বিশ্বের যে পাঁচ দেশের বিমানবন্দর নেই
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:০০ ২৬ ফেব্রুয়ারি ২০২৩
একটি স্বাধীন দেশের বিমানবন্দর নেই এমনটা শুনতেও কেমন যেন অবাক শোনা যায়। তবে অবাক করার মতো হলেও সত্যি যে এ আধুনিক জমানায় এসেও পৃথিবীর অন্তত পাঁচটি দেশর নিজস্ব কোনো বিমানবন্দর নেই। এই পাঁচটি দেশ নিয়েই জানব আজ। দেশগুলো হলো: ভ্যাটিকান সিটি, মোনাকো, সান মেরিনো, লিচেনস্টাইন ও অ্যান্ডোরা।
দেশগুলোতে বিমানবন্দর না থাকার কারণ হলো, দেশগুলো আকারে একেবারে ছোট। তারপরও কোনো কোনো দেশের ভূ-প্রকৃতির আবার পাহাড়ি। ফলে তাদের সীমানার মধ্যে বিমানবন্দর স্থাপন কঠিন। তবে নিজস্ব বিমানবন্দর না থাকলেও দেশগুলোর একটা অসুবিধা হয় না। দেশগুলো সাধারণত তাদের প্রতিবেশী বড় দেশগুলোর বিমানবন্দর ব্যবহার করে থাকে।
ভ্যাটিকান সিটি
ভ্যাটিকান সিটি পৃথিবীর সবচেয়ে ছোট দেশ। মাত্র দশমিক ৪৪ বর্গকিলোমিটার আয়তনের দেশটিতে জনসংখ্যা মাত্র ৮০০। ফলে স্বাভাবিকভাবেই এখানে উড়োজাহাজ অবতরণ বা উড্ডয়নের জন্য পর্যাপ্ত জায়গা থাকার কথা নয়। এখানে নেই কোনো নদী বা সাগর। এমনকি নেই কোনো অন্য ধরনের কোনো যাতায়াত ব্যবস্থা। দেশটি পায়ে হেঁটেই ভ্রমণ করা সম্ভব। ভ্যাটিকান সিটিতে যাওয়ার জন্য সাধারণত পাশের রোমে অবস্থিত সিয়ামপিনো আর ফিওমিচিনো বিমানবন্দর ব্যবহার করে থাকে সবাই। ভ্যাটিকান সিটির ঠিক বাইরে থেকে থেকে ট্রেনযোগে মাত্র আধা ঘণ্টায় পৌঁছা যায় বিমানবন্দরে।
মোনাকো
ভূমধ্যসাগরের তীরের মোনাকো পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। তিন দিক থেকেই দেশটিকে ঘিরে রেখেছে ফ্রান্স। ২দশমিক ১ বর্গকিলোমিটার আয়তনের দেশটির জনসংখ্যা ৩৮ হাজার ৪০০। পাহাড়ি ভূ-ভাগ সমৃদ্ধ মোনাকো পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্য। দেশটিতে যেতে চাইলে আপনাকে বিমানযোগে যেতে হবে ফ্রান্সের নিসের অবস্থিত কোতে দে জিও বিমানবন্দরে। সেখান থেকে একটি ক্যাব ভাড়া করে কিংবা নৌকাযোগে পৌঁছে যেতে পারবেন মোনাকোয়।
সানমেরিনো
মাত্র ৬১ বর্গকিলোমিটার আয়তনের গোটা সান মেরিনোর সবদিকেই ইতালি। জলপথেও যাওয়ার কোনো উপায় নেই দেশটিতে। ছোট্ট এ দেশটিতে নেই কোনো বিমানবন্দর। পাহাড়ে-সমতলে মিশানো দেশটির রাস্তা-ঘাটের অভাব নেই। এসব রাস্তা ব্যবহার করেই দেশ ও দেশের বাইরে যাতায়াত চলে। দেশটিতে থেকে ইতালির রিমিনি বিমানবন্দর বেশ কাছেই। ফ্লোরেন্স, বলোগনা, ভেনিস আর পিসা বিমানবন্দর ও দূরে নয় সান মেরিনোর সীমান্ত থেকে। দেশটিতে ঘুরতে যাওয়া পর্যটকরা এবং সেখানকার বাসিন্দারা প্রায়ই বিমানবন্দরগুলো ব্যবহার করেন।
লিচেনস্টাইন
১৫৮ বর্গকিলোমিটারের লিচেনস্টাইনের জনসংখ্যা প্রায় ৪০ হাজার। দেশটির বেশিরভাগই পাহাড়ি এলাকা। এমনিতে ছোট্ট দেশ, তারপর পার্বত্য এলাকা তাই লিচেনস্টাইন কোনো বিমানবন্দর তৈরি করতে পারেনি। তবে কাছেই আছে ছোট্ট দুই বিমানবন্দর। একটি সুইজারল্যান্ডের স্যান্ট গ্যালেন-অ্যাল্টেনরাইন এয়ারপোর্ট এবং অপরটি জার্মানির ফ্রেডরিচশ্যাফেন এয়ারপোর্ট। আর সহজে যাওয়া যায় এমন বড় বিমানবন্দর জুরিখ এয়ারপোর্টের দূরত্ব ১২০ কিলোমিটার।
অ্যান্ডোরা
অ্যান্ডোরার আয়তন বাকি চারটি দেশের তুলনায় বেশ বড়ই। ৪৬৮ বর্গকিলোমিটারের দেশটি পর্বতময়। ফ্রান্স আর স্পেনের মাঝখানে অবস্থিত অ্যান্ডোরাকে ঘিরে আছে পিরেনিজ পর্বতমালা। দেশটিতে প্রায় ৩ হাজার মিটার উচ্চতার চূড়াও আছে। সবকিছু মিলিয়ে তাই এই এলাকায় উড়োজাহাজ উড্ডয়ন-অবতরণ মোটেই সহজ নয়। তবে স্পেন এবং ফ্রান্সের বার্সেলোনা, লেরিদা কিংবা জিরোনার মতো শহরগুলো অ্যান্ডোরার মোটামুটি ২০০ কিলোমিটারের মধ্যে।
- ওয়েসলির জায়গায় ব্রাজিল বিশ্বকাপ দলে এডারসন
- সালমানের ভাইরাল পোস্ট প্রসঙ্গে মুখ খুললেন বরুণ
- কত দিন পর পর জিন্স কাচা উচিত? জেনে নিন ভালো রাখার নিয়ম
- বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী
- ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ১২৯
- শুভ-মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুযোগ
- বাজেট উপস্থাপন ১১ জুন
- বিশ্বকাপ খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রে আটক ইরাকের ফুটবলার!
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- এলপিজির দাম কমলো

