তো আছেই। আগে বহুবার বলেছি। আজ আবার বলছি। মনযোগ দিয়ে পড়ুন ও পালন করুন।
লাইফস্টাইল পরিবর্তন প্রথম ও প্রধান শর্ত। নিয়মতান্ত্রিক জীবনযাপন করুন, পরিমিত সুষম খাবার খান, চিনি, মিষ্টি, কোমলপানীয় ও জাঙ্কফুড, পোড়া তেলে ভাজাপোড়া ও অস্বাস্থ্যকর খাবার বর্জন করুন, ঘর থেকে বের হলে মাস্ক পরুন, ধূমপান ছাড়ুন, প্রচুর পানি পান করুন, ট্রান্স ফ্যাট, লাল মাংস(গরু, খাসি, মহিষ), চর্বি ও মাত্রাতিরিক্ত তেল বর্জন করুন।
ফ্রি রেডিক্যাল ধ্বংসকারী প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ (ANTIOXIDANT) খাবার, যেমন প্রচুর ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন এ, পলিফেনলসমৃদ্ধ চা, গ্রিন টি, ব্রকলি, বাদাম, ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডসমৃদ্ধ মাছের তেল, প্রচুর শাকসবজি, ফলমূল খাবেন। শরীরের বাড়তি ওজন কমানো, শরীর ফিট রাখা ও রোগমুক্তির জন্য ব্যায়াম তো করতেই হবে। হাঁটা হলো উৎকৃষ্ট ব্যায়াম।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ




