দ্য মাদার অব হিউম্যানিটি
ডিপ্লোম্যাট ম্যাগাজিনের প্রচ্ছদে হাসিনা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:১৭ ১৫ সেপ্টেম্বর ২০১৯
বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন করেছে নেদারল্যান্ডসভিত্তিক ‘ডিপ্লোম্যাট ম্যাগাজিন’। তাদের চলতি সংখ্যার শিরোনাম : ‘শেখ হাসিনা - দ্য মাদার অব হিউম্যানিটি’।
নেদারল্যান্ডসের হেগে এক অনুষ্ঠানে ম্যাগাজিনের চলতি সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।
হেগে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গেল শুক্রবার স্থানীয় একটি হোটেলে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ইরান, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, প্যালেস্টাইন, ইয়েমেন, মরক্কো, তিউনিসিয়া, এ্যাংগোলা, সুইডেন, ফিনল্যাণ্ড, লুক্সেমবার্গ, ইউক্রেন, বসনিয়া-হার্জেগোভিনা, ভ্যাটিকান, কসোভো, ব্রাজিল, কিউবা, পেরু, চিলি, ভেনিজুয়েলা ও ইকুয়েডরের রাষ্ট্রদূত, রাশিয়ান ফেডারেশন, জর্জিয়া, আর্জেন্টিনা ও আজারবাইজেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এবং মার্কিন যুক্তরাষ্ট্র, কেনিয়া, পোল্যান্ড ও পানামা দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ডিপ্লোম্যাটের প্রকাশক মেইলিন ডি লারা এবং নেদারল্যান্ডসে বাংলাদেশে রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল অতিথিদের সঙ্গে নিয়ে ম্যাগাজিনের চলতি সংখ্যার মোড়ক উন্মোচন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন করায় রাষ্ট্রদূত বেলাল ডিপ্লোম্যাট ম্যাগাজিন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
নিজেদের অর্থনীতি, পরিবেশ এবং নিরাপত্তার ঝুঁকি উপেক্ষা করে শুধু মানবিক কারণে বাংলাদেশ সরকার যেভাবে নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীকে খাদ্য, বাসস্থান, স্বাস্থ্যসেবা, পানি ও পয়ঃনিষ্কাশনসহ বিভিন্ন সুবিধা দিয়েছে সে সম্পর্কে রাষ্ট্রদূত অনুষ্ঠানে বর্ণনা করেন।
জোরপূর্বক বাস্তচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিরাপত্তা, মর্যাদা এবং মৌলিক প্রয়োজন নিশ্চিত করে দ্রুত তাদের নিজেদের বাসভূমিতে ফিরে যেতে সহায়তা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান বাংলাদেশের রাষ্ট্রদূত।
এছাড়া রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে বিচারহীনতার সংষ্কৃতি বন্ধ করার প্রতিও জোর দেন তিনি।
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- বাসি খাবার গরম করে খাওয়া কতটা নিরাপদ?
- অবশেষে বিয়ে, আর্জেন্টাইন জামাই হলেন রোনালদো
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- ডন ও শাবনূর জানাজায় না আসায় প্রশ্ন তুললেন সালমানের মামা
- রিয়াল মাদ্রিদে কড়া নিয়ম চালু মরিনিহোর
- বেড়াতে যাচ্ছেন? ওষুধের ব্যাগে যে ৩ জিনিস অবশ্যই রাখবেন
- এসএসসি: পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে মাদরাসা
- এসএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫
- এসএসসির ফলাফলে অভাবনীয় সাফল্য ছাত্রীদের, এগিয়ে সব বিভাগেই
- এসএসসি: ৬৬৯ স্কুলে সবাই পাস, ৩১২ প্রতিষ্ঠানে কেউ উত্তীর্ণ হয়নি
- যেসব কারণে লিফটে আয়না থাকে
- বাংলাদেশের মাটিতে ভারতের সিরিজ নিয়ে শঙ্কা
- পরীমনির যৌন হয়রানি মামলার সাক্ষ্য গ্রহণ পেছালো
- এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরুর তারিখ ঘোষণা
- ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজার ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত
- রাষ্ট্রপতি নির্বাচন: দুই মনোনয়নপত্র নিল বিএনপি
- দিনে কতটা ভাত খেলে ওজন বাড়বে না?
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৯
- লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, গ্রেপ্তার ১
- রোনালদোর আয় ৩৭১০ কোটি টাকা, মেসি-এমবাপ্পের কত?
- আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন
- দিনে কতটা ভাত খেলে ওজন বাড়বে না?
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- যেসব কারণে খেতেই হবে মিষ্টি আলু
- ৭ দিনে ১৪,৯৫০ কোটি টাকা আয় করলো নতুন ‘স্পাইডারম্যান’
- লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, গ্রেপ্তার ১
- শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর চান অভিভাবকরা
- আরেকটি বিপ্লব আসন্ন: জামায়াত আমির
- জুলাই জাদুঘরের দুয়ার সবার জন্য উন্মুক্ত
- ইনফান্তিনোকে নিয়ে ফিফায় অস্বস্তি
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোট ২০ আগস্ট
- এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরুর তারিখ ঘোষণা
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বেড়াতে যাচ্ছেন? ওষুধের ব্যাগে যে ৩ জিনিস অবশ্যই রাখবেন
- কাঁচা নাকি শুকনো মরিচ, কোনটি বেশি উপকারী?
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৯
- যেসব কারণে লিফটে আয়না থাকে
- দেশের বাজারে সোনার দরে বড় লাফ
- ভারত মা হলে পাকিস্তান মাসি: সানি দেওল
- ভিনিসিয়ুসকে আল্টিমেটাম রিয়াল মাদ্রিদের
- ডন ও শাবনূর জানাজায় না আসায় প্রশ্ন তুললেন সালমানের মামা

