পাকা আমের পায়েস
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৪৪ ৩ জুন ২০১৯
গরমের দিন, আর পাতে আম থাকবে না তা কি হয়? কাঁচা মিঠে আম মাখা থেকে শুরু করে, আম-ডাল, আমের চাটনি সবই ইতিমধ্যে চেখে ফেলেছেন বাংলাদেশের মানুষজন। তবে রসনায় আমের নানা খাবার ঠাঁই করে নেবে এবং মিষ্টির পদে তা ব্রাত্য হবে, তেমনটা মোটেও হয় না। তাই এ গরমে নিত্যনতুন রান্নার তালিকায় রাখতেই পারেন আমের পায়েস।
নানা রকম আম দিয়েই এ পায়েস বানানো যেতে পারে। তবে হিমসাগর আমের পায়েসের স্বাদ অন্য সব আমের পায়েসকেই পাল্লা দিতে পারে। সহজেই বানানো যাবে, অথচ স্বাদেও হবে মনকাড়া। এমন পায়েস বানাতে চাইলে মেনে চলতে হয় কিছু নির্দিষ্ট পদ্ধতি।
এ গরমের দুপুর জমিয়ে দিতে তাই পাতশেষে ডেজার্টে রাখুন হিমসাগর আম দিয়ে বানানো এ পায়েস। দেখে নিন এর উপকরণ ও প্রণালী।
আমের পায়েস
উপকরণ:
দুধ: দেড় লিটার
কিশমিশ: তিন চামচ
ঘি: ২ চামচ
হিমসাগর পাকা আম: এক-দু’টি
খোয়া ক্ষীর: ৩ টেবিল চামচ
চিনি: ৮ টেবিল চামচ
গোবিন্দভোগ চালের গুঁড়ো: ৪ চামচ
সুজি: ২ টেবিল চামচ
চেরি ফল: কয়েকটা (সাজানোর জন্য)
প্রণালী:
আমের খোসা ছাড়িয়ে ভালো করে চটকে পিউরি বা পেস্ট বানিয়ে নিন। ঘিয়ে ভেজে রাখুন কিশমিশ। ঢিমে আঁচে দুধ বসিয়ে ফুটিয়ে নিন ঘন করে। এতটাই ঘন হবে যেন পরিমাণে অর্ধেকেরও কম হয়ে যায়। এবার সুজি ভেজে নিন শুকনো করে। ওই দুধের মধ্যে ভাজা সুজি মিশিয়ে ক্রমাগত নাড়তে থাকুন। মিহি হয়ে মিশে যেতে দিন।
এবার চালের গুঁড়ো দুধের মধ্যে যোগ করুন। একইভাবে নাড়তে থাকুন। এ মিশ্রণ আরও ঘন হয়ে এলে এতে চিনি ও খোয়া ক্ষীর মেশান। মিশ্রণটি বেশ ঘন হয়ে এলে আমের পিউরি যোগ করুন এতে। ভালো করে নাড়ুন, যত ক্ষণ না আম ভালোভাবে দুধের সঙ্গে মিশে যায়।
এবার ঘিয়ে ভাজা কিশমিশ এ মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিন। মূল রান্নাটি প্রস্তুত। এবার এ ঘন মিশ্রণ ডিপ ফ্রিজে রেখে দিন কিছুক্ষণ। খানিক পরে বের করে ওপর থেকে চেরি ফল ও পাকা আম কেটে সাজিয়ে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

