ডিরআরইউ’র সভাপতি নোমানী, সম্পাদক মশিউর
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৫২ ৩০ নভেম্বর ২০২০
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সভাপতি নির্বাচিত হয়েছেন মোরসালীন নোমানী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মশিউর রহমান খান। তারা আগামী এক বছর এ দায়িত্ব পালন করবেন।
সোমবার (৩০ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে। সন্ধ্যায় ভোট গণনা শেষে সোয়া ৬টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।
নির্বাচনে এক হাজার ৩৮১টি ভোট প্রদান করেন সদস্যরা। মোট ভোটের সংখ্যা এক হাজার ৬৯৩টি।
সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বিজয়ী প্রার্থী বাসসের জ্যেষ্ঠ প্রতিবেদক নোমানী পেয়েছেন ৫২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক সময়ের আলোর নির্বাহী সম্পাদক শাহনেওয়াজ দুলাল পেয়েছেন ৪৪৭ ভোট। অন্য প্রতিদ্বন্দ্বী জার্মান সংবাদ সংস্থা-ডিপিএ’র বাংলাদেশ প্রতিনিধি নজরুল ইসলাম মিঠু পেয়েছেন ৩৯৮।
সাধারণ সম্পাদক পদে বিজয়ী প্রার্থী সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক মশিউর পেয়েছেন ৬৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খোলা কাগজের বিশেষ প্রতিনিধি তোফাজ্জল হোসেন পেয়েছেন ৪২৬ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি আবু আল মোরছালীন বাবলার ভোট ২৩৮।
সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইন্দো-বাংলা টিভির ব্যুরো চিফ ওসমান গনি বাবুল (৫৯৩)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেশ টিভির বিশেষ প্রতিনিধি নজরুল কবীর (৪৮৬) এবং আমাদের নতুন সময়ের প্রধান প্রতিবেদক আবুল বাশার নুরু (২৭৩) ভোট পেয়েছেন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে আরাফাত দাড়িয়া (৩২৬), সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল (৭৭০), দফতর সম্পাদক পদে মো. জাফর ইকবাল (৬৫০), তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে হালিম মোহাম্মদ (৬৪৬), ক্রীড়া সম্পাদক পদে মাকসুদা লিসা (৭৯২), সাংস্কৃতিক সম্পাদক পদে মিজান চৌধুরী (৭৬০), আপ্যায়ন সম্পাদক পদে মোহাম্মদ নঈমুদ্দিন (৫৮৪) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে ক্রমানুসারে এম এম জসিম (৭৯২), আজিজুর রহমান (৭৩০), রুমানা জামান (৭১৩), মো. মাহবুবুর রহমান (৬৯০), রফিক রাফি (৬৬৬), নার্গিস জুঁই (৬০৮) এবং জাহাঙ্গীর কিরন (৫৫১) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া নারী বিষয়ক সম্পাদক রীতা নাহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল ও কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ। এছাড়া নির্বাচন কমিশনার ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক দুজন নেতা মঞ্জুরুল আহসান বুলবুল ও এম এ আজিজ।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত

