প্রতিদিন মুড়ি খান
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:২১ ১০ আগস্ট ২০২৫
মুড়ি আমাদের কমবেশি সবার পছন্দ। আর মুড়ি শুধু বাংলাদেশ কিংবা ভারতে নয়; আমেরিকা, ইতালি কিংবা ইংল্যান্ডের মতো দেশেও বেশ জনপ্রিয়। যাকে ইংরেজিতে পাফড রাইস বলা হয়ে থাকে। সকাল কিংবা বিকালের নাশতায় মুড়ি হলে আর কথা নেই। আর সেটি যদি হয় চানাচুর, মাংসের ঝোল, পেঁয়াজ, কাঁচামরিচ; তবে তো অন্যরকম পাওয়া, অন্যরকম স্বাদে খাওয়া। আর সঙ্গে যদি চা—সেই স্বাদ।
আর মুড়িতে রয়েছে বেশ কিছু উপাদান, তার মধ্যে অন্যতম হচ্ছে— ক্যালোরি, কার্বোহাইড্রেটস, প্রোটিন, ফ্যাট, ফাইবার, পটাশিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম, ফসফরাস, থিয়ামাইন, যা শরীরে ভীষণ উপকার করে থাকে। চলুন জেনে নেওয়া যাক, মুড়ি আমাদের স্বাস্থ্যের জন্য কী কী উপকার করে থাকে—
প্রথমত পেটের গ্যাস সমস্যা দূর করতে সাহায্য করে মুড়ি। বিভিন্ন খাবার খাওয়ার কারণে অনেক সময় বুক জ্বালাপোড়াসহ গ্যাসের সমস্যা হয়। কিন্তু মুড়ি এসব ক্ষেত্রে ভালো সমাধান দিতে পারে। আর মুড়ি খেলে পেটে অ্যাসিডের ক্ষরণে ভারসাম্য আসে। তাই অ্যাসিডিটির সমস্যা হলে মুড়ি পানিতে ভিজিয়ে খেতে পারেন। এ ছাড়া ডায়রিয়া, পেপটিক আলসারের মতো বিভিন্ন গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ব্যাধির ক্ষেত্রেও মুড়ি ভীষণ উপকারী।
মুড়ি রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আর মুড়িতে ভিটামিন বি ও প্রচুর পরিমাণে মিনারেল থাকায় রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এর পাশাপাশি হৃদরোগের ঝুঁকি কমায়। এ ছাড়া সোডিয়ামের পরিমাণ কম থাকায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে দারুণ কাজ করে মুড়ি। আর বয়সের ছাপ কমাতেও ভালো কাজ করে মুড়ি। কারণ বয়সের ছাপ নিয়ে দুশ্চিন্তা কমবেশি সবারই থাকে। তাই মুড়িতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকে আল্ট্রাভায়োলেট রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে পারে, যা বয়সের ছাপ কমিয়ে দেয়।
মুড়ি শুধু বয়সের ছাপ নয়; ক্যানসারের ঝুঁকিও কমিয়ে দেয়। মুড়ি খেলে ক্যানসারের ঝুঁকি কমে যায়। কারণ এতে আছে ইনসলিউবল ফাইবার, যা ক্যানসারের কোষকে ধ্বংস করে দেয়। এ ফাইবার অন্ত্র দিয়ে মলের মাধ্যমে বেরিয়ে যায়। তখন শরীরের কিছু ক্ষতিকর কোষকে সঙ্গে নিয়ে বের হওয়ার ফলে কোলন ক্যানসারের সম্ভাবনা কয়েক গুণ কমে যায়।
এছাড়া কোষ্ঠকাঠিন্য দূর করে মুড়ি। কারণ মুড়িতে আছে প্রচুর পরিমাণে ফাইবার। যারা কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, তাদের জন্য মুড়ি খুবই উপকারী। আর মুড়িতে রয়েছে শর্করা, যা প্রতিদিনের কাজে শক্তি জোগান দিতে সাহায্য করে। শুধু তাই নয়, মুড়ি হাড় ও দাঁত ভালো রাখতে সাহায্য করে। মুড়ি চিবিয়ে খেতে হয়। এর ফলে দাঁত ও মাড়ির একটা ব্যায়াম হয়। নিয়মিত মুড়ি খেলে দাঁত ও মাড়ি ভালো থাকে। কারণ মুড়িতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালশিয়াম, যা হাড়কে দৃঢ় ও মজবুত করে তোলে। তাই হাড়ের যত্নে মুড়ি খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন।
- মন্ত্রিপরিষদ সচিব হলেন নাসিমুল গনি
- চাঁপাইনবাবগঞ্জে ৪১ বছর পর জামায়াতের প্রত্যাবর্তন
- প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ সেনাপ্রধানের
- মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাসা, ঠিক হয়নি প্রধানমন্ত্রীর
- পাকিস্তান জিততে নয়, অংশ নিতে এসেছে: খোঁচা হরভজনের
- ৬ মিনিটে ৬ কোটি টাকা তামান্না ভাটিয়ার
- আত্মসম্মান গড়ে তুলুন ৫ সহজ অভ্যাসে
- মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন তামিম
- শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী
- বহুল আলোচিত ‘নোট অব ডিসেন্ট’ আসলে কী?
- তারেকের শপথে আসছেন ভারতের স্পিকার-পররাষ্ট্র সচিব
- ফের ভোট গুনতে নাসীরুদ্দীন পাটওয়ারীর আবেদন
- আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত: ইসি আনোয়ারুল
- ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের দায় ইসিকেই নিতে হবে: জামায়াত
- বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী: ইসি সচিব
- ভোটের সেই অমোচনীয় কালির রহস্য
- ‘জাতীয় পার্টির দূর্গ’ দখলে নিল জামায়াত জোট
- ভোটে জয়ী হয়ে সংসদের পথে সাত নারী
- প্রতিটি কেন্দ্রে জয়ের রেকর্ড গড়লেন বাবর ও হাসনাত
- নির্বাচনে আলোচিত যারা জিতলেন, যারা হারলেন
- কাঁটায় ভরা পথ মাড়িয়ে ক্ষমতার মসনদে বসছেন তারেক রহমান?
- গণভোটে বিশাল ব্যবধানে জিতেছে ‘হ্যাঁ’
- সিল মারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার
- গণতন্ত্রের ট্রেন ইনশাআল্লাহ স্টেশনে পৌঁছাবে: সিইসি
- খুলনায় ভোটকেন্দ্রে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু
- কখন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়?
- জীবনের প্রথম ভোট দিয়ে তামিমের উচ্ছ্বাস
- ভোটের আনন্দে রাতে ঘুমাননি প্রভা
- নাটোরে ছেলের কোলে চড়ে ভোট দিতে এলেন ৭০ বছরের বৃদ্ধ
- কবিতার খাতা ছেড়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিদ্রোহী কবি
- ভোট ও রাজনীতি নিয়ে বিখ্যাতদের মজার কিছু উক্তি
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- সিল মারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার
- নির্বাচনি প্রতীক যেভাবে রাজনৈতিক পরিচয় হলো
- কবিতার খাতা ছেড়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিদ্রোহী কবি
- কখন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়?
- বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী: ইসি সচিব
- নির্বাচনে প্রতীকের ব্যবহার কীভাবে এলো?
- কাঁটায় ভরা পথ মাড়িয়ে ক্ষমতার মসনদে বসছেন তারেক রহমান?
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন তামিম
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন





