খনিতে কোটি টাকার হীরা পেয়ে ভাগ্য ফিরল ঋণগ্রস্ত শ্রমিকের
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৫৮ ২৬ জুলাই ২০২৪
ভারতের মধ্যপ্রদেশের এক ঋণ জর্জরিত খনি শ্রমিকের ভাগ্য রাতারাতি বদলে গেছে। পান্না সিটির খনিতে রাজু গৌড় নামের এই শ্রমিক খুঁজে পেয়েছেন এক মূল্যবান হীরা। ১৯ দশমিক ২২ ক্যারেটের সেই হীরা ভারতের সরকারি নিলামে ৮ লাখ রুপি বা ৯৫ হাজার ৫৭০ ডলারে বিক্রি হতে পারে বলে ধারণা করা যাচ্ছে, বাংলাদেশি মুদ্রায় যা কোটি টাকার বেশি। খবর বিবিসি।
রাজু গৌড় হীরাটি জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিয়েছেন। রাজ্য সরকারের হীরা বিষয়ক কার্যালয়ের কর্মকর্তা অনুপম সিং বলেছেন, হীরাটি সরকারের পরবর্তী নিলামে তোলা হবে। নিলামে হীরা বিক্রির অর্থ থেকে সরকারের পাওনা ও কর কেটে রেখে বাকি অর্থ রাজুকে দেয়া হবে। সাধারণত ২০০-২৫০ রুপিতে একটি নির্দিষ্ট সময়ের জন্য খনি ইজারা দেয়া হয়।
হীরার খনির জন্য বিখ্যাত পান্না সিটি। সেখানে অনেকগুলো হীরার খনি আছে। ভারতে কেন্দ্রীয় সরকারের জাতীয় খনিজ উন্নয়ন করপোরেশন (এনএমডিসি) পান্নায় একটি যান্ত্রিক হীরা খনির প্রকল্প পরিচালনা করছে। এই করপোরেশন হীরা সন্ধানী বিভিন্ন ব্যক্তি, পরিবার এবং গোষ্ঠীকে খনি ইজারা দেয়।
হীরার আশায় ১০ বছরের বেশি সময় পান্না নগরীতে ইজারায় খনি খনন করে চলেছেন রাজু গৌড়। তবে এবারই প্রথম হীরার দেখা পেলেন। বিবিসিকে রাজু বলেন, অনেকের মুখে পাথর বা হীরা পাওয়ার গল্প শুনে শুনে আশাবাদী ছিলেন একদিন তিনিও পাবেন মহামূল্যবান এই পাথরের সন্ধান।
হীরার সন্ধান পাওয়ার ঘটনা প্রসঙ্গে রাজু বলেন, অন্যান্য দিনের মতোই গত বুধবার এই কঠিন কাজে বের হয়েছিলেন তিনি। হাজার হাজার পাথরের মধ্যে খুঁজছিলেন হীরা। এক সময় কাচের টুকরোর মতো কিছু দেখতে পেলেন। সেটা চোখের সামনে তুলে ধরে দেখতে পেলেন একটা ক্ষীণ ঝলক। তখনই বুঝতে পারলেন যে, একটি হীরা খুঁজে পেয়েছেন ।
রাজু গৌড়ের বাবা প্রায় দুই মাস আগে পান্না সিটির কাছে কৃষ্ণ কল্যাণপুর পট্টি গ্রামে অবস্থিত খনিটি ইজারা নিয়েছিলেন। বর্ষা মৌসুমে যখন কৃষি ও রাজমিস্ত্রির কাজের চাপ কম থাকে তখন তার পরিবার খনিগুলো ইজারা নেয়। রাজু বলেন, আমরা খুবই গরিব, আমাদের আয়ের অন্য কোনো উৎস নেই। আমরা কিছু অর্থ উপার্জনের আশায় এই কাজ করে থাকি।
হীরা বিক্রির অর্থ পাওয়ার আশায় উচ্ছ্বাসিত রাজু। এ অর্থ দিয়ে তিনি পরিবারের জন্য একটি ভালো বাড়ি তৈরি এবং সন্তানদের লেখাপড়ার খরচ চালাতে চান। তবে সবার আগে তিনি মেটাবেন পাঁচ লাখ রূপির ঋণ। তারপর ১৯ আত্মীয়ের মাঝে এই অর্থ ভাগ করে দেবেন।
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- লিটন নাকি রিজওয়ান: ১০ হাজার রানে আগে পৌঁছাবেন কে?
- ইতিকাফে নারীরা কী করতে পারবেন, কী পারবেন না
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- ফিলিং স্টেশনে পেট্রোল-অকটেন সরবরাহ বাড়ল
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- আহত মোজতবা খামেনি কেমন আছেন?
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- কখন দাঁত ব্রাশ করবেন? সকালে না রাতে?
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ট্রাম্প নয়, যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান: আইআরজিসি
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ইচ্ছাশক্তি বাড়াবেন? জেনে নিন এই বৈজ্ঞানিক পদ্ধতি
- নেপালে সরকার গঠনের পথে গণঅভ্যুত্থানকারীরা
- তেলের মজুত পর্যাপ্ত, আসছে আরো দু’টি জাহাজ: জ্বালানিমন্ত্রী
- আমেরিকার সঙ্গে কোনো আপস নয়: আরাগচি
- বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- ৬৬ বছর বয়সে মা হচ্ছেন অভিনেত্রী
- ১ কেজি আলু বেচে মিলছে না এক কাপ চায়ের দাম!
- নেইমারের বিরুদ্ধে সাবেক রাঁধুনীর মামলা
- অভ্যাসগুলো কতটা ক্ষতিকর? বিশেষজ্ঞরা যা বলছেন
- ভারতকে রাশিয়ার তেল কেনার ‘অনুমতি’, ট্রাম্পের ওপর চটলেন কমল হাসান
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- তেল বিক্রিতে কড়াকড়ি:মোটরসাইকেলে বরাদ্দ ২ লিটার, প্রাইভেটকারে ১০
- সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- ইবি শিক্ষিকা হত্যাকাণ্ড: দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত
- শঙ্কা কাটিয়ে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- মেয়ে সানা নাকি বউ ডোনা, সৌরভের বিগ বস কে?
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ‘চিকনি চামেলির’ মতো গান গাইবেন না শ্রেয়া

