`মডার্ন পিথিয়ান গেমস` বাংলাদেশ চ্যাপ্টারের আনুষ্ঠানিক পথচলা শুরু
নিজস্ব প্রতিবেদক
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:১০ ৪ মে ২০২৪
বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো স্পোর্টস, আর্ট কালচারের বৈশ্বিক সংগঠন 'মডার্ন পিথিয়ান গেমস'।
শনিবার (৪ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে আয়োজিত 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে সংগঠনটির বাংলাদেশ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনার কথা জানানো হয়।
এ সময় 'মডার্ন পিথিয়ান গেমস' টি-শার্ট ও মগের মোড়কও উন্মোচন করা হয়। আয়োজকরা জানান, অলাভজনক, অরাজনৈতিক, অ-ধর্মীয় ও অসাম্প্রদায়িক সংগঠন হিসেবে এটি কার্যক্রম পরিচালনা করবে। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মডার্ন পিথিয়ান গেমসের প্রতিষ্ঠাতা বিজেন্দর গোয়েল।
এসময় উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল পিথিয়ান কাউন্সিলের পরিচালক ললিতা গোয়েল এবং পিথিয়ান গেমসের বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট সেলিনা আক্তার শম্পাসহ অনেকে। শুরুতেই গেমসের ধারণা তুলে ধরেন মডার্ন পিথিয়ান গেমস বাংলাদেশ চ্যাপ্টারের মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ অ্যাফেয়ার ডিরেক্টর আনোয়ার হক।
তিনি জানান, দেশীয় শিল্প, সংস্কৃতি এবং ঐতিহ্যবাহী খেলাধুলাকে আন্তর্জাতিক পর্যায়ে চর্চার প্লাটফর্ম হিসেবে কাজ করছে ' মডার্ন পিথিয়ান গেমস'। প্রাচীন গ্রিসে দেবতা অ্যাপোলোর প্রশংসা করার জন্য অ্যাথলেটিক্স, থিয়েটার, সঙ্গীত, কবিতা ও চিত্রকলা বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার প্রমাণ রয়েছে।

পিথিয়ান গেমসের সূচনা হয়েছিল প্যানহেলনিক গেমস থেকে। প্যানহেলনিক গেমস হলো প্রাচীন গ্রিসে অনুষ্ঠিত চারটি পৃথক ক্রীড়া উৎসবের সম্মিলিত শব্দ। যার মধ্যে রয়েছে- ‘পাইথিয়ান গেমস’, ‘অলিম্পিক গেমস’, ‘নেমিয়ান গেমস’ ও ‘ইস্টমিয়ান গেমস’। আনোয়ার বলেন, কালের বিবর্তনে পিথিয়ান গেমস হারিয়ে যায়। ভারতীয় নাগরিক বিজেন্দর গোয়েল ২০২২ সালের ৭ এপ্রিল গ্রিসের ডেলফিতে অনুষ্ঠিত ডেলফি ইকোনমিক ফোরামের বার্ষিক সাধারণ সভায় পিথিয়ান গেমসের ধারণা তুলে ধরেন। সেখানে তাকে আধুনিক পিথিয়ান গেমসের ‘প্রতিষ্ঠাতা’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
বিজেন্দর গোয়েল সংবাদ সম্মেলনে বলেন, এটা আমার জন্য ভীষণ সম্মানের। কারণ এই বাংলার মাটিতে আমি কথা বলছি। বাংলার কিংবদন্তি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামকে আমি স্মরণ করছি। কোভিডের সময় মডার্ন পিথিয়ান গেমসের ভাবনাটি আসে। কোভিডের আঘাত আমাদের অনেক কিছুই নতুন করে ভাবতে শিখিয়েছে। আগামীর বিশ্বে আমাদের আরও অনেক চ্যালেঞ্জের সামনে দাঁড়াতে হবে।
পিথিয়ান গেমসের সঙ্গে অলিম্পিক গেমসের পার্থক্য তুলে ধরে তিনি বলেন, অলিম্পিক গেমস কেবল খেলাধুলার অংশ। কিন্তু আধুনিক পিথিয়ান গেমসের সঙ্গে আছে- চিত্রকলা, সঙ্গীত, লোকজ খেলাধুলা। পিথিয়ান মুভমেন্টে বিশ্বজুড়ে বাংলাদেশ নেতৃত্ব দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আটটি সৃজনশীল এরিয়া নিয়ে আধুনিক পিথিয়ান গেমসের কার্যক্রম চলবে বলে জানান সংশ্লিষ্টরা। এরিয়াগুলো হলো- সংগীত, পারফরমিং আর্টস ও ভিজ্যুয়াল আর্টস, সামাজিক ও ঐতিহ্যবাহী শিল্পকলা, ভাষা ও সাহিত্য, স্থাপত্য ও পরিবেশবিদ্যা, রোবোটিকস ও ডিজিটাল আর্টস, মার্শাল আর্টস এবং ঐতিহ্যবাহী গেমস।
এতদিন বাংলা উচ্চারণে 'মডার্ন পাইথিয়ান গেমস' শব্দবন্ধটি সর্বত্র ব্যবহার হলেও এখন থেকে এটিকে 'আধুনিক পিথিয়ান গেমস' বলা হবে বলেও জানানো হয়। পিথিয়ান গেমসের বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি সেলিনা আক্তার শম্পা বলেন, সবাইকে ধন্যবাদ জানাই এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য।
বাংলাদেশে পিথিয়ান গেমসের আগামি দিনের পরিকল্পনার বিষয়ে মিডিয়া ডিরেক্টর আনোয়ার হক বলেন, সংগঠনকে সুসংগঠিত করাটাই আমাদের এখন লক্ষ্য। আমরা প্রতিযোগিতা, রিসার্চ এবং কমিউনিকেশন নিয়ে কাজ করবো। বিভিন্ন ঐতিহ্যবাহী খেলার পাশাপশি শিল্প-সংস্কৃতি নিয়ে ধারাবাহিকভাবে কাজ করবো, অচিরেই সবাই দেখতে পাবেন।
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- উচ্চশিক্ষিতদের মধ্যে বেড়েছে বেকারত্ব
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ৮০ দশকের ফ্যাশন ছিল যেমন
- ইমরানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের
- এবার এমি জিতলেন যারা
- বাংলাদেশে আরও ২০০ টন ইলিশ রপ্তানি করবে ভারত
- চাহিদার তুলনায় সারের মজুত ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি
- মানবতাবিরোধী অপরাধ: কাদের, আরাফাত, সাদ্দামসহ ৭ আসামির মৃত্যুদণ্ড
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- উচ্চশিক্ষিতদের মধ্যে বেড়েছে বেকারত্ব
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম

