ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিখোঁজ সাংবাদিক সিয়াম
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৪০ ২৩ এপ্রিল ২০২১
‘পৃথিবীটা ভীষণ সুন্দর। আর মানুষও। সবাইকে সালাম। ভালো থাকবেন।’ ফেসবুকে এমন স্ট্যাটাস দেওয়ার তিন ঘণ্টা পর থেকে নিখোঁজ সাংবাদিক সিয়াম সারোয়ার জামিল। এ ঘটনায় তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার।
সিয়াম নেপালের সংবাদমাধ্যম কাঠমাণ্ডু ট্রিবিউন বাংলাদেশ ব্যুরোর জ্যেষ্ঠ প্রতিবেদক এবং যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক। ঢাকা জেলা যুব ইউনিয়নের সাবেক সভাপতিও ছিলেন। এর আগে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে কাজ করতেন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর পশ্চিম নাখালপাড়ার বড় বোনের বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন তিনি। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ আছে।
শুক্রবার বিকালে সিয়ামের পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তেজগাঁও থানার কর্তব্যরত কর্মকর্তা (ডিউটি অফিসার) উপ-পরিদর্শক (এসআই) নাসিরউদ্দীন বলেন, ‘সিয়ামের সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।’
তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মতলুবুর রহমান বলেন, ‘আমি সিয়ামের বাসায় যাচ্ছি। বিষয়টি গুরুত্বসহকারে করে দেখছি।’
এদিন দুপুরে থানায় জিডিতে সিয়ামের স্ত্রী শারমীন সুলতানা উল্লেখ করেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর বনানীর বিটিসিএল কলোনীর বাসা থেকে বের হয়ে পশ্চিম নাখালপাড়া বড় বোনের বাসায় যান সিয়াম। সেখান থেকে সকাল ১০টার দিকে বের হন। এরপর আর বাসায় ফেরেননি তিনি।
সিয়ামের দ্রুত সন্ধান চেয়ে বিবৃতি দিয়েছে ঢাকা জেলা ছাত্র ইউনিয়ন। ইউনিয়নের সভাপতি মনির হোসেন অনিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ রাব্বি রেদোয়ানসহ নেতারা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।
তারা জানান, প্রগতিশীল ছাত্র রাজনীতি শেষ করে সিয়াম দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন। তার নিখোঁজের পেছনে বিশেষ কোনো কারণ আছে কি-না তা খুঁজে বের করার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত

