ব্লুবেরি না কালোজাম, কোনটি বেশি উপকারী?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৫১ ২৩ মে ২০২৫
গরমের চিরপরিচিত ফল— আম, জাম, কাঁঠাল, লিচু। সম্প্রতি সামাজিক মাধ্যমে গুণাগুণ নিয়ে চর্চার বদৌলতে এমন অনেক ফলই জনপ্রিয় হয়ে উঠছে, যা নিয়ে আগে বিশেষ কোনো উৎসাহ ছিল না কারও। ব্লুবেরি, র্যাস্পবেরি, ব্ল্যাকবেরির মতো ফল এখন জায়গা করে নিচ্ছে প্রতিদিনের খাদ্যতালিকায়। এর কারণও রয়েছে। যেমন ব্লুবেরি।
অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন, খনিজে ভরপুর ফলটির এতটাই পুষ্টিগুণ যে, অনেকেই খানিক দাম বেশি হলেও কিনছেন। কিন্তু প্রশ্ন হলো— এই ব্লুবেরি যা এতদিন বিদেশেই বেশি খাওয়ার চল ছিল, তা কি পুষ্টিগুণে এ দেশের চিরপরিচিত ফলকে টেক্কা দিতে পারে? ব্লুবেরি কি পুষ্টিগুণে হারাতে পারবে গ্রীষ্মের ফল কালোজামকে?
পুষ্টিবিদ অনন্যা ভৌমিক জানাচ্ছেন, এই দুই ফলের কোনোটিরই পুষ্টিগুণ কম নয়। ১০০ গ্রাম কালোজামে ক্যালোরির পরিমাণ ৬০ কিলোক্যালোরি। এতে কার্বোহাইড্রেটের পরিমাণ ১৪ গ্রাম, চিনি রয়েছে ৯ গ্রাম, ফাইবার ০.৬ গ্রাম-১ গ্রাম, প্রোটিন ০.৭ গ্রাম, ভিটামিন সি ১৮ মিলিগ্রাম। এ ছাড়া রয়েছে ক্যালশিয়াম, আয়রন ও পটাশিয়াম।
অন্যদিকে ১০০ গ্রাম ব্লুবেরিতে ক্যালোরির পরিমাণ ৫৭ কিলোক্যালোরি। এতে কার্বোহাইড্রেট ১৪.৫ গ্রাম, শর্করা ১০ গ্রাম, ফাইবার ২.৪ গ্রাম রয়েছে। এ ছাড়া রয়েছে ভিটামিন সি, কে, ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম।
পুষ্টিগুণের বিচারে দুই ফলে খুব বেশি তফাত নেই। তা হলে বেছে নেবেন কোনটি? পুষ্টিবিদ অনন্যা বলেন, উপকারিতার বিচারে একেক ফলের গুণ একেক রকম। ডায়াবেটিস থাকলে, অ্যানিমিয়া হলে কিন্তু ব্লুবেরির চেয়ে কালোজামই বেশি ভালো কাজ করবে।
আবার যদি ত্বকের জেল্লা চান, শরীর ভালো রাখতে চান, তা হলে এগিয়ে থাকবে ব্লুবেরি। এই ফলে থাকা অ্যান্থোসায়ানিন নামে অ্যান্টি-অক্সিডেন্টই এর গুণের অন্যতম কারণ। শুধু ত্বক ভালো রাখা নয়, রোগপ্রতিরোধেও সাহায্য করে ব্লুবেরি।
পুষ্টিবিদ শম্পা চক্রবর্তী বলন, রোগপ্রতিরোধের ক্ষমতা কালোজামেরও কিছু কম নেই। এতে কিন্তু যথেষ্ট পরিমাণে ভিটামিন সি রয়েছে। তা ছাড়া ডায়াবেটিস থাকলে জামের কোনো বিকল্প হয় না। নির্দ্বিধায় এই ফলটি খেতে পারেন ডায়াবেটিস রোগীরা। কালোজামে থাকা আয়রণ রক্তল্পতার সমস্যা দূর করতেও সহায়ক।
ব্লুবেরির উপকারিতাও অবশ্য কম কিছু নয়। হার্ট থেকে কিডনি ভালো রাখতে সাহায্য করে ফলটি। ব্লুবেরিতে ক্যালোরির পরিমাণ কম, অথচ ফলটি ফাইবারে পরিপূর্ণ। এই জাতীয় ফল খেলে চট করে পেট ভরে যায়, অথচ ক্যালোরি সেভাবে শরীরে যায় না, যা ওজন কমানোর জন্য জরুরি। এ ছাড়া ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে, হজম ক্ষমতা বৃদ্ধিতে বিশেষভাবে সহায়ক ।
শরীর ভালো রাখার জন্য, ত্বক, চুলের ঔজ্জ্বল্য ধরে রাখতে অ্যান্টি-অক্সিডেন্ট খুবই জরুরি। ফাইবার, অ্যান্ট-অক্সিডেন্টস হার্টের স্বাস্থ্যের জন্য খুব ভালো। এতে থাকা অ্যান্থোসায়ানিন রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, যা পরোক্ষে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়।
এদিকে পুষ্টিবিদরা বলছেন, দুই ফলের গুণাগুণ দুই রকম। ডায়াবেটিস থাকলে তিনি কালোজাম বেছে নিতে পারেন। আবার অ্যানিমিয়ার সমস্যাতেও কালোজাম ভালো। অন্যদিকে হার্ট ও কিডনি ভালো রাখতে, ত্বকের জেল্লা বজায় রাখতে এবং তারুণ্য ধরে রাখতে ব্লুবেরির জুরি মেলা ভার।
এখন প্রশ্ন হচ্ছে—দুটি ফলের মধ্যে কোনটি খাবেন, তা বিবেচ্য যিনি খাচ্ছেন তার প্রয়োজন, রুচি এবং পছন্দের ওপর নির্ভর করছে। টাটকা ব্লুবেরি চট করে হাতের কাছে পাওয়া যায় না। সে ক্ষেত্রে কালোজাম বেছে নেওয়া যায় অনায়াসেই।
- শুভ-মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুযোগ
- বাজেট উপস্থাপন ১১ জুন
- বিশ্বকাপ খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রে আটক ইরাকের ফুটবলার!
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- এলপিজির দাম কমলো
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?




