ভরা পেটে এলাচ খেলে এত উপকার
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৫০ ২৬ জুন ২০২৫
গরম মসলা হিসেবে পরিচিত অনেক মসলাই কেবল তরকারির সঙ্গে নয়, এমনিতেও খাওয়া ভালো। এই যেমন ধরুন, ভরা পেটে এলাচ খেলে যে এত উপকার, কে জানত! জেনে নেয়া যাক, ভরা পেটে এলাচ খাওয়ার ১০ উপকার।
১. মুখের দুর্গন্ধ দূর করে
মুখের দুর্গন্ধ একটা বিব্রতকর সমস্যা। অনেকেই মুখের দুর্গন্ধজনিত সমস্যায় পড়ে থাকেন। ভালোভাবে মুখ পরিস্কার করার পরও কারও কারও মুখে থেকে যায় দুর্গন্ধ। একটি এলাচ নিয়ে চিবোতে থাকুন, দেখবেন একেবারে দূর হয়ে গিয়েছে দুর্গন্ধ। এই গুণের জন্য এলাচিকে প্রাকৃতিক সুগন্ধিও বলা হয়।
২. অ্যাসিডিটির দাওয়াই
অ্যাসিডিটি দূর করতে অনেক সময় একটি এলাচই যথেষ্ট। খানিকক্ষণ মুখে রেখে চিবোলে অস্বস্তি অনেকটাই কমে যায়। কারণ, এটি পরিপাকতন্ত্রের অ্যাসিডকে নিয়ন্ত্রণে রাখে।
৩. হজমের সমস্যা প্রতিরোধ করে
এটি পরিপাকপ্রক্রিয়াকে সক্রিয় রাখে ও হজমে সাহায্য করে। পেটের যেকোনো সমস্যা, যেমন বদহজম নিরাময়ে সহায়তা করে। এক কাপ গরম জলে একটি এলাচ থেঁতো করে পান করুন। দেখবেন হজমের সমস্যা সমাধান হয়ে গেছে।
৪. শ্বাসকষ্টে উপকার
মধু, লেবুর রস ও গরম জলের সঙ্গে একটা এলাচি মিশিয়ে পান করলে শ্বাসকষ্ট দূর হবে। যাঁরা হুপিং কাশি ও ফুসফুস সংক্রমণের মতো সমস্যায় ভুগে থাকেন, তাঁদের জন্য এলাচ খুবই উপকারী।
৫. হাঁপানি ও হৃদ্রোগ প্রতিরোধে
এলাচি হৃৎস্পন্দন স্বাভাবিক রাখে, ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এ ছাড়া এলাচি রক্তসঞ্চালনেও সহায়ক। পুষ্টিবিদদের মতে, এলাচের গুঁড়ার সঙ্গে মধু মিশিয়ে খেলে হৃদ্রোগে উপকার পাওয়া যায়।
৬. মানসিক চাপ, অস্থিরতা কমায়
এলাচি মানসিক চাপ ও অস্থিরতা কমায়। যাঁদের ভয়জনিত সমস্যা আছে, ভিড়ের ভেতর হাঁসফাঁস, অন্ধকারে সমস্যা, উচ্চ শব্দে সমস্যা, উত্তেজনা সহ্য হয় না, তাঁরাও উপকার পাবেন।
৭. ভালো ঘুমের জন্য
রাতে ঘুমানোর আগে মুখে দুটি এলাচ রাখুন, ভালো করে চিবিয়ে তারপর হালকা গরম পানি পান করুন। ভালো ঘুম হবে।
৮. ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে
এলাচ পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ফাইবার, ক্যালসিয়াম ইত্যাদি প্রচুর পরিমাণে পাওয়া যায়, যা ওজন কমিয়ে স্থূলতা নিয়ন্ত্রণে সাহায্য করে। এ জন্য প্রতি রাতে একটি বা দুটি এলাচ চিবিয়ে তারপর গরম পানি দিয়ে গিলে ফেলুন।
৯. ত্বক ও চুলের জন্যও উপকারী
যারা ব্রণ বা ত্বক–সংক্রান্ত অন্য কোনো সমস্যায় ভুগছেন, তাঁদের জন্যও এলাচ খাওয়া উপকারী। এ ছাড়া শুষ্ক ও ঝরে পড়া চুলের সমস্যাও এলাচি খেলে উপকার পাওয়া যায়। রাতে হালকা গরম পানির সঙ্গে এলাচি খেলে ত্বক–সংক্রান্ত অনেক সমস্যাতেই সমাধান মেলে।
১০. ক্যানসার প্রতিরোধ
এলাচের পানি ও তেল বহু শতাব্দী ধরে আয়ুর্বেদ চিকিৎসায় বহু রোগ নিরাময়ের জন্য ব্যবহৃত হয়ে আসছে। এলাচের মধ্যে অ্যান্টি–অক্সিডেন্ট রয়েছে, যা শরীর থেকে ফ্রি র্যাডিক্যাল দূর করতে সাহায্য করে। সে কারণেই এলাচ ক্যানসার প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞেরা।
- শুভ-মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুযোগ
- বাজেট উপস্থাপন ১১ জুন
- বিশ্বকাপ খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রে আটক ইরাকের ফুটবলার!
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- এলপিজির দাম কমলো
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?




