পাকা কলা তাড়াতাড়ি পচে যায়? দীর্ঘদিন তাজা রাখার ৬ উপায়
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৫৯ ৩ অক্টোবর ২০২২
অন্যতম স্বাস্থ্যকর ফল কলা। প্রতিদিন ব্রেকফাস্টে অনেকেই একটি করে কলা খান। শুধু তাই নয়, খিদে পেলেও তা খেয়ে থাকেন কেউ কেউ। এজন্য ডজন ডজন পাকা কলা বাড়িতেও রাখেন। কিন্তু দুই-তিন দিন যাওয়ার পরই সেগুলো পচতে শুরু করে। ফলে প্রায়ই অর্ধেক কলা ফেলে দিতে হয়। তবে কয়েকটি টোটকা জানা থাকলে সহজেই এড়ানো যেতে পারে এই সমস্যা। তাহলে জেনে নিন কীভাবে কলা সংরক্ষণ করবেন-
সবুজ কলা কিনুন
সম্পূর্ণ পাকা হলুদ না কিনে, অল্প পাকা সবুজ কলা কিনুন। ঘরোয়া তাপমাত্রাতেই রাখতে পারেন। ধীরে ধীরে কলাগুলো পাকতে শুরু করবে। আধ পাকা কলা অনেক দিন পর্যন্ত তাজা থাকে।
সঠিকভাবে সংরক্ষণ করুন
বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে প্লাস্টিকের ব্যাগ থেকে কলা বের করুন। কারণ, তা ব্যাগের মধ্যে থাকলে দ্রুত পেকে যায়, বরং ঘরোয়া তাপমাত্রায় থাকলে ধীরে ধীরে পাকে। কলার ওপর যাতে সরাসরি তাপ বা সূর্যের আলো না পড়ে, সেদিকে অবশ্যই খেয়াল রাখুন। গ্যাস, স্টোভ, হিটার ও জানালা থেকে কলাগুলো দূরে রাখুন। ভালো বাতাস চলাচল করে, ঠাণ্ডা ও অন্ধকার জায়গায় রাখতে পারেন।
পাকা কলা ফ্রিজে রাখুন
পাকা কলা প্লাস্টিকের ব্যাগে ভরে সিল করে ফ্রিজে রাখুন। খোসা কালো হয়ে যেতে পারে। কিন্তু কলা খারাপ হবে না। খাওয়ার কয়েক ঘণ্টা আগে রেফ্রিজারেটর থেকে বের করে দিন। ঠাণ্ডা ভাব কমলে তারপর খান। পাকা কলা কমপক্ষে এক সপ্তাহ ফ্রিজে রাখতে পারেন। তবে সবুজ কলা বা কাঁচ কলা কখনই ফ্রিজে রাখবেন না।
অন্যান্য ফলের থেকে দূরে রাখুন
অন্যান্য পাকা ফল থেকে কলা সর্বদা দূরে রাখুন। কারণ, পাকা ফল ইথিলিন গ্যাস উৎপন্ন করে। কাঁচা ফল ইথিলিনের সংস্পর্শে এলে দ্রুত পাকতে থাকে।
কলা ঝুলিয়ে রাখুন
কলা ঝুলিয়ে রাখলে তা দেরিতে পাকে। গাছ থেকে কলা পাড়ার পর থেকেই তা দ্রুত পাকতে থাকে। কলার কাণ্ডে ইথিলিন গ্যাস থাকে, যা নির্গত হতে শুরু করলে এমনটি হয়। সমতল স্থানে কলা রাখলে তা দ্রুত পাকতে শুরু করে। কিন্তু কলা ঝুলিয়ে রাখলে ইলিথিন গ্যাস নির্গত হওয়ার প্রক্রিয়া ধীর গতির হয়। তাই কলা পাকেও দেরিতে। পাশাপাশি ঝুলিয়ে রাখলে বায়ু চলাচলের ফলে গ্যাস কিছুটা উড়ে যায়।
কলার বৃন্ত ঢেকে রাখুন
যদি ঝুলিয়ে না রাখতে চান তাহলে কলার বৃন্ত প্লাস্টিক বা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো করে মুড়ে রাখুন। এতে ইথিলিন গ্যাস কম ছড়াবে এবং কলাও পাকবে ধীরে।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত






