ডেঙ্গু হলে যা খাবেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৩৩ ৪ আগস্ট ২০১৯
ডেঙ্গুর সময় রোগীর খাবার নির্বাচনে বিশেষ খেয়াল রাখতে হবে। রোগীর খাবার হতে হবে তরল ও সহজপাচ্য। এ সময় যেসব খাবার খেতে হবে তা হলো :
কার্বোহাইড্রেট জাতীয়
আতপ চালের নরম ভাত বা জাউ, সিদ্ধ আটার রুটি, পাতলা খিচুড়ি ইত্যাদি খাবার রোগীকে দেওয়া যেতে পারে, যাতে শরীরে শক্তি বজায় থাকে। পাশাপাশি দেওয়া যেতে পারে দেশি মুরগির মাংস, যা সহজে হজম হয়।
পানি ও তরলজাতীয়
খাবার পানি : জ্বরের সময় দেহে পানির সমতা বজায় রাখার জন্য পর্যাপ্ত পানি পান করতে হবে। পানি দেহ থেকে দূষিত বর্জ্য পদার্থ বের করে দিতে এবং শরীরের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।
ডাবের পানি : ডাব খুব চমৎকার শক্তিবর্ধক পানীয়। এতে প্রচুর পরিমাণ পটাসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ফসফরাস এবং আয়রন রয়েছে। দেহের স্নায়বিক জটিলতা, অন্ত্রের তারল্য ও কোষের জলীয় শোষণের সমতা বজায় রাখতে এর জুড়ি নেই।
শাকসবজির স্যুপ : লাউ, ঝিঙা, পটোল, গাজর, অঙ্কুরিত ছোলা, পালং শাক, মিষ্টি কুমড়া ইত্যাদি সবজির স্যুপ রোগীকে দেওয়া যেতে পারে। খেতে পারে কাঁচা পেঁপে, গাজর, পটোলের স্যুপ, চিকেন ক্লিয়ার স্যুপ বা চিকেন স্যুপ, রসুন স্যুপ ইত্যাদি। এসব খাবারে প্রচুর পরিমাণ ভিটামিন, খনিজ লবণ, অ্যান্টি-অক্সিডেন্ট এবং জলীয় উপাদান থাকে, যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে রোগ প্রতিহত করতে, অস্থির সন্ধিস্থলে ব্যথা রোধ করতে সাহায্য করে। স্যুপজাতীয় খাবারে মসলা কম থাকায় সহজে হজমও হয়।
ফলমূল
ভিটামিন ‘সি’ জাতীয় : লেবু, পেয়ারা, আনারস, কমলা, জাম্বুরা ইত্যাদি ফলে যথেষ্ট পরিমাণে ভিটামিন ‘সি’, খনিজ লবণ এবং অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। এসব খাবার মানবদেহে কোলাজন তৈরিতে এবং রোগ প্রতিরোধ করতে সহায়তা করে। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট রক্ত সঞ্চালন ভালো রাখতে এবং ভাইরাল সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। তাই ডেঙ্গুতে প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই ফলের রস রাখা উচিত।
আমলকী ও বেদানা : এই দুটি ফলে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্ট। এটিও রক্তে প্লাটিলেট বাড়াতে সাহায্য করে।
প্রতিদিন চার-পাঁচটি আমলকী + ৩ টে. চামচ বেদানা + ১ গ্লাস পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিনে দু-তিনবার পান করলে ভালো ফল পাওয়া যায়।
পরিহার করতে হবে
অতিরিক্ত তৈলাক্ত বা মসলাযুক্ত খাবার, প্রক্রিয়াজাত খাবার, কোমল পানীয়।
মাহবুবা চৌধুরী, পুষ্টিবিদ, ডায়েট প্লানেট বাংলাদেশ
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- উচ্চশিক্ষিতদের মধ্যে বেড়েছে বেকারত্ব
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ৮০ দশকের ফ্যাশন ছিল যেমন
- ইমরানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের
- এবার এমি জিতলেন যারা