ফল নাকি ফলের রস, কোনটা বেশি উপকারী?
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:২৪ ৩ ফেব্রুয়ারি ২০২৩
ফল বেশি পুষ্টিকর নাকি ফলের রস? এ নিয়ে বিতর্কের শেষ নেই। অনেকেই গোটা ফলের চেয়ে জুস বানিয়ে খেতে বেশি পছন্দ করেন। এক বাটি ফল কিংবা এক গ্লাস ফলের রস শুধু পেটই ভর্তি রাখে না, বরং আমাদের সারা দিন চাঙ্গাও রাখে। ফলে প্রচুর পুষ্টি আছে যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো।
অনেকেই মনে করেন ফলের রসেই রয়েছে একটা গোটা ফলের গুণ! কিন্তু আদৌ কি তা সত্যি? উপকারের দিক থেকে কোনটা কম, কোনটা বেশি আসুন জেনে নেওয়া যাক...
গোটা ফল খাওয়ার উপকারিতা
ওজন কমানোর জন্য ফল
শরীরের ওজন কমাতে হলে ডায়েটে অবশ্যই রাখতে হবে ফলমূল ও শাকসবজি। ফলে ক্যালোরি কম এবং ফাইবার উপাদান খুব বেশি। যে কারণে অল্পতেই আমাদের পেট ভরে যায়। বেরি, আপেল, নাশপাতি, আঙুর এবং সাইট্রাস ফলগুলো ওজন কমাতে সবচেয়ে বেশি কার্যকর।
ফলের রসের উপকারিতা ও ক্ষতিকর দিক
ফল খাওয়ার অত্যন্ত সুবিধাজনক উপায় ফলের রস। তবে, ফলের রসে গোটা ফলের তুলনায় ফাইবার অনেকটাই কম থাক। ফল থেকে রস বের করে নিলে ভিটামিন ও পটাসিয়াম নষ্ট হয়ে যায়। তাছাড়া, ফলের রসে পুষ্টি ও অ্যান্টি-অক্সিডেন্ট কম এবং চিনি ও ক্যালোরি অনেক বেশি থাকতে পারে। বিশেষ করে, প্যাকেট জাত ফলের রস একেবারেই ভালো নয়।
ওজন কমানোর জন্য ফলের রস পান করা উচিত?
ফলের রস অত্যন্ত স্বাস্থ্যকর বলেই মনে করা হয়, তবে জুস ওজন কমাতে সহায়তা করে, এ ব্যাপারে এখনও পর্যন্ত কোনও গবেষণা হয়নি। ফলের রস ওজন কমানোর জন্য কার্যকর নাও হতে পারে। গোটা ফল খাওয়ার পরিবর্তে জুস পান করলে শরীরে বেশি ক্যালোরি যেতে পারে। ফলে ওজন কমানো আরও কঠিন হয়ে ওঠে।
গোটা ফল নাকি ফলের রস?
ফল এবং ফলের রস উভয়ই ভালো। তবে, ফলের রসের চেয়ে গোটা ফল খাওয়াই বেশি স্বাস্থ্যকর, এমনটাই মত পুষ্টিবিদদের। গোটা ফল আপনার শরীরে যে উপকার করবে, ফলের রস সেই পরিমাণ উপকার করতে পারবে না। ফলের রসে ফাইবারের পরিমাণ কম থাকে।
আর ফলের রসের উচ্চ গ্লাইসেমিক ইনডেক্সের কারণে তা বেশি দ্রুত শরীরে চলে যায়। তাই পুরো ফল খাওয়াই বেশি ভাল। গোটা ফলের গ্লাইসেমিক ইনডেক্স তার রসের চেয়ে অনেক কম। এ ছাড়া, গোটা ফল খুব সহজেই হজম হয়। এতে থাকে ফ্রুকটোজ, গ্লুকোজ ও লেভ্যুলোজ। বিভিন্ন রোগ প্রতিরোধে ও ওজন কমাতে সাহায্য করে গোটা ফল।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত






