মঙ্গলে যাত্রার সময় অর্ধেকে নেমে আসবে
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:২৬ ১১ জুলাই ২০২৩
পরিচালক ক্রিস্টোফার নোলানের সায়েন্স ফিকশন ‘ইন্টারস্টেলার’ দেখেননি, এমন সিনেমাপ্রেমী সম্ভবত কমই আছেন। আর ওই ‘আন্তঃনাক্ষত্রিক মহাকাশ ভ্রমণকেই’ বাস্তব রূপ দিতে চায় যুক্তরাজ্যের স্পেস প্রোপালশন কোম্পানি পালসার ফিউশন।
মহাকাশে পারমাণবিক ফিউশননির্ভর প্রপালশন সিস্টেম বানানো প্রথম কোম্পানি হওয়ার লক্ষ্যে এরইমধ্যে ইংল্যান্ডে বড় এক নিউক্লিয়ার ফিউশন চেম্বার তৈরির কাজ শুরু করেছে কোম্পানিটি।
মহাকাশ অভিযান সেক্টরে নিউক্লিয়ার ফিউশন প্রোপালশন প্রযুক্তি ‘সোনার ডিম পাড়া হাঁস’ হিসেবে বিবেচিত। এটি করা সম্ভব হলে মঙ্গল গ্রহে ভ্রমণের সময় অর্ধেকে নামিয়ে আনা সম্ভব হবে। আর ‘শনির চাঁদ’ নামে পরিচিত ‘টাইটান’ উপগ্রহে পৌঁছাতেও ১০ বছরের বদলে সময় লাগবে কেবল দুই বছর। এটি সায়েন্স ফিকশনের মতো শোনালেও সাম্প্রতিক সাক্ষাৎকারে পালসার সিইও রিচার্ড ডিনান মনে করেন, এই ফিউশন প্রোপালশন ব্যবস্থা ‘অনিবার্য’।
“মানবতা এই ফিউশনের বাস্তবায়ন ঘটাতে পারবে কি না, তা নিজেরাই নিজেদের জিজ্ঞেস করতে হবে।” – প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চকে বলেন তিনি।
“আমরা সেটা ঘটাতে না পারলে এর পুরোটাই নিরর্থক। আর যদি পারি – এবং আমরা পারব, তবে ফিউশন প্রোপালশন অনিবার্য। মহাকাশে মানব বিবর্তনের কথা চিন্তা করলে এটা ঠেকানোর উপায় নেই। এটা ঘটতে যাচ্ছে, কারণ এর প্রয়োগ অপ্রতিরোধ্য।”
নিজেদের ১১ বছরের ইতিহাসে যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ারভিত্তিক এই কোম্পানির মূল মনযোগ ছিল ফিউশন গবেষণা নিয়ে। সম্প্রতি গবেষণার খরচ যোগার করার জন্য আর্থিক আয়ের লক্ষ্যে বিভিন্ন পণ্যও তৈরি করতে শুরু করেছে পালসার। এর মধ্যে রয়েছে মহাকাশযানের জন্য ‘হল-ইফেক্ট বৈদ্যুতিক থ্রাস্টার’ ও দ্বিতীয় পর্যায়ের হাইব্রিড রকেট ইঞ্জিন।
নিউক্লিয়ার ফিশনভিত্তিক প্রোপালশন সিস্টেম তৈরির জন্য ২০২২ সালে গবেষণা সংস্থা ‘নিউক্লিয়ার অ্যাডভানসড ম্যানুফ্যাকচারিং রিসার্চ সেন্টার’ ও কেমব্রিজ ইউনিভার্সিটির পাশাপাশি যুক্তরাজ্যের মহাকাশ সংস্থার কাছ থেকে আর্থিক অনুদান পায় কোম্পানিটি।
পালসারের বেলায় ফিউশন প্রোপালশন ব্যবস্থার সঙ্গে দূরবর্তী মহাকাশ অভিযানের ভবিষ্যৎ জড়িত। স্পেস প্রোপালশনে ফিউশন ব্যবস্থা তৈরি, অনেকের মতেই, পৃথিবীতে বিদ্যুৎ উৎপাদনের চেয়ে অনেক সরল। মহাকাশের আবহাওয়া খুব শীতল হওয়ার পাশাপাশি এর প্রায় নিখুঁত শূন্যতা ফিউশন বান্ধব হওয়াকে এর কারণ হিসেবে প্রতিবেদনে লিখেছে টেকক্রাঞ্চ।
এই বিক্রিয়ায় উৎপাদিত শক্তির ঘনত্ব মহাকাশযানকে অসম্ভব দ্রুতগতি দেবে। আর বিদ্যমান প্রপালসিভ সিস্টেমের তুলনায় জ্বালানির একটা ভগ্নাংশ লাগবে কেবল। এমন ব্যবস্থা তৈরি খরচসাপেক্ষ হলেও ডিনান বলেন, ‘মহাকাশ ভ্রমণে গতির বিষয়টি বিবেচনায় নিলে এই খরচ যুক্তিযুক্ত’।
“মহাকাশ ভ্রমণে আপনার নির্দিষ্ট সংখ্যক দিন বাঁচিয়ে দিতে পারলে সেটার জন্য আমি অর্থ চাইতেই পারি।” --বলেন তিনি।এই প্রযুক্তির একটি সুবিধা হলো, এখনও কেউ একে একটি সিস্টেমে ফেলে পরীক্ষা না করলেও এর পেছনে থাকা বিজ্ঞান নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। বিদ্যুৎ চৌম্বকীয় ক্ষেত্রের ভেতর অতি গরম প্লাজমা আটকে রেখে করা এই ফিউশন ব্যবস্থা অনেকটা সূর্যের মতোই কাজ করে।
এই কাজে বড় চ্যালেঞ্জ একটিই- সেটা হচ্ছে অসম্ভব গরম এই প্লাজমা একটি চেম্বারে ধারণ করে রাখা। আর এতেই নজর দিচ্ছে পালসার। আট মিটারের একটি ফিউশন চেম্বারে প্লাজমাকে অতি-উচ্চ তাপমাত্রায় এনে ইন্টারস্টেলার ভ্রমণের প্রয়োজনীয় গতি উৎপাদন করতে চাইছে কোম্পানিটি।
“সমস্যা হলো অতি উত্তপ্ত এই প্লাজমাকে কীভাবে একটি বিদ্যুৎ চৌম্বকীয় ক্ষেত্রে আটকে রাখা যায়।” --এক বিবৃতিতে ব্যাখ্যা করেন পালসারের আর্থিক প্রধান জেমস ল্যাম্বার্ট। “প্লাজমা অনেকটা আবহাওয়ার মতো, যেখানে প্রচলিত ব্যবস্থায় কোনো কিছু অনুমান করা কঠিন।”
ইংল্যান্ডের ব্লেচলি শহরে এরইমধ্যে এই রিঅ্যাকশন চেম্বার তৈরির কাজ শুরু করেছে কোম্পানিটি। পাশাপাশি, সুপারকম্পিউটার সিমুলেশন ব্যবহার করে বিদ্যুৎ চৌম্বকীয় ক্ষেত্রে প্লাজমার আচরণ পর্যবেক্ষণের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিভিত্তিক স্যাটেলাইট কোম্পানি ‘প্রিন্সটন স্যাটেলাইট সিস্টেম’-এর সঙ্গেও জোট বেঁধেছে কোম্পানিটি।
রকেট ইঞ্জিন থেকে নির্গত হওয়ার সময় প্লাজমা কেমন আচরণ করে, সেটিও পরীক্ষা করবে কোম্পানি দুটি। আর এই ডেটা পালসারের রকেট ইঞ্জিন নকশার বেলায় সহায়ক হবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে টেকক্রাঞ্চ। এর পরবর্তী ধাপ হতে পারে কক্ষপথে পরীক্ষা চালানো, যেখানে প্রথমবারের মতো মহাকাশে নিউক্লিয়ার ফিউশন চালিত প্রোপালশন সিস্টেম ব্যবহারের প্রচেষ্টা চালাবে কোম্পানিটি।
“আমাদের জীবনদ্দশায় সৌরজগৎ থেকে বের হওয়ার কোনো বিকল্প প্রযুক্তি আছে কি না, তা আমরা এখনও জানি না।” --বলেন ডিনান।
- মহাসড়কেই শেষ পরিবারের সব স্বপ্ন, পাশাপাশি ৪ কবর
- স্বামীরা আসলে কী চায়? সম্পর্ক ভালো রাখতে জানুন ৫ বিষয়
- বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল ইতালি
- ৩০ হাজার টন তেল নিয়ে জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে
- নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন বালেন্দ্র
- ঈদের ছুটি কাটিয়ে ঢাকামুখী মানুষ, ট্রেন-বাসে স্টেশনে উপচেপড়া ভিড়
- হলিউডে হবে না অস্কার আয়োজন
- ‘ধুরন্ধর ২’-র তাণ্ডবে তছনছ সব রেকর্ড
- শিক্ষাপ্রতিষ্ঠানে ১২,৯৫১ প্রধান ও সহকারী প্রধান নিয়োগ দেওয়া হবে
- অতিরিক্ত চিন্তা ঝেড়ে ফেলার ৪ উপায়
- মেয়েকে নিয়ে ফুটবল ম্যাচ দেখলেন প্রধানমন্ত্রী
- হরমুজ দিয়ে নির্বিঘ্নে চলতে পারবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ
- পদ্মায় বাসডুবি: মৃতের সংখ্যা বেড়ে ২৬
- ইরানের নৌ কমান্ডার তানসিরিসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত
- এসকেএফ ফার্মায় চাকরি, পাবেন নানা সুবিধা
- ঈদ শেষে বাসায় ফিরে যেসব কাজ করবেন না
- সবজি চাষের আনন্দ ভাগ করলেন জয়া
- আর্চারি এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
- এবার উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি
- যুদ্ধবিরতিতে ইরানকে ১৫ দফা প্রস্তাব যুক্তরাষ্ট্রের
- দেশের নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল
- ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
- ঘুমাতে গেলেই কি মাথায় ঘোরে পুরোনো কথা?
- বিশ্ববাজারে তেলের দামে ধস
- সোনার দামে বড় দরপতন কেন?
- ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আধিপত্যের ঘোষণা ইরানের
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- ঈদে তেল-মশলা খেয়ে পেট খারাপ? সুস্থ হওয়ার ঘরোয়া উপায়
- বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত, আসছে ভারত
- ভারত সফর বাতিল করলেন শাকিরা
- ঈদে তেল-মশলা খেয়ে পেট খারাপ? সুস্থ হওয়ার ঘরোয়া উপায়
- ইরান যুদ্ধ ‘গুটিয়ে আনার’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র
- ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- ৩৫ বছর পর জাতীয় ঈদগাহের নামাজে প্রধানমন্ত্রী
- ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
- চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা
- কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২: তদন্তে ৩ কমিটি, বরখাস্ত ২
- ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আধিপত্যের ঘোষণা ইরানের
- বিশ্ববাজারে তেলের দামে ধস
- বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত, আসছে ভারত
- ভক্তদের ঈদ শুভেচ্ছা সাকিব-তাসকিনদের
- প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
- এসকেএফ ফার্মায় চাকরি, পাবেন নানা সুবিধা
- যুদ্ধবিরতিতে ইরানকে ১৫ দফা প্রস্তাব যুক্তরাষ্ট্রের
- আর্চারি এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
- এবার উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি
- সবজি চাষের আনন্দ ভাগ করলেন জয়া
- দেশের নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল


