টাঙ্গাইলে নকল সিগারেট কারখানার সন্ধান
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৫৩ ১২ এপ্রিল ২০১৯
টাঙ্গাইলের কালিহাতিতে নকল সিগারেট কারখানার সন্ধান পেয়েছে ঢাকা পশ্চিম ভ্যাট কর্তৃপক্ষ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে একটা প্রিভেন্টিভ দল শহর থেকে ৩০ কিলোমিটার দূরে ওই কারখানায় অভিযান চালায়।
কারখানাটি বাইরে অটোরাইসমিলের সাইনবোর্ড টানিয়ে আসছিল। কিন্তু ভেতরে সিগারেট উৎপাদনের মেশিনারি পাওয়া যায়। ঢাকা পশ্চিম ভ্যাট কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
অভিযানকালে ব্রিটিশ আমেরিকান টোবাকোর ‘গোল্ড লিফ’ ব্র্যান্ডের প্যাকেট পাওয়া গেছে। এগুলো যাচাই করে দেখা যায়, এসব সিগারেট নকল। এছাড়া অভিযানে বিপুল পরিমাণ উন্নতমানের সিগারেট ফিল্টার উদ্ধার করা হয়।
অভিযানে দুই ভ্যান সমান তিন টন সিগারেটের তামাক জব্দ করা হয়েছে। এসব তামাক প্রক্রিয়াজাতকৃত এবং সিগারেট ব্যবহারের উপযোগী। প্রিভেন্টিভ দল কারখানায় স্থাপিত অতি উন্নতমানের দুই সেট মেশিনও জব্দ করে।
অভিযানে ২০ সদস্যের ভ্যাট কর্মকর্তা দলের নেতৃত্ব দেন উপ-কমিশনার আবদুস সাদেক।
প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, প্রতিষ্ঠানটি এক বছরের অধিক সময় ধরে অবৈধভাবে নকল সিগারেট প্রস্তুত করে আসছিল। এসব সিগারেটের মধ্যে ব্রিটিশ আমেরিকান টোবাকোর ব্র্যান্ডই বেশি। এই কারখানার জন্য কোনো ভ্যাট নিবন্ধন নেয়া হয়নি। ভ্যাটের নিবন্ধন ব্যতীত এই কার্যক্রম পরিচালনা করা অবৈধ।
এ বিষয়ে ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনার ড. মইনুল খান বলেন, অবৈধভাবে সিগারেট উৎপাদনের কারণে সরকারের বিপুল পরিমাণ ভ্যাট রাজস্ব ক্ষতি হচ্ছে। অন্যদিকে ক্রেতা সাধারণ নকল সিগারেট কিনে প্রতারিত হচ্ছেন। একইসঙ্গে ক্রেতার স্বাস্থ্যঝুঁকিও তৈরি হচ্ছে।
সিগারেট থেকে আহরিত ভ্যাট মোট রাজস্বের প্রায় এক চতুর্থাংশ। আর এনবিআরের মোট রাজস্ব আয়ের এক দশমাংশ। সিগারেট খাতে মোট ভ্যাটের পরিমাণ ২২ হাজার কোটি টাকার ওপরে।
ভ্যাট কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে কিছু অসাধু প্রতিষ্ঠান ও ব্যক্তি অন্য ব্যবসার আড়ালে অবৈধভাবে সিগারেট উৎপাদনের সঙ্গে জড়িত। ফলে, ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানগুলো নানামুখী ব্যবসায়িক ক্ষতির মুখে পড়ছে। আজকের এই অভিযানে অভিযোগের সত্যতা মিললো।
মইনুল খান জানান, দেশের অন্যান্য এলাকাতেও আরো বেশ কিছু গোপন সিগারেটের কারখানা রয়েছে বলে ধারণা করছি। শিগগির এদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অভিযানে দেখা যায়, কারখানার বাইরে সাইনবোর্ড আছে ‘মেসার্স শাকিল অটোরাইস মিল’ কামাতি, কালিহাতি, টাঙ্গাইল। অনুসন্ধানে দেখা যায়, আশেপাশের লোকজন ভেতরে রাইসমিল হিসেবে জানতো।
অভিযানের সময় উপস্থিত গার্ড শফিকুল ইসলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, কারখানার জায়গার মালিক স্থানীয় শাহ আলম। তবে, করিম টোব্যাকোর কেউ এটি পরিচালনা করেন। ফ্যাক্টরি থেকে কুষ্টিয়ার করিম টোবাকোর কিছু কাগজপত্র পাওয়া যায়।
অভিযানের খবর পেয়ে মালিকপক্ষ ও তাদের সহযোগিরা আগেই পালিয়ে যায়। তবে প্রাপ্ত আলামত ও অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করা হবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে ভ্যাট কর্মকর্তারা জানান।
এই কারখানায় স্থাপিত উন্নতমানের মেশিন দিয়ে দৈনিক প্রায় ২০ লাখ শলাকা সিগারেট প্রস্তুত করা সম্ভব। সেই হিসাবে এই ধরনের একটি গোপন প্রতিষ্ঠান থেকে উচ্চস্তরের সিগারেট উৎপাদনের ভিত্তিতে মাসে গড়ে প্রায় ৫১ কোটি টাকার ভ্যাট ফাঁকি হতে পারে।
এর মধ্যে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আরো অনুসন্ধানের পর অন্যান্য আইনেও মামলা করা হবে।
- বর্ষায় ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত, কীভাবে যত্ন নেবেন?
- সালমান শাহ হত্যা: প্রতিবেদন দাখিল ৩০ আগস্ট
- পানির সংকেতে বদলে যাচ্ছে ইলিশের পথ
- ফলমাছির আক্রমণে চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদনে বড় ধাক্কা
- মেসি-এমবাপ্পেসহ বিশ্বকাপের সেরা একাদশে আছেন যারা
- এমপি নজরুল প্রসঙ্গে ইসি: সংসদ থেকে চিঠি পেলে সিদ্ধান্ত
- ‘বান্ধবী’ কাণ্ডে মুখ খুললেন পূর্ণিমা
- ২০২৬ বিশ্বকাপে যত রেকর্ড
- ভিডিও ভাইরাল: এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত
- সাইলেন্ট হার্ট অ্যাটাকের ৩ সঙ্কেত, অবহেলা করলেই বিপদ
- সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন ট্রাম্পের
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- National Development Program Organizes Dissemination Workshop
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি








