দেখে নিন আদার কত রোগ-প্রতিরোধ ক্ষমতা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:১৩ ২৯ অক্টোবর ২০২২
সবার রান্নাঘরেই আদা থাকে। শুধু মসলা হিসেবে নয়, আদায় আছে অনেক পুষ্টিগুণ। রান্নার স্বাদ বাড়ানোর পাশাপাশি শারীরিক বিভিন্ন সমস্যার সমাধানে আদার জুড়ি মেলা ভার। জানলে অবাক হবেন, এক আদা সারাতে পারে ১২ ধরনের অসুখ। ঘরোয়া প্রতিষেধক হিসেবে আপনি বিভিন্ন রোগ সারাতে রান্নাঘরের এই উপাদানে ভরসা রাখতে পারেন।
জেনে নিন আদা যত রোগের সমাধান-
>> আদা জীবাণুর বিরুদ্ধে লড়াই করে। এতে থাকা রাসায়নিক যৌগ শরীরের বিভিন্ন জীবাণু ধ্বংস করে। বিশেষ করে ইকোলি ও শিকেলার মতো ক্ষতিকর ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঠেকায় আদায় থাকা গুনাগুণ। এমনকি আরএসভি'র মতো ভাইরাস প্রতিরোধ করতে পারে আদা।
>> আদার অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান মুখের স্বাস্থ্য ভালো রাখে। এতে জিঞ্জারোল নামক যৌগ থাকে। যা মুখে ক্ষতিকর ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঠেকায়। মুখের এই ব্যাকটেরিয়াগুলো পিরিয়ডন্টাল রোগের কারণ হতে পারে। যা একটি গুরুতর মাড়ির সংক্রমণ।
>> হঠাত্ বমি বমি ভাব হলে মুখে এক টুকরো আদা নিলে স্বস্তি মেলে। গ্যাস্ট্রিকের সমস্যায় আদা ম্যাজিকের মতো কাজ করে। এমনকি কেমোথেরাপির কারণে শারীরিক অসুস্থতা বা বমি বমি ভাব ঠেকায় আদা।
>> যে কোনো ব্যথা থেকে দ্রুত নিস্তার দিতে পারে আদায় থাকা পুষ্টিগুণ। বেশ কিছু গবেষণায় দেখা গেছে, ব্যায়াম করার ফলে যে পেশী ব্যথা হয় তা সারাতে আদা কাজ করে।
>> আদা একটি প্রদাহবিরোধী উপাদান। এটি মুহূর্তেই ফোলা কমায়। বিশেষ করে রিউমাটয়েড আর্থ্রাইটিস ও অস্টিওআর্থারাইটিসের লক্ষণগুলো সারাতে এটি দুর্দান্ত কার্যকরী।
>> বেশ কিছু গবেষণায় দেখা গেছে, আদায় থাকা জৈব সক্রিয় অণু কয়েকটি ক্যান্সার যেমন- কোলোরেক্টাল, গ্যাস্ট্রিক, ডিম্বাশয়, লিভার, ত্বক, স্তন ও প্রোস্টেট ক্যান্সারের বৃদ্ধি ঠেকায়। তবে এ বিষয়ে আরও গবেষণার প্রয়োজন।
>> সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, আদা শরীরের ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। তবে আদা রক্তে শর্করার মাত্রা বাড়ায় কি না সে বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।
>> পিরিয়ডের ব্যথায় প্রায় প্রতি মাসেই নারীরা কাতরায়। গবেষণায় দেখা গেছে, যে নারীরা তাদের ঋতুচক্রের সময় দৈনিক ১,৫০০ মিলিগ্রাম আদার গুঁড়া গ্রহণ করেন তারা অন্যদের চেয়ে পিরিয়ড ক্র্যাম্পে কম ভোগেন।
>> এলডিএল কোলেস্টেরল যা শরীরের জন্য ক্ষতিকর। সাম্প্রতিক এক গবেষণার তথ্য অনুসারে, ৩ মাস ধরে দৈনিক ৫ গ্রাম আদা গ্রহণ করলে মানুষের এলডিএল কোলেস্টেরল গড়ে ৩০ পয়েন্ট কমে যায়।
>> আদায় থাকা অ্যান্টি অক্সিডেন্ট শরীরের ডিএনএ'র ক্ষতি প্রতিরোধ করে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ফুসফুসের মতো রোগের বিরুদ্ধেও লড়াই করে আদায় থাকা উপাদানসমূহ।
>> বদহজমের সমস্যায় ছোট-বড় সবাই ভোগেন। দীর্ঘস্থায়ী বদহজমকে ডিসপেসিয়াও বলা হয়। আদা খেলে এ ধরনের বদহজমে দ্রুত স্বস্তি মেলে।
>> আপনি বিভিন্ন উপায়ে আদা খেতে পারেন। আদা চা, আদার রস, খাবার বা সালাদে আদা মিশিয়ে এমনকি আদার গুঁড়া জলে মিশিয়েও পান করতে পারেন।
- গণতন্ত্রের ‘বিকল্প’ দর্পণ: ছায়া সরকার ও ছায়া মন্ত্রিসভা
- তারেক রহমান সংসদীয় নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত
- শপথ নিলেন বিএনপির সংসদ সদস্যরা
- দুই শপথই নিলেন জামায়াত জোটের এমপিরা
- ভোটে হেরে বাড়ি বাড়ি ঘুরে টাকা ফেরত চাইছেন প্রার্থীর লোকেরা
- আমিশার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি
- মন্ত্রিপরিষদ সচিব হলেন নাসিমুল গনি
- চাঁপাইনবাবগঞ্জে ৪১ বছর পর জামায়াতের প্রত্যাবর্তন
- প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ সেনাপ্রধানের
- মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাসা, ঠিক হয়নি প্রধানমন্ত্রীর
- পাকিস্তান জিততে নয়, অংশ নিতে এসেছে: খোঁচা হরভজনের
- ৬ মিনিটে ৬ কোটি টাকা তামান্না ভাটিয়ার
- আত্মসম্মান গড়ে তুলুন ৫ সহজ অভ্যাসে
- মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন তামিম
- শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী
- বহুল আলোচিত ‘নোট অব ডিসেন্ট’ আসলে কী?
- তারেকের শপথে আসছেন ভারতের স্পিকার-পররাষ্ট্র সচিব
- ফের ভোট গুনতে নাসীরুদ্দীন পাটওয়ারীর আবেদন
- আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত: ইসি আনোয়ারুল
- ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের দায় ইসিকেই নিতে হবে: জামায়াত
- বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী: ইসি সচিব
- ভোটের সেই অমোচনীয় কালির রহস্য
- ‘জাতীয় পার্টির দূর্গ’ দখলে নিল জামায়াত জোট
- ভোটে জয়ী হয়ে সংসদের পথে সাত নারী
- প্রতিটি কেন্দ্রে জয়ের রেকর্ড গড়লেন বাবর ও হাসনাত
- নির্বাচনে আলোচিত যারা জিতলেন, যারা হারলেন
- কাঁটায় ভরা পথ মাড়িয়ে ক্ষমতার মসনদে বসছেন তারেক রহমান?
- গণভোটে বিশাল ব্যবধানে জিতেছে ‘হ্যাঁ’
- সিল মারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার
- গণতন্ত্রের ট্রেন ইনশাআল্লাহ স্টেশনে পৌঁছাবে: সিইসি
- ভোট ও রাজনীতি নিয়ে বিখ্যাতদের মজার কিছু উক্তি
- সিল মারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার
- কখন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়?
- নির্বাচনি প্রতীক যেভাবে রাজনৈতিক পরিচয় হলো
- কবিতার খাতা ছেড়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিদ্রোহী কবি
- বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী: ইসি সচিব
- কাঁটায় ভরা পথ মাড়িয়ে ক্ষমতার মসনদে বসছেন তারেক রহমান?
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- নির্বাচনে প্রতীকের ব্যবহার কীভাবে এলো?
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন তামিম
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- নির্বাচনে আলোচিত যারা জিতলেন, যারা হারলেন
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- ফের ভোট গুনতে নাসীরুদ্দীন পাটওয়ারীর আবেদন
- নাটোরে ছেলের কোলে চড়ে ভোট দিতে এলেন ৭০ বছরের বৃদ্ধ
- বহুল আলোচিত ‘নোট অব ডিসেন্ট’ আসলে কী?
- অসুস্থ পরীমণি, ফের পেছাল জেরা
- গণভোটের সহজপাঠ





