চীন থেকে আর কাউকে না আনার কারণ জানালেন অর্থমন্ত্রী
লাইফ টিভি 24
প্রকাশিত: ১০:৫৮ ১৩ ফেব্রুয়ারি ২০২০
নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর আতঙ্ক নিয়ে চীনে থাকা বাংলাদেশিদের ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো সমস্যা নয় বলে জানালেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি বলেছেন, কোনো বিমান চীনে গেলে সেই বিমান, পাইলট ও ক্রুদের অন্য কোনো দেশে ঢুকতে দিচ্ছে না বলে আটকে পড়া বাংলাদেশিদের আনা সম্ভবপর হচ্ছে না।
করোনাভাইরাসে চীনে হাজারের বেশি মানুষের মৃত্যু এবং হাজার হাজার আক্রান্ত হওয়ায় সে দেশে আটকে পড়া বাংলাদেশিরা দেশে ফিরতে উদগ্রিব।
এই পরিস্থিতিতে গত ১ ফেব্রুয়ারি বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ চীনের উহানে গিয়ে ৩১২ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনে। কিন্তু এরপর আর কাউকে আনা হয়নি।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন মঙ্গলবার সাংবাদিকদের বলেন, এখন আর কাউকে সরকারি উদ্যোগে চীন থেকে আনা হবে না। কেউ আসতে চাইলে ব্যক্তিগত উদ্যোগে আসতে হবে।
চীন থেকে এক দফায় তিন শতাধিক জনকে আনতে ৩ কোটি টাকা খরচের হিসাবও দিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী।
তাই নিয়ে সমালোচনার প্রেক্ষাপটে বুধবার বাংলাদেশ-সৌদি আরব যৌথ অর্থনৈতিক কমিশনে (জেইসি) যোগ দিতে আসা সৌদি আরবের শ্রম ও সমাজ উন্নয়ন বিষয়ক উপমন্ত্রী মাহির আব্দুল রহমান গাসিমের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সামনে তার ব্যাখ্যা দেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল।
তিনি বলেন, “দেশে টাকার কোনো অভাব নেই। থাকার কোন কারণও নাই। টাকার অভাবে নয়, অন্য কারণে চীন থেকে বাংলাদেশি কাউকে এই মুহূর্তে সরকারিভাবে দেশে ফেরানো হচ্ছে না।”
মুস্তফা কামাল, “ইতোমধ্যে চীনে আটকে পড়া তিনশ-চারশ বাংলাদেশিকে আমরা দেশে ফিরিয়ে এনেছি। কিন্তু যে বিমান তাদের নিয়ে এসেছে, সেই বিমান ও পাইলট এবং ক্রুদের অন্য কোনো দেশে ঢুকতে দিচ্ছে না। এমনকি সেই বিমানটিকে সিঙ্গাপুরে পর্যন্ত প্রবেশ করতে দিচ্ছে না।”
এই পরিস্থিতিতে কোনো পাইলটকে আর চীনে পাঠানোর ঝুঁকি নেওয়া যাচ্ছে না বলে জানান তিনি।
“এমন পরিস্থিতিতে দেশের বিরাট ক্ষতি হয়ে যেতে পারে বলে আমরা আর কোনো বিমান চীনে পাঠাতে পারছি না। তবে সময় মতো আমরা ঠিকই ব্যবস্থা নেব।”
নভেল করোনাভাইরাস যে নগরী থেকে ছড়িয়েছিল সেই উহান থেকে ৩১২ বাংলাদেশিকে ফেরানো হলেও চীনের বিভিন্ন শহরে অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন অন্য বাংলাদেশিরা। উহানের পাশের শহর ইচাংয়ে রয়েছেন ১৭১ জনের মতো।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল










