বড় ভাই হারলেও জিতেছেন ছোট ভাই
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৪৫ ১৭ জানুয়ারি ২০২২
নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর হ্যাটট্রিক জয়ের মধ্য দিয়ে শেষ হল বহুল আলোচিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন। ১৯২টি কেন্দ্রের ভোট গণনা শেষে বেসরকারি ফল অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারের (৯২,১৭১) থেকে প্রায় দ্বিগুণ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন আইভী (১,৬১,২৭৩)।
অবশ্য এটা এখন পুরনো খবর! তবে নতুন খবর হচ্ছে- মেয়র পদে বড় ভাই তৈমূর আলম খন্দকার জিততে না পারলেও টানা দ্বিতীয়বারের মতো কাউন্সিলর পদে জয়ী হলেন ছোট ভাই মাকসুদুল আলম খন্দকার ওরফে করোনা যোদ্ধা খোরশেদ।
দেশে করোনাভাইরাসের মহামারির শুরুর দিকে মানুষের মাঝে ব্যাপক আতঙ্ক বিরাজ করছিল। এমনকি নিজ নিজ বাবা-মা কিংবা অন্য আত্মীয়-স্বজনের করোনা শনাক্ত হলে তাঁর ধারে-কাছে যেতেও ভয় পেত মানুষ। শুধু তাই নয়, আপনজনের লাশ হাসপাতালে বা বাড়িতে রেখেও পালিয়ে যাওয়ার খবরও চাউর হয় গণমাধ্যমে।
সেই ভয়াবহ পরিস্থিতিতে মৃতদেহ দাফন কিংবা সৎকারসহ করোনাগ্রস্ত মানুষের সেবা দিতে একটি টিম গঠন করেন নাসিক ১৩ নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। দিন কিংবা রাত, ঝড় কিংবা বৃষ্টি- কোনও কিছুকেই পরোয়া না করে মানুষের ডাকে সাড়া দিয়েছেন খোরশেদ কাউন্সিলর ও তাঁর টিমের সদস্যরা।
এমনকি সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় এসে চিকিৎসা নিয়ে সুস্থ হন কাউন্সিলর খোরশেদ। তারপরও টিম খোরশেদের অভিযান থেমে থাকেনি। তাদের এই মহৎ ও দুঃসাহসী উদ্যোগ শুধু নারায়ণগঞ্জ নয়, গোটা দেশে প্রশংসিত হয়।
রীতিমত হিরো বনে যাওয়া খোরশেদ আলম জয়ী হন আবারও। রোববার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত নাসিক নির্বাচনে আলোচিত সেই খোরশেদ পুনঃরায় কাউন্সিলর পদে নির্বাচিত হন।
এদিন ১২ হাজার ৭৭০ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়ে দিয়েছেন তিনি। সদ্য সমাপ্ত নির্বাচনে তিনি ঠেলাগাড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ৭৯২ ভোট। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ ফয়েজ উল্লাহ ফয়েজ রেডিও প্রতীকে পেয়েছেন মাত্র ১ হাজার ২২ ভোট।
সেইসঙ্গে নাসিক ১৩ নম্বর ওয়ার্ড থেকে এ নিয়ে টানা দ্বিতীয়বার কাউন্সিলর নির্বাচিত হলেন মেয়র পদে পরাজিত প্রার্থী তৈমূর আলম খন্দকারের ছোট ভাই মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ
- ভারী বর্ষণ ও পাহাড়ধসে ৪ জেলায় ৩০ জনের মৃত্যু
- মেঘালয়-আসাম থেকে নামছে ঢল, সিলেটে বন্যার শঙ্কা
- স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্র নীতিমালায় বড় পরিবর্তন
- ২৫৬ ঘণ্টায় ১৩১ কারিগর বানিয়েছেন আমিরের বিয়ের আংটি
- মেসি কে, সেটা সবাই জানে: ইয়ামাল
- প্রধানমন্ত্রী তারেক রহমান আমার বন্ধু না: মীর শাহে আলম
- বিশ্বকাপে প্রিয় দল হারলে নিজেকে সামলাবেন যেভাবে
- ফের মিশর মাতাবেন শাকিরা
- মিশরের গোল বাতিল ও ভিএআর বিতর্কে যে যা বলছেন
- ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হচ্ছেন আসাদ
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত ৮ শিশু, জীবিত উদ্ধার ১৩
- নতুন গাড়ি ও ভবন নির্মাণে নিষেধাজ্ঞা
- ভারী বৃষ্টিতে বাড়বে নদ-নদীর পানি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে: প্রবাসীকল্যাণমন্ত্রী
- লেবু-পানির যেসব উপকারিতা জানলে অবাক হবেন?
- মুক্তির আগেই আইনি জটিলতায় ‘কুইন টু’
- ফ্যাটি লিভারের সমস্যা কমাতে যেভাবে খাবেন আদা
- অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন
- গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ, ৭ জনের মৃত্যুদণ্ড
- কেয়া পায়েলের রহস্যময় প্রশ্ন নিয়ে আলোচনা তুঙ্গে
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- মেঘালয়-আসাম থেকে নামছে ঢল, সিলেটে বন্যার শঙ্কা
- ৬ বিশ্বকাপ খেলেও ট্রফি ছোঁয়া হলো না রোনালদোর
- লেবু-পানির যেসব উপকারিতা জানলে অবাক হবেন?
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- মুক্তির আগেই আইনি জটিলতায় ‘কুইন টু’
- ফের মিশর মাতাবেন শাকিরা
- ২৫৬ ঘণ্টায় ১৩১ কারিগর বানিয়েছেন আমিরের বিয়ের আংটি
- প্রধানমন্ত্রী তারেককে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজ সালমানের
- ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হচ্ছেন আসাদ
- মিশরের গোল বাতিল ও ভিএআর বিতর্কে যে যা বলছেন
- মেসি কে, সেটা সবাই জানে: ইয়ামাল
- রাজপাল যাদবের ৩ মাস জেল



