টিভি সাংবাদিক করোনায় আক্রান্ত, চ্যানেলের ৪৭ কর্মী কোয়ারেন্টিনে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:০৩ ৩ এপ্রিল ২০২০
ইনডিপেনডেন্ট টেলিভিশনের একজন সাংবাদিক নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাজধানীর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
এ ঘটনার পর ৪৭ জন কর্মীকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলেছে ইনডিপেনডেন্ট টেলিভিশন কর্তৃপক্ষ।
টেলিভিশনের প্রধান নির্বাহী এম শামসুর রহমান শুক্রবার ফেইসবুক ভিডিও বার্তায় বলেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের একজন সহকর্মী কোভিড-১৯ এ আক্রান্ত।”
তিনি জানান, গত ২৬ মার্চ উপসর্গ দেখা দেওয়ার পর ওই সাংবাদিক ‘সেলফ আইসোলেশনে’ চলে যান। দুদিন আগে তিনি আইইডিসিআরের হটলাইনে যোগাযোগ করেন।
“তার স্যাম্পল নিলে রেজাল্ট আসে, যেটা দুর্ভাগ্যজনকভাবে পজেটিভ ছিল।”
শাসমুর রহমান জানান, তারা বিষয়টি নিয়ে আইইডিসিআরের সঙ্গে যোগাযোগ রাখছেন। আক্রান্ত ওই সাংবাদিকের সংস্পর্শে যারা এসেছিলেন এমন ৪৭ জন সহকর্মীর তালিকা করে তাদের সবাইকে ‘সেলফ আইসোলেশনে’ থাকতে বলেছেন।
“২৬ তারিখ থেকে হিসাব করে আর ৫ দিনের মধ্যে যদি আমাদের কোনো সহকর্মীর মধ্যে লক্ষণ দেখা না যায়, তার মানে আর কোনো সংক্রমণ হয়নি।”
যে হাসপাতালে ওই সাংবাদিককে রাখা হয়েছে, সেখানকার একজন চিকিৎসকও সংক্রমণের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই সাংবাদিক টেলিফোনে বলেছেন, তার শারীরিক কোনো জটিলতা নেই। মানসিকভাবেও তিনি শক্ত আছেন।
তিনি জানান, ২৬ মার্চ জ্বর আসার পর ১ এপ্রিল আইইডিসিআরে তার নমুনা পরীক্ষা করা হয়। ফলাফল আসে বৃহস্পতিবার। কোভিড-১৯ পজেটিভ আসায় সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
“আমার কোনো আত্মীয়স্বজন সম্প্রতি বিদেশ থেকে আসেননি। আক্রান্ত কারও সংস্পর্শেও আসিনি। তবে সংবাদ সংগ্রহের কাজে সম্প্রতি রাজধানীর কয়েকটি হাসপাতালে গিয়েছি। সেখান থেকেই সংক্রমিত হয়েছি কিনা বুঝতে পারছি না।”
ওই সাংবাদিক জানান, গত দুই মাস তিনি গ্রামের বাড়িতে যাননি। ঢাকায় একটি বাসায় একাই থাকেন। জ্বর আসার পর আর অফিসে যাননি।
বাংলাদেশে এ পর্যন্ত ৬১ জন নভেল করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার খবর জানানো হয়েছে সরকারের তরফ থেকে, মারা গেছেন ৬ জন।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত

