ঢাকা, ৩০ জুন মঙ্গলবার, ২০২৬ || ১৬ আষাঢ় ১৪৩৩
good-food
১৪৪৪

পরীক্ষার সময় যেসব খাবার খেতে হয়

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:০২ ২৩ মার্চ ২০২১  

মার্চ-এপ্রিল পরীক্ষার মাস। এজন্য স্বাভাবিকের চেয়ে বেশি সময় পড়াশুনা করতে হয় ছাত্র-ছাত্রীদের। এসময় সঠিক খাবার খাওয়া ভীষণ প্রয়োজন। সঠিকমাত্রায় পুষ্টিকর খাবার সুস্বাস্থ্য গঠনে সাহায্য করে। পরীক্ষার সময় কী ধরনের খাবার খেলে শিশুরা সুস্থ থাকবে অথবা পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময় কী কী ধরনের খাবার খাওয়া জরুরি? জেনে নিন পাঁচটি টিপস-


বাড়ির তৈরি খাবার খাওয়া অপরিহার্য
বাড়ির তৈরি খাবার দিয়েই দিন শুরু করা ভালো। এক্ষেত্রে মা বাবাদের সতর্ক থাকা উচিত যাতে প্যাকেটের খাবার যেন না খায় শিশুরা। যেমন সিরিয়াল অথবা ওটস জাতীয় খাবার না দেওয়াই ভালো। এই ধরনের প্যাকেটের খাবার শরীরের জন্য খুবই ক্ষতিকর। চিঁড়ের পোলাও, উপমা, ইডলি এই জাতীয় খাবার জলখাবার হিসেবে দেওয়া যেতে পারে। তবে বাচ্চাদের খাবারে বাদাম দিতে ভুলবেন না।


প্রতিদিনের ডায়েটে ঘি রাখা দরকার
দেশি ঘি’র প্রচুর উপকারিতা। নিউট্রিশনিস্টদের মতে প্রতিদিনের ডায়েটে ঘি থাকা ভীষণভাবে প্রয়োজন। ওমেগা থ্রি, ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ ঘি স্মৃতিশক্তি বাড়ায়। যেকোনও খাবারেই ঘি যোগ করলে তা আলাদা স্বাদ এনে দেয়।


দই খান সুস্থ থাকুন
দই খাওয়া সবার জন্যই উপকারি। হজমের সমস্যা থেকে মুক্ত করে দই। তাই পরীক্ষার সময় বাচ্চাদের খাবারে তা রাখাটা একান্ত প্রয়োজন। দই ত্বকের জন্য যেমন ভালো তেমনই আবার চিন্তা দূর করতেও সাহায্য করে। অনেকে আবার পরীক্ষার আগে দই চিনি খেয়ে যাওয়াকে শুভ বলে মনে করে।


মিষ্টি যখন শক্তি জোগায়
মিষ্টি শরীর এবং মাথাকে ঠিক রাখতে শক্তি জোগায়। পরীক্ষার আগে ঘণ্টার পর ঘণ্টা ধরে ছাত্র-ছাত্রীরা পড়াশুনা করে। সেসময় লাড্ডু, বাদামচাক, চকোলেট খেলে অনেকটা এনার্জি পাওয়া যায়।


ভাত শরীর হালকা রাখে
ডায়েটে ভাত রাখা যেতেই পারে। ডাল ভাত, খিচুড়ি বা দই ভাত সহজপাচ্য। ফলে তা খুব সহজেই হজম করায় আর শরীরকে হালকা রাখে।

গুড ফুড বিভাগের পাঠকপ্রিয় খবর