ঢাকা, ০৩ অক্টোবর শনিবার, ২০২৬ || ১৮ আশ্বিন ১৪৩৩
good-food
২৮৪

নতুন ডিজিএফআই প্রধানকে র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:২৪ ২৩ ফেব্রুয়ারি ২০২৬  

মেজর জেনারেল পদে পদোন্নতি পাওয়ায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) নবনিযুক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগ কার্যালয়ে তাকে এ র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

র‍্যাংক ব্যাজ পরানোর মাধ্যমে ডিজিএফআইয়ের মহাপরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন কায়সার রশিদ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

একই দিনে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান।

তাকেও র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান।