ভারত থেকে শেখ হাসিনার স্টেটমেন্ট স্বস্তির নয়: পররাষ্ট্র উপদেষ্টা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৩:৪৪ ১৫ আগস্ট ২০২৪
ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো স্টেটমেন্ট সরকারের জন্য স্বস্তিদায়ক নয় বলে দেশটির হাইকমিশনারকে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার দিনভর বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সন্ধ্যায় এক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা এ কথা জানান।
তৌহিদ হোসেন বলেন, ‘ভারত থেকে শেখ হাসিনার স্টেটমেন্ট অন্তর্বর্তী সরকারের জন্য স্বস্তির নয়, তা দেশটির হাইকমিশনারকে জানানো হয়েছে। এটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য অন্তরায়।’
গত ৫ আগস্ট ছাত্র জনতা গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মাধ্যমে তার সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন।
এর মধ্যে মঙ্গলবার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তাঁর একটি খোলা চিঠি প্রকাশ করা হয়। পদত্যাগ এবং দেশ ছাড়ার পর এটিই ছিল তার প্রথম বক্তব্য। খোলা চিঠিতে জুলাই ও আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনে নিহত ও নাশকতার ঘটনার বিচার চান সাবেক প্রধানমন্ত্রী।
ভারতের হাইকমিশনারের সীমান্ত হত্যা নিয়েও কথা হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘আমরা চাইলে অবশ্যই বন্ধ করতে পারি। আমি তাকে (হাইকমিশনার) বলেছি, আমি যখন মুক্ত মানুষ ছিলাম এটা নিয়ে প্রচুর লিখেছি। আমার বিশ্বাস, আমরা চাইলে এটা বন্ধ করতে পারি।’
তিস্তার পানি বণ্টন নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তিস্তার কথা বলেছি, পানি কম আছে আমি জানি। একদেশের জন্য যেটুকু প্রয়োজন সেটুকুও নেই। কিন্তু আছে তো! দেখা যাচ্ছে, দুপাশে ক্যানেল যাচ্ছে এবং ইরিগেশন হচ্ছে। আর মাঝে বাংলাদেশ শুকনো। আমি বলেছি, ১০০ কিউসেক পানিও যদি থাকে এর মধ্যে ৩০ কিউসেক কি আমাদের দিতে পারেন না। প্রকল্প নিয়ে কোনো কথা হয়নি।’
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক তুলে ধরে তিনি বলেন, ‘চীন খুব সেট কথা বলে। আমিও জানিয়েছি, তাদের যে কনসার্ন আছে সেটা নিয়ে বাংলাদেশ সব সময় সমর্থন দিয়েছে, এখনও একই অবস্থানে আছে। চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে সরকার কে থাকল, না থাকল এটা বিষয় নয়। কারণ চীনের সাথে বাংলাদেশের মানুষের সুসম্পর্ক আছে। আমি বলেছি, অর্থনৈতিক টানাপড়েন চলছে আমরা আশা করি চীন আমাদের সহায়তা করবে।’
তৌহিদ হোসেন জানান, সকল রাষ্ট্রদূতদের জানানো হয়েছে কেনো এই সরকার এসেছে। তবে রোডম্যাপ এখনো জানা নেই। রাষ্ট্রীয় কাঠামোতে পরিবর্তনে কাজ করছে সরকার। এই সরকারের কারোই রাজনৈতিক অভিলাষ নাই।
- ১০ বছরে ‘গল্পকথা’য় পরিণত হবে ক্যান্সার-অ্যালঝাইমার্স!
- হাঁসের মাংসের উপকারিতা কত?
- শীতে নিউমোনিয়ার ঝুঁকি এড়াতে যেসব টিকা নেবেন?
- গণঅভ্যুত্থানের মীরজাফর হাসনাত-সারজিস: রাশেদ
- হাসিনাকে ফেরত দিতে দুই শর্ত ভারতের
- রসগোল্লা ভেবে মুখে দেওয়ার পর বোমা বিস্ফোরণ, নিহত ১
- মচমচে ফুলকপির বড়া বানানোর রেসিপি
- সেদ্ধ নাকি ডিম ভাজি: কোনটি বেশি উপকারী?
- ওজন কমাতে নাস্তায় রাখবেন যেসব পুষ্টি উপাদান
- শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি যেভাবে দেখছে দিল্লি
- নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা বেশি
- হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁই ছুঁই
- ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার: পুরস্কৃত হলেন যারা
- গবেষণা
রক্তের চেয়ে ত্বকের গন্ধেই বেশি আকৃষ্ট হয় মশা - আইপিএল নিলামে মোস্তাফিজসহ নাম লেখালেন যেসব বাংলাদেশি ক্রিকেটার
- এক বাড়িতেই ৩০০ বছরের ইতিহাস
- ধর্ষণে ১১ বছরের ছাত্রী অন্তঃসত্ত্বা, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড
- বাংলাদেশে ফিরতে পাসপোর্ট আবেদন: হাসিনার ‘গেম প্ল্যান’ কী?
- খাদ্য ও স্বাস্থ্যসেবার খরচ কমাতে বাধ্য হচ্ছেন পোশাক শ্রমিকরা
- বিশ্বজুড়ে বাড়ছে অদ্ভুত জুতার ‘কদর’
- অন্যের আচরণ ‘ব্যক্তিগতভাবে’ নেবেন না, জেনে নিন ৮ কারণ
- হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: জয়সওয়াল
- ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে এআই শিক্ষা: শিক্ষামন্ত্রী
- ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
- অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- হাসিনাকে ফেরাতে এক্সট্রাডিশন চুক্তির আওতায় ভারতকে অনুরোধ
- গেম খেলে মানুষকেও টেক্কা দিচ্ছে এসব প্রাণী!
- অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় কোন কোন খাবার খেলে ভালো?
- চলতি মাসে কপাল খুলবে ৪ রাশির
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার: পুরস্কৃত হলেন যারা
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- দিনে কত কাপ চা পান করা উচিত
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- চলতি মাসে কপাল খুলবে ৪ রাশির
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- গেম খেলে মানুষকেও টেক্কা দিচ্ছে এসব প্রাণী!
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় কোন কোন খাবার খেলে ভালো?
- অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
- অন্যের আচরণ ‘ব্যক্তিগতভাবে’ নেবেন না, জেনে নিন ৮ কারণ
- এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
- বাংলাদেশে ফিরতে পাসপোর্ট আবেদন: হাসিনার ‘গেম প্ল্যান’ কী?
- রেনেসাঁ মানব মাইকেল এঞ্জেলো
- টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনা নিহত
- চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট পুনরুদ্ধারের সময় এসেছে: বিজেপি এমপি
- নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা বেশি
- হাসিনাকে ফেরাতে এক্সট্রাডিশন চুক্তির আওতায় ভারতকে অনুরোধ
- ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে এআই শিক্ষা: শিক্ষামন্ত্রী











