পানির নিচে বিয়ে করলেন তারা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:২৩ ৪ ফেব্রুয়ারি ২০২১
বিয়ে স্মরণীয় করে রাখতে বহু মানুষ নানা অভিনব পন্থা অবলম্বন করেন। ফের এর নজির পাওয়া গেল। পানির নিচে গাঁটছড়া বাঁধলেন ভারতের এক তরুণ-তরণী। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারা।
শৈশব থেকেই সমুদ্রের প্রতি টান চিন্নাদুরাইয়ের। যদিও ঠিক বিপরীত মেরুর শ্বেতা। তবুও জীবনে মনে রাখার মুহূর্তওটাও সেখানে কাটালেন তারা। সোমবার তামিলনাড়ুর কোয়েম্বাতুরে পানির ৬০ ফুট নিচে মালাবদল করেছেন এ জুটি। সেখানেই সাতপাকে বাঁধা পড়েছেন দুজন। শুভদৃষ্টিও বিনিময় করেছেন তারা।
স্বভাবতই অনন্য বিবাহের সাক্ষী হয়েছেন দর্শকরা। পুরোহিতের বেঁধে দেওয়া সময়ে সব রীতি-প্রথা মেনে বিয়ে সেরেছেন চিন্নাদুরাই ও শ্বেতা। নীলকরাই সমুদ্র সৈকতে দাঁড়িয়ে শুভক্ষণের জন্য অপেক্ষা করেন তারা। বহুল প্রতীক্ষিত সময় আসতেই পানিতে ঝাঁপিয়ে পড়েন পাত্র-পাত্রী। এসময় তাদের পরনে ছিল বিয়ের পোশাক।
কনে শ্বেতা কোয়েম্বাতুরের বাসিন্দা। তিনি বলেন, আমার হবু স্বামী আমাকে সমুদ্রের পানির নিচে বিয়ের প্রস্তাব দেন। তা শুনে রীতিমতো অদ্ভুত লেগেছিল আমার। ভীষণ ভয়ও পেয়েছিলাম। তবে চিন্নাদুরাই আমাকে বিষয়টা বোঝাতে সক্ষম হয়। অবশেষে পানির তলায় বিয়েতে রাজি হই।
বর চিন্নাদুরাই তিরুবান্নমালাইয়ে বসবাস করেন। তিনি বলেন, ছোট থেকেই সাঁতার কাটতে পছন্দ করি আমি। ১২ বছর বয়স থেকে স্কুবা ডাইভিং করছি। যে গুরুর কাছে সাঁতার শিখেছি, তিনিই আমাকে এভাবে বিয়ে করার প্রস্তাব দেন। সেটা আমার পছন্দও হয়।
এ প্রকৌশলী বলেন, আমরা পানির নিচে ৪৫ মিনিট ছিলাম। সেখানে একে অপরকে মালা পরিয়েছি। সমুদ্রের বিশাল হৃদয়কে সাক্ষী রেখে বিয়ে করেছি।
এর আগেও একদিন চিন্নাদুরাই-শ্বেতার বিয়ের তারিখ ঠিক হয়। তবে সমুদ্র অশান্ত থাকায় নীল জলরাশি রূদ্রমূর্তি ধারণ করায় সেদিন শুভকাজ সারেননি তারা। ফলে ফের দিনক্ষণ নির্ধারণ করা হয়।
ওই দিন সমুদ্র শান্ত থাকায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন নবদম্পতি। তবে নিজেদের বন্ধু-বান্ধব কাউকেই আমন্ত্রণ জানাননি তারা। পরে অনুষ্ঠান করে সবার শুভকামনা নেবেন।
- ঘুমাতে গেলেই কি মাথায় ঘোরে পুরোনো কথা?
- বিশ্ববাজারে তেলের দামে ধস
- সোনার দামে বড় দরপতন কেন?
- ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আধিপত্যের ঘোষণা ইরানের
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- ঈদে তেল-মশলা খেয়ে পেট খারাপ? সুস্থ হওয়ার ঘরোয়া উপায়
- বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত, আসছে ভারত
- ভারত সফর বাতিল করলেন শাকিরা
- কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২: তদন্তে ৩ কমিটি, বরখাস্ত ২
- ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
- ঈদ উৎসবে হজম ভালো রাখতে যা করবেন
- ৩৫ বছর পর জাতীয় ঈদগাহের নামাজে প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধ ‘গুটিয়ে আনার’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র
- চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা
- ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
- ভক্তদের ঈদ শুভেচ্ছা সাকিব-তাসকিনদের
- প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- ছবিতে বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপন
- ধুরন্ধর ২: রণবীরের অভিনয়ের চেয়ে মোদীর ভাষণে বেশি হাততালি
- ঈদের দিন কী খাবেন, কী এড়িয়ে চলবেন
- ইসরায়েল ফুটবলকে জরিমানা করল ফিফা
- ঈদের দিন সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- মধ্যপ্রাচ্যে যুদ্ধে এখন পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: প্রতিমন্ত্রী
- সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর
- খুশির ঈদ শনিবার, প্রস্তুতি সম্পন্ন
- পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, ২ দিনে টোল আদায় ৯ কোটি টাকা
- ঈদের দিন সকালের স্বাস্থ্যকর তিন পদ
- বিশ্বকাপ বয়কট করছে না ইরান
- ‘ধুরন্ধর ২’ দেখে মাথা ঘুরে গেছে আল্লু অর্জুনের!
- হরমুজ প্রণালিতে ইরানকে টোল ও কর দিতে হবে!
- হরমুজ প্রণালী: উত্তেজনার এক দীর্ঘ ইতিহাস
- ৪০ ভাগ কারখানায় বেতন-বোনাস পাননি শ্রমিকরা, মালিকের বক্তব্য ভিন্ন
- ঈদের বাড়ি ফেরায় যানজটে সুস্থ থাকবেন যেভাবে
- ইরান যুদ্ধ ‘গুটিয়ে আনার’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র
- ইরান যুদ্ধে হতাহতের সংখ্যা ২৬ হাজার ছাড়াল
- প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদী
- ধুরন্ধর ২: রণবীরের অভিনয়ের চেয়ে মোদীর ভাষণে বেশি হাততালি
- ঈদে চড়া মসলার বাজার
- প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ দেখে নিন
- এক নো বলেই উত্তাল ক্রিকেট বিশ্ব
- পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, ২ দিনে টোল আদায় ৯ কোটি টাকা
- ছবিতে বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপন
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- মেগাবাজেটের রোম্যান্সে ফিরছেন শাহরুখ
- ঈদের দিন সকালের স্বাস্থ্যকর তিন পদ
- ঈদের দিন সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
- ৩৫ বছর পর জাতীয় ঈদগাহের নামাজে প্রধানমন্ত্রী
- সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর
- হরমুজ প্রণালিতে ইরানকে টোল ও কর দিতে হবে!

