ফেরাউন, নমরুদের মতো ট্রাম্পেরও পতন হবে: খামেনি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৪৪ ৯ জানুয়ারি ২০২৬
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইতিহাসের স্বৈরশাসকদের মতোই শেষ পর্যন্ত তাকেও পতনের মুখ দেখতে হবে।
তেহরানভিত্তিক ফার্সি সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে দেওয়া ভাষণে তিনি অভিযোগ করেন, বিদেশি মদদপুষ্ট শক্তি ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে খামেনি বলেন, “ট্রাম্পের জানা উচিত- ফেরাউন, নমরুদ, রেজা শাহ ও মোহাম্মদ রেজার মতো বিশ্বস্বৈরাচারীরা অহংকারের চূড়ায় থেকেও পতিত হয়েছে। সেও পতিত হবে।”
তিনি স্পষ্ট করে বলেন, অভ্যন্তরীণ অস্থিরতার মুখেও ইসলামি প্রজাতন্ত্র পিছু হটবে না। খামেনির ভাষায়, “ইসলামি প্রজাতন্ত্র শত সহস্র সম্মানিত মানুষের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে। নাশকতাকারীদের সামনে এটি কখনোই মাথা নত করবে না।”
দেশের চলমান বিক্ষোভের প্রসঙ্গে সর্বোচ্চ নেতা বিক্ষোভকারীদের উদ্দেশ্য নিয়েও কড়া মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, এসব বিক্ষোভ ট্রাম্পকে খুশি করার জন্যই করা হচ্ছে।
খামেনি বলেন, “তারা তাকে সন্তুষ্ট করতে চায়। সে যদি দেশ চালাতে জানত, তাহলে আগে নিজের দেশই ঠিকভাবে চালাত।” একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের ভেতরের নানা সমস্যার কথাও উল্লেখ করেন।
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের প্রসঙ্গ টেনে খামেনি বলেন, “মার্কিন প্রেসিডেন্টের হাত এক হাজারের বেশি ইরানির রক্তে রঞ্জিত।” জুন মাসে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার দিকেই তিনি ইঙ্গিত করেন।
ভাষণের শেষাংশে খামেনি তার সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিশেষ করে তরুণদের উদ্দেশে তিনি বলেন, “প্রিয় তরুণেরা, তোমরা প্রস্তুত ও ঐক্যবদ্ধ থাকো। ঐক্যবদ্ধ জাতি যেকোনো শত্রুকে পরাজিত করতে পারে।”
ট্রাম্প প্রশাসনের সঙ্গে তেহরানের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই খামেনির এই কঠোর বক্তব্য এসেছে, যা ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও তীব্র সংঘাতের দিকে ঠেলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এরই মধ্যে দেশটিতে চলমান বিক্ষোভে ৪৫ জন নিহত হয়েছেন এবং ২ হাজার ২০০ জনের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। নিহতদের মধ্যে চার জন নিরাপত্তাকর্মীও রয়েছেন।
বৃহস্পতিবারই পুরো দেশের ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। প্রযুক্তিভিত্তিক সরকারি সেবা, সরকারি সাইট সব বন্ধ হয়ে গেছে। মনিটরএক্স জানিয়েছে, ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী আইআরজিসি ক্ষেপণাস্ত্র নড়াচড়া শুরু করেছে। চলমান আন্দোলনের সঙ্গে এর সম্পর্ক স্পষ্ট নয়।
- অফিসে ব্যক্তিগত আলাপ: কতটা বলবেন, কোথায় থামবেন?
- গোলাপি বলের টেস্টকে ইংল্যান্ডের ‘না’
- কথা বলতে পারছেন না ফারিয়া
- মধ্যপ্রাচ্যে যুদ্ধের রণডঙ্কা, কাতার ঘাঁটি ছাড়ছে মার্কিন সেনারা
- থাইল্যান্ডে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৩২
- বাহরাইনে পোস্টাল ব্যালটের ভিডিও করা উচিত হয়নি: ইসি সচিব
- রোজা শুরু কবে, জানা গেলো সম্ভাব্য তারিখ
- ইরানে বিক্ষোভে ২০০০ জন নিহত: সরকারি কর্মকর্তা
- সন্তানের বিয়েতে যা যা করা উচিত মা-বাবার
- মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমল ৬০ শতাংশ, কমবে দাম
- হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় ওয়েবসাইটে প্রকাশ
- গুগলে যা সার্চ করলেই জেল হবে আপনার!
