ঘরেই বানান মচমচে চানাচুর
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:১৩ ৫ এপ্রিল ২০১৯
চানাচুর খেতে মন চাচ্ছে? কিন্তু অস্বাস্থ্যকর হওয়ায় বাজারের চানাচুর খেতে পারছেন না। এ নিয়ে আর চিন্তা নয়। খুব সহজে বাসাতেই বানিয়ে ফেলুন মচমচে চানাচুর। জেনে নিন কীভাবে বানাবেন-
বুন্দিয়া তৈরির উপকরণ: বেসন- ১/৩ কাপ, লবণ- স্বাদমতো, হলুদের গুঁড়া- কোয়ার্টার চামচের কম, সয়াবিন তেল- কোয়ার্টার চামচ, পানি- পরিমাণ মতো, তেল- ভাজার জন্য।
চিকন চানাচুর তৈরির উপকরণ: বেসন- আধা কাপ, লবণ- স্বাদ মতো, হলুদের গুঁড়া- কোয়ার্টার চামচের কম, পানি- ৪ টেবিল চামচ, সয়াবিন তেল- আধা চা চামচ, তেল- ভাজার জন্য।
চানাচুরের মসলা তৈরির উপকরণ: মরিচের গুঁড়া- আধা চা চামচ, চাট মসলা- ১ টেবিল চামচ, ভাজা জিরার গুঁড়া- আধা চা চামচ, বিট লবণ- আধা চা চামচ।
অন্যান্য উপকরণ: চটপটির ডাল- আধা কাপ, খোসা ছাড়ানো বুটের ডাল- আধা কাপ, কাঁচা বাদাম- কোয়ার্টার কাপ, চিড়া- কোয়ার্টার কাপ।
প্রস্তুত প্রণালি: প্রথমে বুন্দিয়া তৈরির সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। এরপর নরমাল টেম্পারেচারের পানি দিয়ে ব্যাটার তৈরি করুন। আধা কাপের মতো পানি দিতে হবে। খানিকটা পাতলা হলে ব্যাটার ছিদ্রযুক্ত চামচ তেলে ডুবিয়ে তা ঝরিয়ে নিন।
এবার প্যানের তেলের ওপর চামচ দিয়ে অল্প করে পাতলা ব্যাটার ঢালতে থাকুন। চামচ ঘুরিয়ে ঘুরিয়ে ঢালতে হবে। খেয়াল রাখতে হবে তা যেন সম্পূর্ণ প্যানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। মাঝারি তাপমাত্রা রাখবেন। পরে ধীরে ধীরে ভেজে তুলুন বুন্দিয়া।
চিকন চানাচুর তৈরির জন্য সয়াবিন তেল বাদে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি একটু ঘন হবে। সব উপকরণ মিশে গেলে সয়াবিন তেল মেশান। এক্ষেত্রে কেচাপের বোতল লাগবে। তা না থাকলে পাইপিং ব্যাগে গোলা নিয়ে মাথার অংশে সামান্য ছিদ্র করে নিন।
তেলের ওপর ঘুরিয়ে ঘুরিয়ে ফেলুন ঘন গোলা। মাঝারি তাপমাত্রায় একটু সময় নিয়ে ভাজুন। একসঙ্গে লেগে যাবে চিকন চানাচুর। একসঙ্গেই তুলে ফেলুন।
বেসনের গোলা ছিদ্রওয়ালা চামচের ওপর ঘষে তেলে ফেলুন। এটা খানিকটা মোটা হয়ে পড়বে। ভাজা হয়ে গেলে ঝাঁঝরি দিয়ে তুলে ফেলুন।
চটপটির ডাল পানিতে ভিজিয়ে রাখুন ৪ থেকে ৫ ঘণ্টা। ভালো করে ধুয়ে শুকিয়ে নিন তা। যেন কোনো পানি লেগে না থাকে। ডুবো তেলে ভেজে নিন ডাল। খোসা ছাড়ানো বুটের ডালও একইভাবে ভিজিয়ে ধুয়ে শুকিয়ে নিন। ডুবো তেলে ভাজুন। তেলে ভেজে নিন বাদাম ও চিড়া। চিড়া ভাজার সময় এক চিমটি হলুদ দিয়ে দেবেন।
চানাচুরের মসলা তৈরির সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। বড় একটি পাত্রে চিকন চানাচুর ভেঙে নিন। এরপর একে একে সব ভাজা উপকরণ মিশিয়ে দিন। সবশেষে চানাচুরের মসলা দিয়ে দিন। স্বাদমতো দেবেন মসলা। ব্যস তৈরি হয়ে গেল চানাচুর। মুখবন্ধ বয়ামে ৩ মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তা।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য


