মাঝে-মধ্যে খুব একা লাগে ?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৩৬ ৩১ আগস্ট ২০১৯
একাকীত্ব মনের এক গভীর সমস্যা৷ কেউ একা থেকেও ‘একা’ নন৷ অনেকে সব থেকেও ‘একা’৷ মন যা বলবে, আপনি আসলে তা-ই৷ কেউ একাকীত্বের মুহূর্ত ভরিয়ে তোলেন গানে–কবিতায়–কাজে বা অন্য ভালো লাগায়। আবার কিছু মানুষ ভুগতে থাকেন অনিশ্চয়তায়৷ একা থাকার দুঃখে, ভয়ে, হতাশায় মুহ্যমান হয়ে যান নারী-পুরুষ সবাই৷ কারও কাছে আবার সেটাই স্বাধীনতা৷
কাছের মানুষ দূরে সরে গেলে দুঃখের সেই অবসর কাজে ভরিয়ে তোলেন অনেকে৷ মন তৈরি করে নেন৷ কেউ অভাব বোধে ভোগেন জীবনভর৷ এই যে বৈপরীত্ব এর মূলে রয়েছে মানুষটির ব্যক্তিত্ব। যার কিছুটা তার একেবারে নিজস্ব, কিছুর কারণ লুকিয়ে আছে বেড়ে ওঠার পরিবেশে, শিক্ষাদীক্ষায়, পারিপার্শ্বিকে৷
এই বোধকে বদলাতে গেলে তাই প্রথমেই পরিবর্তন আনতে হয় মনোজগতে, বদলাতে হয় ঘটনার প্রতি দৃষ্টিভঙ্গী৷ প্রথমে যুক্তিকে সঙ্গী করে৷ এর পর ধীরে ধীরে নানা অভ্যাসের মাধ্যমে আবেগকে তার সঙ্গে যুক্ত করে৷ এর বিভিন্ন ধাপও রয়েছে৷ জানেন সেসব?
• একা থাকলে প্রথমেই যে চিন্তা মনে আসে তা হলো, বিপদে কাকে পাশে পাব? অমূলক চিন্তা৷ কারণ, আপনি যদি সবসময় সবার পাশে থাকেন, তারাও আপনার বিপদে পাশে থাকবেন৷ কাজেই স্বার্থপর না হলে বিপদে সঙ্গীর অভাব হবে না৷
• গলাগলি করে থাকার ইচ্ছে না মিটলেই যদি ভাবেন একা হয়ে গেলেন, তা হলে বিপদ৷ কারণ সবার কাছে সম্পর্কের সংজ্ঞা এক নয়৷ অন্য জন হয়তো এত মিলমিশ ভালোবাসেন না, শ্বাস ফেলার অবসর চান৷ তাকে সেটা দিয়ে দেখুন, আখেরে লাভই হবে৷ হয়তো তিনি আরও কাছে চলে আসবেন৷ সম্পর্কের গভীরতা বাড়বে৷ কারণ ঘ্যান ঘ্যান করে বা দোষারোপ করে আর যাই হোক, নৈকট্য আদায় করা যায় না৷
• একা হতে না চাইলে কোনও সম্পর্কেরই বেশি গভীরে যাবেন না৷ একটু দূরত্ব রাখুন৷ তাতে হতাশা আসে কম৷ সব দিক বজায় থাকে৷
• হঠাৎ খুব একা লাগলে কী কী করলে একাকীত্ব দূর হতে পারে এর ফর্দ বানান৷ প্রায়োরিটি লিস্ট৷ স্বামী/স্ত্রী বা প্রেমিক/প্রেমিকার সঙ্গ হয়তো এক নম্বরে৷ তাকে পাওয়া গেল না৷ দু’নম্বরে কী আছে দেখুন৷ সন্তান, বন্ধু৷ হলো না? সিনেমা, থিয়েটার, ঘুরে বেড়ানো৷ তাও হলো না? টিভি দেখুন, গান শুনুন বা বই পড়ুন৷ ইচ্ছে করছে না? তা হলে দেখুন চার নম্বরে কী আছে৷ পাঁচ নম্বরে? কিছু না কিছু তো হবেই৷ যা পাচ্ছেন, তা নিয়েই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন৷
• মন মানছে না? তা হলে শুনুন, পাওয়ার ব্যাপারে বেশি ছটফট করলে কিন্তু একাকীত্ব এড়াতে পারবেন না৷ আজ যা চাইছেন তা কাল পেলে কী এমন ক্ষতি, ভেবে দেখুন৷ ভালো করে ভাবলেই বুঝতে পারবেন ক্ষতি আসলে কিছু নেই৷ এ আপনার অস্থিরতা, একমুখী ভাবনা৷ কাজেই কষ্ট পেতে না চাইলে একটু নমনীয় করুন নিজেকে৷