- সালমান হত্যা: সামিরা-ডনসহ ১১ আসামির সম্পত্তি ক্রোকের আবেদন
- আইসিসির অনুরোধেও অনমনীয় বিসিবি, ভারতে যাবে না বাংলাদেশ
- যুক্তরাষ্ট্রকে আলোচনার প্রস্তাব ইরানের, ট্রাম্প বললেন ‘আগে হামলা’
- বাংলাদেশ থেকে উড়ে বেলুন পড়লো ভারতে, ব্যাপক উত্তেজনা
- সিলেট থেকেই নির্বাচনি প্রচারণা শুরু করবেন তারেক রহমান
- নির্বাচনি প্রচারণা নিয়ে নতুন নির্দেশনা
- হজমের বন্ধু যে ৫ প্রোটিনযুক্ত খাবার
- তাহসান, সালমার বিচ্ছেদের নেপথ্যে কী
- নতুন মার্কিন রাষ্ট্রদূত ঢাকায়
- শচীন-সাঙ্গাকারাকে ছাড়িয়ে কোহলির বিশ্বরেকর্ড
- মোসাব্বিরকে হত্যা ব্যবসার দ্বন্দ্বে: ধারণা ডিবির
- বিকাশের মাধ্যমে করা যাবে কর পরিশোধ
- একই দামে ইন্টারনেটের গতি তিন গুণ বাড়াল বিটিসিএল
- কুয়াশা স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর?
- এআই ও রিলস নিয়ে কড়া মন্তব্য শিল্পার
- বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনে আগ্রহী পাকিস্তান
- নজরে বাংলাদেশ-চীন, পশ্চিমবঙ্গে নৌঘাঁটি বানাচ্ছে ভারত
- তথ্য চুরির দিকে ঝুঁকছে সাইবার হামলাকারীরা
- তথ্য চুরির দিকে ঝুঁকছে সাইবার হামলাকারীরা
- বিকাশের মাধ্যমে করা যাবে কর পরিশোধ
- স্মার্টফোন-ল্যাপটপ মেরামতের আগে যেসব কাজ করতে ভুলবেন না
- শীতে বায়ুদূষণ বেড়ে যায় কেন?
- কুয়াশা পড়লে ঠান্ডা বাড়ে নাকি কমে?
- এবার পাতানো নির্বাচন হবে না: সিইসি
- একই দামে ইন্টারনেটের গতি তিন গুণ বাড়াল বিটিসিএল
- যুক্তরাষ্ট্রকে আলোচনার প্রস্তাব ইরানের, ট্রাম্প বললেন ‘আগে হামলা’
- পাকিস্তান কেন বাংলাদেশসহ বিভিন্ন দেশে যুদ্ধবিমান বিক্রি করছে?
- আয়কর রিটার্নে টাইপিং মিসটেক, সংশোধন হয়েছে: সারজিস
- ভালোবাসা চাইলেন মিমি চক্রবর্তী
- হলফনামায় ১৬ লাখ টাকার হিসাব স্পষ্ট করলেন নাহিদ
- হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় ওয়েবসাইটে প্রকাশ
- ফেরাউন, নমরুদের মতো ট্রাম্পেরও পতন হবে: খামেনি
- রাভিনার সঙ্গে প্রেম, কারিশমার জন্য প্রতারণা অজয়ের
- এআই ও রিলস নিয়ে কড়া মন্তব্য শিল্পার
- বিশ্বকাপ বর্জন নিয়ে বিসিবির ভাবনা জানালেন আসিফ
- রাজধানীতে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ, কারণ জানা গেল
- তামিমকে ‘ভারতের দালাল’ বলায় ক্ষুব্ধ ক্রিকেটাররা
- হজমের বন্ধু যে ৫ প্রোটিনযুক্ত খাবার













