ঢাকা, ০৪ জুন বৃহস্পতিবার, ২০২৬ || ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
good-food
৫৯১

বাংলাদেশকে টিকা উপহার দিতে চায় চীনা কোম্পানি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০৪ ২২ জানুয়ারি ২০২১  

বাংলাদেশকে ২০ লাখ ডোজ করোনার টিকা উপহার দিয়েছে ভারত। এবার তা দিতে চায় চীনা কোম্পানি আনুই জিফেই। এদেশে ভ্যাকসিন উৎপাদন ও পরীক্ষার প্রস্তাব দিয়েছে তারা।

 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এ নিয়ে আলোচনা করতে শনিবার (২৩ জানুয়ারি) ঢাকা আসছেন আনুই জিফেই’র প্রেসিডেন্ট পু জিয়াং। এসে সরকারের বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলবেন তিনি।

 

বাংলাদেশে টিকা উৎপাদন ও পরীক্ষার জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছে আনুই জিফেই। সরকার অনুমোদন দিলে এখানে তা তৈরি শুরু করবে তারা। একইসঙ্গে এদেশে ভ্যাকসিনের ট্রায়াল দিতে চায় প্রতিষ্ঠানটি।

 

মুজিববর্ষ উপলক্ষে এই টিকা দিতে চায় আনুই জিফেই। এর বড় একটি অংশ দেশের দরিদ্র মানুষকে উপহার দেয়ারও পরিকল্পনা করা হয়েছে।

 

এরই মধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, উজবেকিস্তান, চীন ও ইকুয়েডরে টিকার ট্রায়াল দিয়েছে আনুই জিফেই।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর