খালি পেটে জিরাপানি পানের যত উপকার
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৫০ ৩০ অক্টোবর ২০২১
জিরাপানির রয়েছে বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা। বিশেষজ্ঞরা বলছেন, জিরাপানির রয়েছে অনেক গুণ। নিয়মিত জিরাপানি খেলে বেশ কিছু অসুখ দূরে রাখা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক, খালি পেটে জিরাপানি খেলে কী কী রোগ থেকে নিরাময় পাওয়া যাবে।
বদহজম দূর হয়
অনেকেরই গ্যাস জমে পেট ফুলে যায়। এতে পেট ফুলে শক্ত হয়ে যায় এবং পেট ভার হয়ে থাকার অনুভূতি হয়। এছাড়াও, পেটে অস্বস্তি কিংবা পেট ব্যথাও হতে পারে। এক্ষেত্রে জিরাপানির সেবন অত্যন্ত উপকারী হতে পারে। জিরা বদহজমের সমস্যা থেকে বাঁচাতে পারে।
ওজন নিয়ন্ত্রণ
জিরা ভালো হজমে সহায়তা করে। পাশাপাশি দেহ থেকে টক্সিন বের করতে পারে। পাচনতন্ত্র ঠিক থাকলে শরীর থেকে টক্সিন সহজেই পরিষ্কার হয়। ফলে ওজন কমে এবং ফ্যাটও কমে। তাই নিয়মিত জিরাপানি খেলে ওজন নিয়ন্ত্রণে থাকবে।
হার্টের জন্য উপকারী
জিরাপানি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি, ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও অত্যন্ত সহায়ক। নিয়মিত জিরাপানি খেলে হার্টকে বিভিন্ন ধরনের ব্যাধির হাত থেকেও রক্ষা করে।
লিভারের জন্য উপকারী
জিরাতে লিভারের ডিটক্সিফিকেশন বৈশিষ্ট্য বিদ্যমান। তাই জিরাপানি খেলে লিভারের জন্য অত্যন্ত উপকারী। এটি ডাইজেস্টিভ এনজাইম উৎপাদন বাড়ায়। নিয়মিত জিরাপানি খেলে শরীর থেকে টক্সিন বের করে দেওয়ার পাশাপাশি, পিত্ত উৎপাদনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণ
খালি পেটে জিরাপানি খেলে ডায়াবেটিস আক্রান্ত রোগীর ক্ষেত্রে অত্যন্ত উপকারী। জিরা শরীরের ইনসুলিন উৎপাদনকে উদ্দীপিত করে। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।
রক্তচাপ নিয়ন্ত্রণ
জিরাপানিতে উচ্চ পটাশিয়াম থাকে। পটাশিয়াম একটি গুরুত্বপূর্ণ খনিজ, যা শরীরের সঠিক ক্রিয়াকলাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া, এটি লবণের নেতিবাচক প্রভাবগুলোর মধ্যে ভারসাম্য বজায় রেখে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।
ক্যান্সারের ঝুঁকি কমায়
জিরাপানিতে অ্যান্টি-কার্সিনোজেনিক বৈশিষ্ট্য বিদ্যমান। এটি বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতে অত্যন্ত কার্যকরী। তাছাড়া এটি মেটাস্ট্যাসিস প্রতিরোধ করতে পারে, যা শরীরের অন্যান্য অংশে ক্যান্সার ছড়ায়।
রক্তস্বল্পতা নিরাময়
আয়রন সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজগুলোর মধ্যে একটি এবং এটি শরীরের সঠিক ক্রিয়াকলাপে মূল ভূমিকা পালন করে। এছাড়া, রক্তে হিমোগ্লোবিন গঠনের জন্য আয়রনের প্রয়োজন, যা আমাদের শরীরে অক্সিজেন পরিবহনের জন্য আরও বেশি প্রয়োজনীয়। আর এই আয়রনের একটি ভালো উৎস হলো জিরা। এটি রক্তস্বল্পতা নিরাময়ে সাহায্য করে। আয়রনের ঘাটতির বিরুদ্ধে লড়াই করতে আপনি নিয়মিত জিরাপানি পান করতে পারেন।
ত্বক ও চুলের জন্য উপকারী
জিরাপানিতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য বিদ্যমান। এটি শরীরকে ডিটক্স করতে সহায়তা করে। এর ফলে আমাদের ত্বক স্বাস্থ্যকর এবং উজ্জ্বল থাকে। এছাড়াও, জিরাপানি ব্রণের সমস্যা দূর করে এবং ইনফেকশন থেকে ত্বককে রক্ষা করে। জিরাপানি চুলের জন্যও অত্যন্ত উপকারী। এটি চুলের গোড়া শক্তিশালী করে তোলার পাশাপাশি, চুল পড়া প্রতিরোধ করা, খুশকি দূর করা এবং অকালে চুল পেকে যাওয়ার সমস্যা দূর করতেও অত্যন্ত সহায়ক।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
পটাশিয়াম, আয়রন এবং ফাইবারের একটি চমৎকার উৎস জিরা। নিয়মিত জিরাপানি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তুলতে সহায়তা করে। এটি বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করে। পাশাপাশি, ঘনঘন অসুস্থ হওয়ার আশঙ্কাও কমতে সহায়তা করে।
- এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিমসহ পাঁচজন
- ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’: বাজেট শুনলে চমকে উঠবেন?
- কিডনির সবচেয়ে বড় শত্রু কী?
- ‘বংশ রক্ষায়’ জুলাই শহীদের ‘অনুদানের টাকায়’ বাবার দ্বিতীয় বিয়ে
- একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- ভেবেছিলাম হয়তো মরেই যাব: সাইফ
- টানা ৯০ দিন চা না খেলে শরীরে কী ঘটবে?
- জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আলোচিত সেই মিষ্টি
- শেষ ৩২-এ কোন দল, কবে, কার মুখোমুখি
- পদ্মা ব্যারেজ বাস্তবায়নে ১৬৩ উপজেলা উপকৃত হবে
- কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি: ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড
- The Massive Payday Awaits the FIFA World Cup Champions
- The Story of Football’s Most Coveted Prize
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- The Story of Football’s Most Coveted Prize
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- ভেবেছিলাম হয়তো মরেই যাব: সাইফ
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- নতুন ভূমিকায় মৌ
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- The Massive Payday Awaits the FIFA World Cup Champions