• একাকীত্ব বোধের সঙ্গে কখনও মিশে থাকে দুশ্চিন্তা, অশান্তি৷ ব্যস্ত থাকলে তা সবসময় সামনে আসে না৷ একা হলেই মনকে চঞ্চল করে তোলে৷ এরকম হলে প্রধান কাজ টেনশন কমানো৷ কীভাবে করবেন তা জেনে নিন মনোবিদের কাছে৷
• একাকীত্বের সময়টাকে কাজে লাগান৷ অর্থকরী কাজ করুন, এতে সময়ও কাটবে, হাতে টাকাপয়সা এলে আগ্রহও বাড়বে। সমমানসিকতার মানুষের সঙ্গে মেলামেশাও বাড়ান৷
• আড্ডার মধ্যমণি হতে চাইলে একটু পড়াশোনা করুন৷ ভালো সিনেমা–থিয়েটার দেখুন৷ খেলা বা দেশবিদেশের খবরাখবর রাখতে পারলে ভালো৷ রসিকতার ভাঁড়ার পূর্ণ হলে তো কথাই নেই৷ মোট কথা, নিজস্বতা বলে কিছু একটা যেন থাকে৷
• শরীর ঠিক রাখুন৷ ব্যায়াম ও স্বাস্থ্যকর খাওয়া–দাওয়ার কোনও বিকল্প নেই৷ সঙ্গে একটু আধটু রূপচর্চা৷ সময় কাটবে৷
• একাকীত্বের সবচেয়ে বড় দাওয়াই প্রেম৷ তবে বুঝেশুনে৷ যেকোনও সম্পর্কেই ভেবেচিন্তে না এগোলে বিপদে পড়ার আশঙ্কা আছে৷ প্রেমে ঝগড়া বা খিট খিট করে যাবেন না৷ তাতে অশান্তি বেড়ে আরও একা হয়ে যাবেন৷ কাজেই সহ্যশক্তিও একটু আধটু বাড়ান। ঘন ঘন বিরক্ত হলে মন ভালো থাকে এমন কিছু অভ্যাস করুন। একান্তই তা না পারলে মনোবিদদের সাহায্য নিন।
- এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিমসহ পাঁচজন
- ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’: বাজেট শুনলে চমকে উঠবেন?
- কিডনির সবচেয়ে বড় শত্রু কী?
- ‘বংশ রক্ষায়’ জুলাই শহীদের ‘অনুদানের টাকায়’ বাবার দ্বিতীয় বিয়ে
- একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- ভেবেছিলাম হয়তো মরেই যাব: সাইফ
- টানা ৯০ দিন চা না খেলে শরীরে কী ঘটবে?
- জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আলোচিত সেই মিষ্টি
- শেষ ৩২-এ কোন দল, কবে, কার মুখোমুখি
- পদ্মা ব্যারেজ বাস্তবায়নে ১৬৩ উপজেলা উপকৃত হবে
- কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি: ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড
- The Massive Payday Awaits the FIFA World Cup Champions
- The Story of Football’s Most Coveted Prize
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- The Story of Football’s Most Coveted Prize
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- ভেবেছিলাম হয়তো মরেই যাব: সাইফ
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- নতুন ভূমিকায় মৌ
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- The Massive Payday Awaits the FIFA World Cup Champions
















