গরমে শরীর ঠাণ্ডা করতে…
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৫৩ ১ মার্চ ২০২১
গ্রীষ্মের আর বেশি বাকি নেই। এই মৌসুমে আপনার সবচেয়ে বেশি ঠাণ্ডা পানীয় দরকার। গরমে ক্লান্তির পর চাই এমন কিছু, যা ঝটপট শরীর শীতল করতে পারে। রোদ থেকে এসে তৃষ্ণা মেটাতে শরবত খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদেরা। বেলের শরবত দারুণ কাজে আসতে পারে। বাজারে এখন বেল পাবেন। বেল ‘উড অ্যাপল’ নামেও পরিচিত।
পুষ্টিবিদরা বলেন, শরীরের পানি কমে গেলে বেলের শরবতের তুলনা হয় না। আবার পুষ্টিগুণের দিক থেকেও এটি অনন্য। এক গ্লাস ঠাণ্ডা বেলের শরবত সারাদিনের ক্লান্তি মুছে শরীর চাঙা করে তুলতে যথেষ্ট ভূমিকা রয়েছে। একই সঙ্গে অবসাদ ঘুচিয়ে দিতেও বেশ কার্যকর।
বেলের পানার উপকারিতা
দেহে বিটা ক্যারোটিন, প্রোটিন, রাইবোফ্লাভিন, ভিটামিন সি, ভিটামিন বি এবং বি 2, থায়ামিন, নিয়াসিন, ক্যারোটিন, ক্যালসিয়াম, পটাসিয়াম এবং ফাইবার জাতীয় পুষ্টি পাওয়া যায়। এই শরবত পান করলে বদহজম থেকে মুক্তি পাওয়া যায়। এটি আলগা গতি নিয়ন্ত্রণ করে। শরীরে রক্ত বাড়ায়। পাশাপাশি পেটের ব্যথা থেকেও মুক্তি দেয়। আমাশয় অবস্থা নিয়ন্ত্রণ করে। এটি পেটকে শীতল রাখে।
এটি খেলে কোষ্ঠকাঠিন্য এবং গ্যাসের সমস্যা হ্রাস পায় ও সহজে হজম হয়। এর কোনও পার্শ্ব প্রতিক্রিয়াও নেই। বেল শরীর থেকে বিষাক্ত পদার্থ সরিয়ে ডিটক্স করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু এটিই নয়, মাথার ত্বকে এটি লাগানো গেলে ছত্রাক, চুলকানি এবং খুশকি থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া এটি চুলকেও পুষ্টি জোগায়।
কিভাবে তৈরি করবেন এই শরবত?
বেল- ১টা,
দুধ বা দই- ১/২ কাপ,
পানি- ৪ কাপ,
চিনি- পরিমাণ মতো।
যেদিন শরবত বানাবেন তার আগের দিন রাতে, নাহলে অন্তত ১২ ঘণ্টা বেল ভিজিয়ে রাখুন। পানি থেকে তুলে বেলের আঠা ও বীজ ফেলে ভালো করে চটকে ছেঁকে নিন। দইয়ের সঙ্গে চিনি ও পানি মিশিয়ে ভালো করে ঘেঁটে মিশিয়ে নিন। এবার বেলের মধ্যে দই, পানি, চিনির মিশ্রণ ঢেলে ভালো করে মিশিয়ে বরফ কুঁচি দিয়ে পরিবেশন করুন।
এই শরবত ক্ষতি করতে পারে
ডায়াবেটিস রোগীদের বেলের পানা বেশি খাওয়া উচিত নয়। যাদের উচ্চ রক্তচাপ নিয়ে সমস্যা রয়েছে, তাদের কেবল ডাক্তারের পরামর্শে এটি গ্রহণ করা উচিত। এছাড়া কার্ডিয়াক রোগীদের এই শরবত পান করা উচিত নয়।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত






