বিএনপির মতো জনগণ ভোট বর্জন করেনি: তথ্যমন্ত্রী
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৫৮ ১৩ জুন ২০২৩
বিএনপি ভোট বর্জন করলেও জনগণ ভোট বর্জন করেনি, সেটি খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (১৩ জুন) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলার সময় তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি তাদের ভোটারদের ভোটকেন্দ্রে যেতে নিষেধ করেছে। তাদের দলীয় নেতাকর্মীদের ভোটে অংশগ্রহণ করতে নিষেধ করেছে। কিন্তু দেখা গেছে, তাদের দলীয় নেতাকর্মীরা এ দুটি সিটি নির্বাচনেই প্রার্থী হয়েছে। জনগণ তাদের ডাকে সাড়া দেয়নি, মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছে।
এ থেকে বিএনপির শিক্ষা নেয়া উচিত যে, বিএনপি ভোট বর্জন করলেও জনগণ ভোট বর্জন করে না। ভবিষ্যতেও যদি বিএনপি ভোট বর্জন করে, তাহলে আগামী নির্বাচনে জনগণ ব্যাপকভাবে ভোটে অংশগ্রহণ করবে।
ইসলামী আন্দোলনের প্রার্থীর ওপর হামলাকে অত্যন্ত নগণ্য একটি ঘটনা উল্লেখ করে মন্ত্রী বলেন, সে ঘটনার কোনো প্রভাব ভোটে পড়েনি। তবে যে বা যারাই এটি করুক না কেন, নির্বাচন কমিশন ও প্রশাসন সেটি তদন্ত করছে। যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।
ইসলামী আন্দোলনের ভোট বর্জনের ঘোষণা প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ইসলামী আন্দোলন দ্বিতীয় অবস্থানে থাকলেও দুই সিটি নির্বাচনে তাদের সঙ্গে যারা প্রতিযোগিতা করেছে, তারা প্রায় তিনগুণ বেশি ভোট পেয়েছে। তারা আগেভাগেই বুঝতে পেরেছে আগামী নির্বাচনেও তাদের কোনো পাত্তা নেই। পরাজয়ের গ্লানি থেকে মুক্তি পেতে তারা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে।
বরিশাল ও খুলনা সিটি নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে তিনি বলেন, দেশের সব মিডিয়া বলছে সুষ্ঠু নির্বাচন হয়েছে। সেখানে মির্জা ফখরুল গৎবাঁধা কথা বলছেন। তিনি একই টেপ রেকর্ডার থেকে বের হতে পারছেন না। তাকে নতুন করে আরেকটি টেপ রেকর্ডার দিলে ভালো হয়।
খালেদা জিয়ার কারামুক্তির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া কারামুক্ত হয়নি, তার শাস্তিও মওকুফ হয়নি। প্রধানমন্ত্রীর নিজ এখতিয়ারে তাকে কারাগারের বাইরে অবস্থানের অনুমতি দেয়া হয়েছে। তিনি আদালতের রায়ে দণ্ডিত আসামি। তবে তাকে মুক্তি দেয়ার বিষয়টি আদালতের এখতিয়ার।
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- কাঁচকলার কত গুণ?
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল





