গল্পটা জানা দরকার সবার
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:০৪ ১৩ ডিসেম্বর ২০১৯
দেশের জনগণ, মিডিয়া এবং হাইকোর্টের এই গল্পটি জানা দরকার!
ভদ্রমহিলার নাম-পরিচয় উহ্য থাকুক। ইনি শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে আমার এডমিশন নাইটে রাত আনুমানিক ১১ টায় আসেন। আগের দুটি সিজারিয়ান সেকশন ছিল, এবার প্রেগন্যান্সির ৩৮ সপ্তাহ। আগের দুটি কণ্যা, একটি পুত্রের আশায় আবার বাচ্চা নেয়া।
যখন আসেন তখন তার ডেলিভারির ব্যথা তীব্র। এক্সামিন করে দেখা গেল জরায়ুর মুখ সম্পূর্ণ খুলে গিয়ে বাচ্চার মাথা অনেক নীচে নেমে এসেছে। আগের দুইটি সিজারিয়ান থাকলে নরমাল ডেলিভারি ঝুঁকিপূর্ণ (অসম্ভব নয়)।
কিন্তু এই ভদ্রমহিলা এসেছিলেন shock এ, অর্থাৎ পালস অনেক বেশি এবং ব্লাড প্রেসার কম। এক মুহূর্ত অপেক্ষা না করে পেশেন্টকে ওটিতে নিয়ে গেলাম, হাজবেন্ডকে সবকিছু জানানো হল। উনারা স্বামী-স্ত্রী দুটি মানুষ শুধু হাসপাতালে এসেছেন। পেশেন্টের ব্লাড গ্রুপ AB +ve, one of the rarest.
সবরকম ঝুঁকির কথা বলে রক্তের জন্য তাগাদা দিয়ে অবেদনবিদকে ফোন করা হল, তিনিও মুহূর্তে চলে এলেন। এই সময় পেশেন্টের যোনীপথে তাজা রক্ত আসল, ক্যাথেটার করে দেখা গেল ইউরিনের বদলে ব্লাড আসছে। অর্থাৎ পেশেন্টের জরায়ু ও মুত্রথলি দুটোই rupture হয়েছে (ফেটে গেছে)। জরায়ু ফেটে গেলে বাচ্চা মারা যাবার সমূহ সম্ভাবনা থাকে, কারণ মায়ের জরায়ু থেকেই বাচ্চা নাড়ীর মাধ্যমে অক্সিজেন পায়।
অবেদনবিদ কালক্ষেপণ না করে পেশেন্টকে অবশ করলেন, আমি ঠিক কিভাবে পেরেছি জানিনা, যথাসম্ভব দ্রুত মায়ের পেট কেটে ভেতরে দেখি জরায়ু ফেটে বিরাট ব্লাড ক্লট জমে আছে, তার নিচ থেকে বাচ্চাকে বের করলাম।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বাচ্চা আমার হাতেই গুঙিয়ে উঠল, রিসাসিটেশন করার পর তার জোর চিৎকার।
এরপর শুরু হল মায়ের জীবন বাঁচানোর যুদ্ধ। গাইনী রেসিডেন্সিয়াল সার্জন ডাঃ আয়েশা পারভীন আপাকে আগেই জানানো হয়েছিল, তিনি এসে পৌছালেন। জরায়ু আর মুত্রথলি এমন করে চিরে গিয়েছিল যে, কোন অঙ্গটা কি বোঝার উপায় নাই। তার সাথে চলছিল অবিরাম রক্তক্ষরণ। এতো বেশি রক্তপাত হচ্ছিল যে, একসময় আমি ভয় পাচ্ছিলাম হয়তো মাকে আমরা হারাতে চলেছি। সার্জারীর রেসিডেন্সিয়াল সার্জন ডাঃ আরমান স্যারকে আনা হল। আমাদের আরেকজন কনসালটেন্ট ডাঃ নাজনীন নাহার আসলেন, ইউনিট হেড প্রফেসর মুনিরা ফেরদৌসী ম্যাডামকে আনার জন্য এম্বুলেন্স ঠিক করা হল। সকলের অক্লান্ত পরিশ্রম, টানা সাড়ে ছয় ঘন্টার চেষ্টায় অবশেষে জরায়ু ফেলে, মুত্রথলি সেলাই করে রক্তপাত বন্ধ করে আসা হল। পুরোটা সময়, রাত সাড়ে এগারোটা থেকে ভোর সাড়ে ছয়টা, আমার সকল ইন্টার্ন যে সাপোর্ট আমাদের দিয়েছে তা ভোলার নয়। ওষুধ-রক্ত-এম্বুল্যান্স-এর জন্য দৌড়ানো থেকে শুরু করে বাচ্চা কোলে নিয়ে কান্না থামানো, কিছুই বাদ দেয়নি। আর অবেদনবিদ ডাঃ নুরুদ্দীন যে সাহসিকতা এবং দ্রুততার সাথে সিদ্ধান্ত নিয়ে অবশ করে, এরপর সারারাত আমাদের সাথে জেগে থেকে পেশেন্ট ম্যানেজ করেছেন, সেজন্য তার কাছে আমরা কৃতজ্ঞ।
এরপর অপেক্ষার পালা। এতো দীর্ঘসময়ের এতো জটিল অপারেশনে পেশেন্টের অনেক সমস্যা দেখা যেতে পারতো। আল্লাহ তা'য়ালার অশেষ রহমতে পেশেন্ট আস্তে আস্তে রিকভারি করে।
হাসিমুখের ছবিটি হাসপাতাল থেকে বিদায় নেবার সময়ে তোলা। মন ভাল করা একটা দারুণ ছবি।
- ডাঃ আয়েশা সিদ্দিকা
ইনডোর মেডিকেল অফিসার, ইউনিট - ৩, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ




