ঢাকা, ৩০ জুন মঙ্গলবার, ২০২৬ || ১৭ আষাঢ় ১৪৩৩
good-food
৪২৫

বেল খেলেই মিলবে হাজারো উপকার

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:১৪ ২৫ এপ্রিল ২০২১  

অদ্ভুতভাবে বদলে গিয়েছে আবহাওয়া। আর্দ্রতা কমে এসেছে। শুষ্ক হয়ে গিয়েছে। ঠোঁট ফাঁটছে অসময়েও। জানেন কি এমন সময়ে বেল খেলে এই সমস্যা দূর হবে! কারণ এতে রয়েছে হাজারও উপকারিতা। সেই প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ শাস্ত্রে পোক্ত জায়গা করে করে নিয়েছে বেল। তাই এ খেয়ে থাকুন সুস্থ। তাহলে জেনে নিন বেলের উপকারিতা-


১) কোষ্ঠকাঠিন্য কমাতে
সবাই জানেন, বেল পেট পরিস্কার করে। এ কথা বৈজ্ঞানিকভাবেও সত্য। নিয়মিত টানা ৩ মাস যদি তা খান তাহলে সহজেই মুক্তি পেতে পারেন এ সমস্যা থেকে।


২) আলসারের ওষুধ
পাকা বেলের শাঁসে সেই ফাইবার আছে যা আলসার উপশমে খুবই কার্যকরী। সপ্তাহে তিনদিন খান বেলের শরবত। এছাড়া এর পাতা সারারাত পানিতে ভিজিয়ে রেখে পরের দিন খেলেও অনেকংশে কমে আলসার।


৩) ডায়াবেটিস কমায়
পাকা বেলে আছে মেথানল নামের উপাদান যা ব্লাড সুগার কমাতে অনবদ্য কাজ করে। তবে শরবত করে নয় খেতে হবে এমনি।


৪) আর্থ্রারাইটিস কমাতে
ব্যথা ছাড়া এখন খুব কম মানুষই আছেন। নিয়মিত বেল খেলেই মুক্তি পাবেন আর্থ্রারাইটিস-এর সমস্যা থেকে।


৫) এনার্জি বাড়ায়
এনার্জি বাড়াতে বেলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ১০০ গ্রাম বেল ১৪০ ক্যালোরি এনার্জি দেয়। এছাড়া মেটাবলিক স্পিড বাড়ায়।


৬) ব্লাড প্রেসার কমায়
ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখতে বেলের জুড়ি মেলা ভার।


৭) ক্যানসারেও খুব উপকারি
বেলে রয়েছে অ্যান্টি প্রলেফিরেটিভ ও অ্যান্টি মুটাজেন উপাদান। যা মারণঘাতি ক্যানসার নিরাময়ে সহায়তা করে।

গুড ফুড বিভাগের পাঠকপ্রিয় খবর