জয়ের রাজনীতিতে আসা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৩৭ ৫ সেপ্টেম্বর ২০২২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকারের বেশ কিছু ডিজিটাল পদক্ষেপের পেছনে ছেলে সজিব ওয়াজেদ জয়ের মেধা রয়েছে। কিন্তু রাজনীতিতে যোগদানের সিদ্ধান্ত তাকে এবং দেশের জনগণকেই নিতে হবে। দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় মাল্টিমিডিয়া নিউজ এজেন্সি এএনআই’কে দেয়া এক সাক্ষাৎকারে সক্রিয় রাজনীতিতে পুত্র জয়ের অংশগ্রহণের ব্যাপারে তিনি এ মতামত ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী বলেন, দেখুন, জয় এখন বড় হয়ে গেছে। তাই, এটা তার সিদ্ধান্ত। তবে দেশের জন্য কাজ করে যাচ্ছে ও। আমরা যেমন ডিজিটাল বাংলাদেশ করেছি, তেমনি এসব স্যাটেলাইট অথবা সাবমেরিন ক্যাবল অথবা কম্পিউটার প্রশিক্ষণ, ডিজিটাল সিস্টেমের সবকিছুর ধারণাই তার মেধা থেকে এসেছে। আপনারা জানেন-সে আমাকে সহযোগিতা করছে। কিন্তু, ছেলে কখনোই দল বা মন্ত্রণালয়ের কোন পদ নেয়ার কথা চিন্তা করেনি। না, সে তা করেনি।
শেখ হাসিনা স্মরণ করেন, একবার তাঁর দলীয় অনুষ্ঠানে কর্মীরা জয়ের দলে একটি ভূমিকা থাকার জোর দাবি জানিয়েছিল। তিনি বলেন, এমনকি আমাদের দলীয় সম্মেলনেও তাকে দলে যোগদানের জোর দাবি ওঠে। তখন তাকে বলি, তুমি মাইক্রোফোনে তোমার সিদ্ধান্ত জানিয়ে দাও। তারপর সে তা করে। ও বলেছে, না। আমি এই মুহূর্তে দলের কোনো পদ চাই না। বরং যারা দলের জন্য কাজ করছেন, তাদের এ পদে থাকা উচিৎ। আমি কেন একটি দল দখল করব? আমি আমার মায়ের সঙ্গে আছি। আমি দেশের জন্য কাজ করছি। আমি তাঁকে সহযোগিতা করছি। আর আমি তাই করে যাব।
শেখ হাসিনা বলেন, এটাই জয়ের সিদ্ধান্ত। বিষয়টি এমন নয় যে, আমাকেই তাকে রাজনীতিতে নিয়ে আসতে হবে বা রাজি করাতে হবে। না, তা নয়।
ছেলের রাজনীতিতে আসা উচিৎ বলে তিনি মনে করেন কিনা? এমন এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সিদ্ধান্তটি জনগণের ওপর নির্ভর করছে।
শেখ হাসিনার দুই সন্তানের মধ্যে জয় বড় এবং সায়মা ওয়াজেদ পুতুল ছোট। এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, পরিবারতান্ত্রিক রাজনীতি বাংলাদেশের ইস্যু ছিল না।
এ সময় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশের পররাষ্ট্রনীতি প্রণয়নে ভূমিকার কথা তুলে ধরেন তিনি।
সরকার প্রধান বলেন, আমাদের পররাষ্ট্রনীতি অত্যন্ত স্পষ্ট। সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরীতা নয়- যা আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ইউএনও’তে বক্তৃতাকালে উল্লেখ করেন। আমরা সবাই তাঁর আদর্শ অনুসরণ করি। এক্ষেত্রে আমার মতামত হচ্ছে, আমাদের নিজ দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে। এ ব্যাপারে মনোযোগ দিতে হবে। কিভাবে তাদের আরো উন্নত জীবন দেয়া যায়? আমি সবসময়ই বলি যে আমাদের মাত্র একটিই শত্রু রয়েছে, আর তা হলো দারিদ্র। তাই, আসুন, আমরা দারিদ্র দূরীকরণে একসাথে কাজ করি।
শেখ হাসিনা সব সময় মনে করেন, শীর্ষস্থানীয় দেশগুলোকে আলাপ আলোচনার মাধ্যমে বিরোধ মিটিয়ে ফেলা উচিৎ। তিনি বলেন, আমি সব সময় মনে করি যে হ্যাঁ, যদি চীন ও ভারতের মধ্যে কোনো সমস্যা থাকে, তবে আমার সেখানে নাক গলানো উচিৎ নয়। আমি আমার দেশের উন্নয়ন চাই এবং নিকটতম প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক বিদ্যমান আছে। আমাদের অনেক দ্বিপাক্ষিক সমস্যা আছে। এটা সত্য। কিন্তু আপনারা জানেন, আমরা সেগুলোর অনেক সমস্যা সমাধান করেছি।
বঙ্গবন্ধু কন্যা বলেন, উন্নয়নই বাংলাদেশের জন্য অগ্রাধিকার পাবে। দেশটি এর জনগণের উন্নয়নের জন্য যে কোনো দেশের সহায়তা নিতে ইচ্ছুক।
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- কাঁচকলার কত গুণ?
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল





