পেঁপে না কলা, ওজন কমাতে কোনটি বেশি কার্যকর
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৪৬ ৩০ জুন ২০২৫
পেঁপে হজম শক্তি বাড়ায় ও মেদ ঝরায়, আর কলা শক্তি জোগায় ও ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে। দুই ফলের পুষ্টিগুণ এবং ওজন কমানোর কার্যকারিতা অনেক। এখন প্রশ্ন হলো— ওজন কমাতে কোনটি বেশি উপকারী— পেঁপে না কলা? চলুন জেনে নেওয়া যাক কোনটির উপকারিতা কেমন—
আপনার মনে যদি প্রশ্ন জাগে, দ্রুত পেটের চর্বি কমার জন্য পেঁপে খাবেন না কি কলা? আর ওজন কমিয়ে সবাই চায় নিজেকে ফিট ও অ্যাকটিভ রাখতে। এর জন্য অনেকেই নিজের ডায়েটে নানা পরিবর্তন আনেন। বিশেষ করে ফল খাওয়া তাদের মধ্যে সাধারণ অভ্যাস, যারা ওজন কমানোর চেষ্টা করছেন। আর পেঁপে ও কলার গুণাগুণ এবং ওজন কমাতে কার কতটুকু ভূমিকা রয়েছে জেনে নিন।
যেভাবে ওজন কমায় পেঁপে
পেঁপেতে থাকা এনজাইম 'প্যাপেইন' হজমক্ষমতা উন্নত করে, যার ফলে বিপাকক্রিয়া বেড়ে যায় এবং চর্বি জমতে বাধা দেয়। এর কম ক্যালোরি ও বেশি ফাইবার এটি ওজন কমানোর জন্য উপযোগী করে তোলে। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলেন, পেঁপে পেট অনেকক্ষণ ভরা রাখতে সাহায্য করে। ফলে অতিরিক্ত খাওয়া রোধ হয়। এ ছাড়া পেঁপের অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য পেটের ফোলাভাব কমাতে সাহায্য করে, যা পেটের মেদ কমাতে উপকারী।
যেভাবে ওজন কমায় কলা
যদিও কলায় ক্যালোরি তুলনামূলকভাবে বেশি, তবে এর ফাইবার ও প্রাকৃতিক সুগার শরীরে শক্তি জোগায় এবং ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে। এতে থাকা পটাশিয়াম পেশি মজবুত করে এবং শরীরে জলের আধিক্য কমিয়ে দেয়, যা ওজন বৃদ্ধিতে প্রভাব ফেলে। সবুজ কলায় থাকে 'রেজিস্ট্যান্ট স্টার্চ', যা বিপাকক্রিয়া বাড়িয়ে ফ্যাট বার্নিংয়ে সাহায্য করে।
তাহলে কোনটি ভালো? এ বিষয়ে ডায়েটিশিয়ান ডা. প্রিয়া শর্মা বলেন, যদি আপনি দ্রুত পেটের চর্বি কমাতে চান, তাহলে পেঁপেই ভালো বিকল্প। কারণ এতে ক্যালোরি কম ও হজমে উপকার বেশি। তবে কলা তাদের জন্য ভালো, যারা ব্যায়ামের পর শক্তি ও পেশি পুনরুদ্ধার করতে চান। সঠিক ভারসাম্যের জন্য দুই ফলই খাওয়া যেতে পারে—সকালে পেঁপে এবং ওয়ার্কআউটের আগে কলা।
ডায়েটে পেঁপে ও কলা অন্তর্ভুক্ত করার নিয়ম
সকালে খালি পেটে এক বাটি পেঁপে খান অথবা স্মুদিতে মিশিয়ে নিন। আর কলা সকালে ব্রেকফাস্টে বা ওয়ার্কআউটের আগে একটি কলা খাওয়া যেতে পারে। তবে আরও একটি কম্বিনেশন করা যেতে পারে, তা হলো— দই ও মধু দিয়ে পেঁপে-কলা স্মুদি তৈরি করে খাওয়া। এবার জেনে নিন কী পরিমাণে ভিটামিন ও খনিজে পরিপূর্ণ আছে পেঁপে ও কলায়।
১০০ গ্রাম পেঁপেতে প্রায় ৪৩ ক্যালোরি, ০.৩ গ্রাম ফ্যাট, ১.৭ গ্রাম প্রোটিন এবং ১১ গ্রাম কার্বোহাইড্রেট থাকে, যার মধ্যে ১.৭ গ্রাম ফাইবার থাকে। এটি ভিটামিন এ, সি এবং অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। অন্যদিকে ১০০ গ্রাম কলায় প্রায় ৮৯ ক্যালোরি, ০.৩ গ্রাম ফ্যাট, ১.১ গ্রাম প্রোটিন এবং ২৩ গ্রাম কার্বোহাইড্রেট থাকে, যার মধ্যে ২.৬ গ্রাম ফাইবার রয়েছে। কলা পটাশিয়াম ও ভিটামিন বি৬-এর চমৎকার উৎস।
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- লিটন নাকি রিজওয়ান: ১০ হাজার রানে আগে পৌঁছাবেন কে?
- ইতিকাফে নারীরা কী করতে পারবেন, কী পারবেন না
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- ফিলিং স্টেশনে পেট্রোল-অকটেন সরবরাহ বাড়ল
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- আহত মোজতবা খামেনি কেমন আছেন?
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- কখন দাঁত ব্রাশ করবেন? সকালে না রাতে?
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ট্রাম্প নয়, যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান: আইআরজিসি
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ইচ্ছাশক্তি বাড়াবেন? জেনে নিন এই বৈজ্ঞানিক পদ্ধতি
- নেপালে সরকার গঠনের পথে গণঅভ্যুত্থানকারীরা
- তেলের মজুত পর্যাপ্ত, আসছে আরো দু’টি জাহাজ: জ্বালানিমন্ত্রী
- আমেরিকার সঙ্গে কোনো আপস নয়: আরাগচি
- বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- ৬৬ বছর বয়সে মা হচ্ছেন অভিনেত্রী
- ১ কেজি আলু বেচে মিলছে না এক কাপ চায়ের দাম!
- নেইমারের বিরুদ্ধে সাবেক রাঁধুনীর মামলা
- অভ্যাসগুলো কতটা ক্ষতিকর? বিশেষজ্ঞরা যা বলছেন
- ভারতকে রাশিয়ার তেল কেনার ‘অনুমতি’, ট্রাম্পের ওপর চটলেন কমল হাসান
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- তেল বিক্রিতে কড়াকড়ি:মোটরসাইকেলে বরাদ্দ ২ লিটার, প্রাইভেটকারে ১০
- সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- ইবি শিক্ষিকা হত্যাকাণ্ড: দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত
- শঙ্কা কাটিয়ে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- মেয়ে সানা নাকি বউ ডোনা, সৌরভের বিগ বস কে?
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ‘চিকনি চামেলির’ মতো গান গাইবেন না শ্রেয়া



