তীব্র গরমে কী খাবেন, বর্জন করবেন কী
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:০২ ৩০ এপ্রিল ২০১৯
বেঁচে থাকার জন্য দরকার খাবার। তেমনি সুস্থ, সবল নিরোগ দেহের জন্য দরকার পুষ্টিসমৃদ্ধ খাদ্যের। গ্রীষ্মকালে গরমের তীব্রতা বেশি থাকে। তাই এ সময় খাবার হজমে নানা সমস্যা হয়। অতিরিক্ত রোদে - গরমে সুস্থ থাকতে তাই খাবার খেতে হবে পরিমিত ও রুটিনমাফিক।
তীব্র গরমে একটু সচেতন হয়ে খাবার খেলে অনেক শারীরিক সমস্যা থেকে রক্ষা পাওয়া সম্ভব। বিশেষ করে শরীরের জন্য ক্ষতিকর খাবার বর্জন করাই উচিৎ।
আসুন জেনে নেই, এই গরমে কী খাওয়া উচিত, কী বর্জন করা উচিত :
১. যেসব খাবার খেলে গরমে শরীর ভালো থাকে, ঠাণ্ডা থাকে, তা হল দই। প্রতিদিন ঘরে টক দই রাখতে পারেন এবং দৈনন্দিন ডায়েটে তার উপস্থিতি বাঞ্ছনীয়।
২. দইকে লাচ্ছি করে, রায়তা বানিয়ে অথবা নানারকম মুখরোচক উপায়ে খেতে পারেন।
৩. ডাবের পানি প্রচুর খেতে পারেন। ডাবের পানি যা মিনারেল, যা এই সময় শরীরকে সতেজ রাখতে খুব সাহায্য করে।
৪. ফলের মধ্যে তরমুজ, শশা, পেঁপে, বাঙ্গি, জামরুল, আনারস, এসব খাবেন। কিন্তু কখনো রাস্তা থেকে কাটা অবস্থায় খাবেন না। গোটা ফল বাড়ি এনে ধুয়ে, তারপর কেটে খাবেন। পর্যাপ্ত পরিমাণ শাকসবজি খাবেন।
৫. লাউ, ঝিঙে, উচ্ছে, করলা, নিমপাতা ইত্যাদি নানান সবজি শরীরকে সতেজ ও ঠান্ডা রাখে। কাঁচা পেয়াজ খেতে পারেন।
৬. সবচেয়ে বেশি দরকার বিশুদ্ধ পানি। এছাড়া যেসব পানীয় শরীর ঠাণ্ডা রাখে, সেগুলো হলো তেঁতুল পানি, লেবুর পানি, ঘোল, ডাবের পানি, বাটার মিল্ক, আখের রস, পুদিনার সরবত, পানি-জিরা, সিকঞ্জি বেলের শরবত এবং ছাতুর সরবত। গরমে পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত জরুরি। দিনে কতটুকু পানি পান করতে হবে, তা নির্ভর করে মূলত আবহাওয়া ও শারীরিক শ্রমের ওপর। গরমকালে যেহেতু ঘাম হয় বেশি, তাই কমপক্ষে ৩-৪ লিটার পানি পান করতে হবে। প্রচণ্ড গরমে শরীর থেকে ঘামের সঙ্গে লবণও বের হয়ে যায়। তাই ১-২ গ্লাস পানির সঙ্গে স্যালাইন মিশিয়ে পান করুন।
৭. তবে প্রচণ্ড গরম বা তীব্র রোদ থেকে এসে এসেই বরফ ঠাণ্ডা কোনো পানীয় বা খাবার খাওয়া উচিত নয়।
৮. ভাজা-পোড়া, অধিক তেলযুক্ত যে কোনো খাবার গরমকালে না খাওয়াই শরীরের জন্য ভালো। তেলে ভাজা ফাস্টফুড খাদ্য তালিকা থেকে পরিহার করুন। বাইরের ফাস্টফুড অতিরিক্ত তেল ও মসলাযুক্ত। তা পাকস্থলীতে যন্ত্রণা তৈরি করতে পারে।
৯. মাছ-মাংস তুলনামূলকভাবে একটু দেরিতে হজম হয়। এগুলো শরীরে অধিক তাপমাত্রা তৈরি করে থাকে। তাই অধিক গরমে এ খাবারগুলো কম খেতে হবে।
১০. পোলাও-বিরিয়ানি তেল ও চর্বিযুক্ত হওয়ায় শরীরে বেশি তাপ উৎপন্ন করে। তাই গরমকালে সুস্থ থাকতে এগুলো পরিহার করতে হবে। বর্জন করতে হবে বাড়তি ঝাল-মসল্লাযুক্ত খাবার।
১১. গরমে তৃষ্ণা পেলেই কোল্ড ড্রিংকস পান একদমই অনুচিত। কারণ কোকাকোলা ও পেপসিতে অত্যধিক মাত্রায় ক্ষতিকর দ্রব্য থাকে। তা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। এর বদলে পান করুন ফ্রেসজুস।
১২. গরমে অত্যধিক মাত্রায় চা কিংবা কফি পান পরিহার করা উচিৎ। গরমে চা-কফি ক্ষুধাহীনতা ও হজম পরিপাকে সমস্যা তৈরি করে।
তবে রাস্তা-ঘাটে, ফুটপাতে তথা বাইরে তৈরী খাবার অবশ্যই বর্জন করতে হবে। অস্বাস্থ্যকর এসব খাবার না খেয়ে বাসায় তৈরী স্বাস্থ্যকর খাবার খেতে হবে।
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- কাঁচকলার কত গুণ?
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- সংঘাতের রাজনীতি দেখতে চাই না: রাষ্ট্রপতি
- ‘শুধু গান গেয়ে পরিচয়’ সাবিনা ইয়াসমিনের
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- কাঁচকলার কত গুণ?
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- ডায়াবেটিস কি পুরুষ-মহিলার শরীরে একইভাবে প্রভাব ফেলে?
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী?
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো


